RE: আমাদের সমাজে একজন নারীর ভূমিকা
একজন নারী হচ্ছেন আমার মা, আমার বোন। তাদের নিয়েই আমাদের বসবাস। আমি বিশ্বাস করি, আমরা পুরুষরা একটি পরিবার গঠনে যেমন ভূমিকা রাখি একজন নারী আমাদের থেকেও বেশি ভূমিকা রাখে। তাই সবার আগে নারীদের সম্মান করতে হবে।
আপনার লেখা থেকে আমি এই অংশটুকু তুলে নিয়েছে। কেননা বর্তমান সময়ে এমন অনেক মানুষকে দেখেছি। যারা নারীকে সম্মান করা তো দূরের কথা। তারা সব সময় চেষ্টা করে কিভাবে নারীকে দমিয়ে রাখা যায়। কিভাবে নারীকে ঘর বন্দী করে রাখা যায়। আর সব সময় একটা প্রশ্নই করা হয়ে থাকে। সারাদিন ঘরে বসে কি করো তুমি।
একটা মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে। এটা আমিও মনে করি। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টার উপর খুব বেশি জোর দেয়া হয় না। অনেকটা জোর দেয়া হয় কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করতে হবে।
আমরা যদি মেয়েরা স্বাবলম্বী হয়ে উঠে তাহলে ছেলেদেরকে পিছিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। অনেকের কাছে শুনেই মেয়েদের সমান অধিকার। কিন্তু আমরা যখন ছেলেদের সামনে এই কথাটা প্রকাশ করি। তখন তারা আমাদের বিভিন্ন ধরনের বাজে প্রস্তাব দেয়। এটা আমরা করতে পারবো ওটা তোমরা করতে পারবে কিনা? এই বিষয়গুলো যখন সামনে আসে তখন অনেক বেশি খারাপ লাগে! এবং আমরা পিছিয়ে আসি! ধন্যবাদ আপনাকে একজন স্বাবলম্বী নারী হওয়ার পেছনে অনেকগুলো কথা আমাদের সাথে শেয়ার করার জন্য! ভালো থাকবেন।