You are viewing a single comment's thread from:

RE: নারীকে আকর্ষণীয় করে যে বৈশিষ্ট্য।

in Incredible India3 years ago

আসলেই সত্যি মানুষ সৌন্দর্য অনেক বেশি পছন্দ করে। আর তাই হয়তো অনেক নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য নিয়ে আফসোস করে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে বানিয়েছেন, সেই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উচিত। কেননা আমার চাইতেও অনেক খারাপ চেহারার অধিকারী, এই পৃথিবীতে রয়েছে। তারাও তো মানুষ তাদেরকেও তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। এই বিষয়টা মাথায় রেখে সন্তুষ্ট থাকা উচিত।

নারী সবার কাছে আকর্ষণীয় হওয়ার জন্য, যে পদ্ধতিগুলো অবলম্বন করে। সেই পদ্ধতি গুলোর চাইতেও আপনি বেশ কিছু পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে একজন নারী যখন স্বাবলম্বী হয়ে ওঠে। তখন সে সবার কাছেই আকর্ষণীয় হয়ে ওঠে। আমি দেখেছি বর্তমান সমাজে নারীর মূল্য ঠিক তখনই থাকে। যখন তার বাবা ভাই অনেক সম্পদশালী অনেক টাকার মালিক হয়। আবার অনেক ক্ষেত্রে দেখেছি যখন নারী নিজে স্বাবলম্বী হয়ে ওঠে, তখনও সবার কাছে আকর্ষণীয় হয়।

নারী খুব নরম মনের মানুষ। সবাইকে খুব ভালবাসে পরিবারকে আঁকড়ে ধরে জীবনের বাকিটা অংশ কাটিয়ে দিতে চায়। যারা বিবাহিত নারী। কিন্তু পরিবারের কাছ থেকে আঘাত পাওয়ার পর যদি একটা নারী কঠিন হয়ে যায়। তখন সে নিজেকে সহজে ক্ষমা করে না, এবং পরিবারের প্রত্যেকটা মানুষকে অন্য চোখে দেখে। নারীদের নিয়ে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65395.07
ETH 1715.38
USDT 1.00
SBD 0.41