You are viewing a single comment's thread from:

RE: "আসামে গিয়ে তোলা প্রকৃতির কিছু অনন্য সৃষ্টির ফটোগ্রাফি "

in Incredible India3 years ago

উপরে যে গাছটি আপনারা দেখতে পারছেন,তার পাতাগুলোর রঙ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, যেকোনো ফুলের রং এই পাতার রং এর কাছে হার মানতে বাধ্য। শুধু রং বললে ভুল হবে, পাতাটার আকৃতিও অনেক সুন্দর।

এখানে আপনি যে গাছের বর্ণনা দিয়েছেন। এই গাছটা আমাদের আঞ্চলিক ভাষায় বিস্কুট ফুল গাছ নামে পরিচিত। আমার বাগানের এই গাছটা রয়েছে। আসলে এই গাছের সৌন্দর্যতা বেশিরভাগ বৃদ্ধি পায়। এই গাছের পাতার খাচ কাটা সবুজ অংশের কারণে।

এরপরে বলতেই হবে, আপনারা বিয়ে বাড়িতে গিয়ে বেশ মজা করেছেন। দোলনায় বসে দুই বোন মিলে শৈশব কালে ফিরে গিয়েছেন। এবং দিয়ার কথা বলতেই হয়। সেও নিশ্চয়ই ওখানে গিয়ে বেশ মজাই করেছে।

এরপরে দেখলাম আপনি তাল গাছের মতো একটা গাছ এর ফটো আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এই গাছের নামটা আমার সঠিক জানা নেই। তবে আমাদের এদিকেও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই গাছটা রোপন করা হয়ে থাকে। এই গাছের পাতাগুলো অসম্ভব সুন্দর।

ঝাউ গাছের মতো, যে পাতা বা গাছের কথা আপনি বলেছেন। আসলে এটা ঝাউ গাছ নয়। সেটা আপনার ভুল ভাঙলো। যখন আপনি এর কাছে গিয়েছিলেন। আসলে আমরা এমন কিছু গাছ দেখি। যেটা আমার মনে করে এটা হয়তোবা এই গাছ। কিন্তু যখন কাছে গিয়ে দেখতে পাই। তখন আমাদের এই ভুলটা ভেঙ্গে যায়।

বিয়ে বাড়িতে গিয়ে, বাগান বাড়ি ঘুরতে গিয়ে আপনি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন।এবং তার বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনার পোস্টে দেখতে পেয়েছি। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো। কারণ আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার না করতেন। তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না। বিয়ে বাড়ির ওই বাগান বাড়িতে ঠিক কি কি আছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভাল থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38