অতীতের আড্ডা (Past chat).

in Incredible Indialast year (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



কথায় বলে " সময় ও স্রোত কাহারও অপেক্ষা করে না"। আমাদের জীবন চলমান৷ সময়ের সাথে সাথে বদলাতে থাকে জীবনের রঙ, পাল্টাতে থাকে ইচ্ছাগুলো। বদলে যায় কত শত স্মৃতি, জীবনে আসে কত নতুন অধ্যায়,ইতি টানতে হয় হাজারও গল্পের। সেই শৈশবের স্মৃতিগুলো যেন মনে পরলে মনে হয় সেই দিনগুলো জীবনের সেরা দিন ছিল। আবার যদি ফিরে যেতে পারতাম শৈশবে, কতই না ভালো হতো। সেই স্কুল জীবনের বন্ধুদের সাথে দেওয়া আড্ডা, এক সাথে বসে টিফিন খাওয়া সবই যেন এখন শুধু কল্পনাতে। এই তো কিছু দিন আগেই কলেজ জীবনের সমাপ্তি টেনে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি৷ এখন মনে হয় কলোজ জীবনটা কতই না ভালো ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সবই অতীতের স্মৃতি হয়ে যায়। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে আমাদের আশে পাশের পরিবেশ, মুখোমুখি হতে হচ্ছে নতুন নতুন সব চ্যালেন্স। এক সময় যাদের সাথে সব সময় দেখা হতো, আজ তারা কল্পনাতেও অনেক সময় আসে না৷ কত জন তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে পরোপারে।

1000004431.jpg

আজকে হঠাৎ করেই ফোনের গ্যালারিতে ঢুকে চোখে পড়ল ২০২৪ সালের শেষ দিনের কিছু ছবি। অতীতের ছবিগুলো দেখে অনেক পুরোনো কথা মনে পরে গেল। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যাক। দিনটা ছিল ৩১ শে ডিসেম্বর। নিজের জীবনের সমস্যা নিয়ে অনেক হতাশায় ছিলাম। এডমিশনে চান্স না পাওয়ার কষ্টটা যেন আমাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল। এরপর সিদ্ধান্ত নিয়েছিলাম ২০২৫ সালের প্রথম দিনই বাড়ী থেকে বের হবো নিজের জীবনকে পাল্টাতে। এই উদ্দেশ্যে আমার কিছু কাগজ ঠিক করতে ৩১শে ডিসেম্বর গিয়েছিলাম আমার বন্ধু নাভিদের দোকানে। ওদের নিজস্ব কম্পিউটারের দোকান আছে। অনলাইনল কাজের দরকার হলেই ওর কাছে চলে যায়। আমার আরও এক বন্ধু তুহিনকেও কল দিয়ে ডেকে নিলাম। আসলে অনেক দিন হলো বন্ধুদের সাথে দেখাও হয় না। আগের মতো আড্ডাও দেওয়া হয় না। এজন্য ভাবলাম অনেক দিন পর আড্ডা দেওয়া যাক। বাড়ী থেকে সকালের খাবার খেয়ে বের হয়েছিলাম৷ সাইকেল নিয়ে চলে গেলাম বন্ধুর দোকানে। আমাদের বাড়ী থেকে বেশি একটা দূরে না,, শহরের মধ্যে।

1000004426.jpg

বন্ধুর দোকান

এরপর গিয়ে বেশ অনেকটা সময় ধরে আমার প্রয়োজনীয় কাজ করলাম আর নিজেদের জীবন নিয়ে গল্পে মেতে উঠেছিলাম। বেশির ভাগ গল্প ছিল হতাশার। কারণ একটা সময় গিয়ে ছেলেদের জীবনের নেমে আসে হতাশার মায়াজাল। আর সময়টা হলো পড়াশুনার পর যখন চাকরি না পায়৷ তখন হাজারও হতাশা বাসা বাধতে থাকে। দুপুরে আগে আমাদের কাজ শেষ হলে তিন জন ভাবলাম কিছু খাওয়া যাক। আশে পাশে তাকিয়ে তেমন কিছু দেখলাম না। একটা চপ, পিঁয়াজুর দোকান চোখে পরল। সেখানে গিয়ে ছোলা, চপ, পিঁয়াজু তিনজের জন্য তিন জায়গায় নিয়ে নিলাম। তারপর এক সাথে খাওয়া শুরু করলাম। আসলে এভাবে বাইরে থেকে তেলে ভাজা অনেক দিন পর বন্ধুদের সাথে খেলাম৷ এরা সবাই আমার কলেজ বন্ধু। আমি এডমিশনে যাওয়ার পর তাদের সাথে আর তেমন কোনো দেখা হতো না।

1000004428.jpg

1000004429.jpg

1000004432.jpg

1000004435.jpg

1000004433.jpg

খাওয়া শেষ করে বিলটা আমি নিজেই পরিশোধ করলাম। তারপর বাকি দুইজনকে বিদায় জানিয়ে আমি বাড়ীর দিকে চলে আসলাম। হঠাৎ করে আজকে চোখের সামনে এই ছবিগুলে আসাতে অতীতের আড্ডার স্মৃতিগুলো মনের মাঝে ভেসে উঠল। গ্যালারি ঘুরতে থাকলে এরকম শত শত স্মৃতি ভেসে ওঠে। আসলে বন্ধু মানেই এক অন্য রকম ভালোবসা, ভালো লাগা আর আনন্দের জায়গা। যা হাজার দিন পারলেও ভোলা যায় না। অবশ্যই আবারও বন্ধুদের সাথে দেখা করে আড্ডা দিতে পারব, সময় কাটাতে পারব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year (edited)

সময়ের সাথে সাথে বদলাতে থাকে জীবনের রঙ, পাল্টাতে থাকে ইচ্ছাগুলো। বদলে যায় কত শত স্মৃতি, জীবনে আসে কত নতুন অধ্যায়,ইতি টানতে হয় হাজারও গল্পের।

  • আপনার এই কথাগুলো সত্যি সবার জীবনপর সাথে সংগতিপূর্ণ। জীবনের ফেলে আসা সময়গুলো আমরা সবাই মিস করি, বারবার সেই দিনগুলো ফিরে পেতে মন চায়। অতীত সব সময় সুন্দর। খুব ইচ্ছে করে শৈশবপর দিনগুলো, বন্ধুদের সাথে খেলাধুলা আর আড্ডা। আপনার সুন্দর একটা দিনের গল্প আমাদের মাঝে তুলে ধরেছেন, আপনি চাইলেও সেই দিনটা ফিরে পাবেন না হয়ত। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
 last year 

অনেক ধন্যবাদ আপনার মূল্যবান রিপোর্ট প্রদানের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63547.44
ETH 1672.18
USDT 1.00
SBD 0.41