You are viewing a single comment's thread from:

RE: "নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়"

in Incredible India3 years ago

আজ সকালে হঠাৎ করেই ঘুম থেকে উঠে কেন জানি না বাড়ির কথা মনে হলো। সত্যি কথা বলতে কোনো একটা অজানা কারণে মনটা খারাপ। খুব ইচ্ছে করছে কোথাও গিয়ে দুদিন নিজের মত থাকতে। আর মেয়েদের নিজের মতন করে থাকার জায়গা নেই বললেই চলে, কারণ মেয়েদের জীবনে এতো দায়িত্ব-কর্তব্য, তার সংসার সন্তান, সবকিছু সামলে নিজের মতো করে আর থাকা হয়ে ওঠে না।

ইচ্ছে তো অনেক ছিল, পূরণ করাটাও হলো না। বাড়িতে গিয়ে দুদিন নিজের মতো করে থাকতে সবার ইচ্ছে হয়, কিন্তু সেই ইচ্ছে আদৌ কি পূরণ হয়।

সবকিছু সামলে নিতে নিতে মনে হয় দায়িত্বটাই যেন শেষ হয় না। একটার পর একটা দায়িত্ব কাঁধে এসে ভর করে। মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি যেন এক চলন্ত মেশিন।

কিন্তু জীবনে সংসার করাটাই কি সব? নিজের জন্য বাঁচলে কি সত্যিই সংসারের কোন ক্ষতি হয়? নাকি সংসারটা আমার একার যে, সব দায়িত্ব আমার একাকেই পালন করতে হবে? আমার মতন এরকম প্রশ্ন আপনারা অনেকেই প্রতিনিয়ত নিজেকে করে থাকেন। যদিও জানিনা আপনারা কোনো উত্তর পান কিনা।

এই প্রশ্নগুলো প্রতিনিয়ত নিজেকে করার পরেও কোন উত্তর খুঁজে পাওয়া যায় না। প্রতিনিয়ত বারবার একটা প্রশ্ন মাথায় থাকে, সংসারের দায়িত্বটা কাঁধে নিয়ে, খুব বড় ভুল করে ফেললাম নাকি।

সংসার সন্তান আর পরিবারের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে দিতে। একটা সময় নিজের জন্যই কোন সময় থাকে না।

সবার সেবা যত্ন, সবার খুশি আনন্দের দিকটা খেয়াল রাখতে রাখতে। আমরা নিজেরা কতটা ভালো আছি। সেই জিনিসটাই আমরা ভুলে যাই।

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। আপনার মনটা অনেক খারাপ। আপনার মনের এই অভিব্যক্ত কথাগুলো, আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলেই মনে কতটা কষ্ট থাকলে। এ কথাগুলো আপনি লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছেন।

সত্যি কথা বলতে রান্না-বান্না শেষ করে এসে যখন শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তখন আপনার পোস্ট পড়ছিলাম। পোস্ট পড়তে পড়তে হঠাৎ করেই কেন জানি। নিজের জীবনের সাথে আপনার কথাগুলোর অনেকটা মিল খুঁজে পেলাম।

যাইহোক সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। সবকিছু সামলে নিয়ে যেন, আপনি নিজের মতো করে বেঁচে থাকার জন্য একটু সময় বের করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। এই কথা গুলো শেয়ার করার পরে হয়তোবা আপনার মনটাও কিছুটা হালকা হয়েছে।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Sort:  
¡Congratulations! This comment has been upvoted through -steemcurator06. We support quality posts, and good comments anywhere, with any tags.
Congratulations!.png
Curated by :<<@sduttaskitchen>>

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61821.29
ETH 1727.74
USDT 1.00
SBD 0.39