বই কেনা আর নাস্তা করা।

in Incredible Indialast year (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



1000008108.jpg

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আমার সাধারণ জীবনের কিছু গল্প শেয়ার করব। চলুন শুরু করি-

একজন ছাত্রের জীবনটা অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে। কেউ মনে করে এটা সবচেয়ে সুখের জীবন। কেউ ভাবে এটা শুধু জীবনকে উপভোগ করার সময়৷ তবে বাস্তবে একজন ছাত্র জানে এটা কতটা কষ্ট আর ত্যাগের জীবন। চেয়ারে বসে থাকাটা যদি সুখের হতো তাহলে যিনি অসুস্থ বা বিছানায় শুধু শুয়ে থাকেন, সে সবচেয়ে সুখে থাকত। আসলে পড়াশুনা হলো ধৈর্যের বিষয়। যেটা সবাই পারে না। সবাই ধৈর্য ধরে চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে না। যার ফলে সফলতার দেখাও পায় না। যাই হোক আজকের বিষয়টা সেদিকে না। আজকাল একটু আমার জীবনের গল্প বলি।

গত কয়েক দিন আগে, বিকালে বন্ধুর সাথে গিয়েছিলাম জয়দেব পুর বাজারে আমার কিছু বই কিনতে। বই বলতে, কিছু দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার জন্য আবেদন করেছি, তারই পরিক্ষা দেওয়ার জন্য একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। আসলে মেস থেকে বের হতে মন চায় না আমার। কিছু দিন অসুস্থ থাকার কারণে কোনো কিছুতেই মন নাই। বিকালে হঠাৎ বন্ধুকে কল দিয়ে বললাম বাজারে যাব বই কিনতে। এরপর দুইজন দেখা করে একটা অটোতে করে চলে গেলাম জয়দেবপুর বাজারে বই কেনার জন্য। অটে থেকে নেমে ভাড়া পরিশোধ করে চলে গেলাম একটা লাইব্রেরিতে বই কেনার জন্য৷ গিয়ে বইয়ের দাম জিগাতেই আমি যেন আকাশ থেকে পরলাম।

1000007356.jpg

1000007355.jpg

যে বইয়ের দাম ছিল ২০০/২৫০ টাকা সেটা এখন ৩৫০/৩৮০ টাকা দিয়ে কেনা লাগবে। ভাবা যায় বাজার কোথায়ও চলে গেছে। এখন যেন পড়াশুনা করাটায় বড় চ্যালেন্স। অনেক সময় দামাদামি করলাম কিন্তু কোনো কাজ হলো না। কি আর করার শেষ মেষ ওই দাম দিয়েই আমাকে বইটা কেনা হলো। বই কেনা শেষ করে আমরা চলে গেলাম একটা ফাস্টফুডের দোকানে। আমি জয়দেবপুর বাজারে আসলেই এখানে এসে কিছু একটা খায় তারপর রুমে যায়। আজকে আসছি না খেলে কেমন হয় না। তাই চলে গেলাম দোকানে। গিয়ে আমাদের দুইজনের জন্য দুইটা করে পুড়ি অডার দিলাম। এখানকার পুড়ির একটা বিশেষগুণ আছে।

1000007360.jpg

1000007361.jpg

1000007363.jpg

1000007365.jpg

1000007367.jpg

মানে বলতে চাচ্ছি ভালো লাগার কারণ, এর মধ্যে আলুও ডাউল দেওয়া থাকে। যার ফলে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই বার বার এই দোকানেই চলে আসি। খাওয়া শেষ করে আমরা আমার কিছু মুড়ি মাখা নিলাম। তারপর বিলটা পরিশোধ করে আমাদের গন্তব্যের দিকে চলে আসলাম। এভাবেই খুব সাধারণ ভাবে আমার ছাত্র জীবনটা চলে যাচ্ছে। একটা খন্ড অংশ আপনাদের সাথে শেয়ার করলাম।

আশা করি গল্পটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন৷

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

আমার কাছে স্কুল জীবনটা অনেক বেশি সুন্দর ছিল না কোন চিন্তা ছিল না কোন ভাবনা নিশ্চিন্তে স্কুলে যাও পড়াশোনা করো বন্ধুদের সাথে আড্ডা দাও খেলাধুলা কর শেষ এভাবেই সেই জীবনটাও উপভোগ করলাম কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা একেবারেই স্মৃতি হয়ে গেছে।

বর্তমান সময়ে বাজার দর অনেক বেড়ে গেছে সেটা বইয়ের ক্ষেত্রে হোক কিংবা কাঁচা বাজার প্রতিটা জিনিসের দাম দিন দিন মনে হচ্ছে আকাশচুম্বি তারপরেও আমাদেরকে চলতে হবে আপনি এই দোকানের রোল পুরি খেতে অনেক বেশি পছন্দ করেন তাই বারবার এই দোকানে চলে আসেন সেই সাথে আপনি আপনার বন্ধুসহ মুড়ি মাখা নিয়েছিল অসংখ্য ধন্যবাদ আপনার বই কেনা এবং নাস্তা করার মুহূর্ত আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64124.24
ETH 1724.07
USDT 1.00
SBD 0.42