You are viewing a single comment's thread from:

RE: দোল উৎসব পালনের অতীতের স্মরণীয় কিছু মুহূর্ত।

in Incredible India3 years ago

সকলকে বসন্ত উৎসবের অগ্রিম শুভেচ্ছা। প্রতিটি বছর সমান যায় না, তেমনি সম্পর্ক সমানভাবে চলে না,কখনো সম্পর্কে জোয়ার আসে, আবার সময়ের সাথে ভাটা পড়ে যায় অনেক সম্পর্কে।

  • একদম ঠিক কথা বলেছেন।সম্পর্ক সব সময় এক রকম থাকে না। কিছু কিছু সম্পর্ক এতটা মূল্যবান থাকে, কিছু সময়। আবার সেই সময়টা পার হয়ে গেলে দেখা যায়। সেই সম্পর্কের কোন মূল্য কোন অস্তিত্ব আমরা খুঁজে পাই না।

জন্মাবার পরে জানা থাকে না সময় কখন কার সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে, তবে কিছু সম্পর্ক দূরে সরে গেলেও চিরকাল মনের মধ্যে তার জায়গা করে রাখে।

  • এটা খুবই বাস্তব একটা কথা। আমরা জন্মের পরে কেউই কখনো বলতে পারব না। আমাদের কার সাথে কখন কিভাবে পরিচয় হবে। কিন্তু কিছু মানুষ যখন আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়। তখনও কিন্তু তাদের জন্য আমাদের মনের একটা জায়গায়। ঠিকই সম্মানের জায়গাটা আজীবন থেকে যায়।

আসলেই আমাদের জীবনের সম্পর্ক গুলো। আমাদের জীবনের সাথে আপনা আপনি ভাবে জড়িয়ে যায়। আমাদের প্রত্যেকেরই উচিত সেই সম্পর্ক গুলোর প্রতি গুরুত্ব দেয়া। কারণ কোন সম্পর্কের মেয়াদ কতদিন, সেটা সৃষ্টিকর্তা ছাড়া বা কেউ বলতে পারবোনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে, আপনি বেশ আনন্দ করেছেন। ধন্যবাদ সব সময় ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38