You are viewing a single comment's thread from:

RE: পুলি তৈরি রেসিপি

in Incredible Indialast year

বাঙালি বলে কথা আর প্রিয় খাবারের তালিকায় পিঠা-পুলি থাকবে না সেটা হতেই পারে না। পিঠার কথা মনে পড়লেই শৈশবে ফিরে যাই। যখন পৌষ মাসে পৌষসারাণি তে পিঠা তৈরির হৈচৈ পড়ে যেতো। প্রতি ঘরে পিঠার মিষ্টি সুঘ্রাণ।

অন্য ঘরের পিঠা যেন বেশি সুস্বাদু মনে হতো। পালা করে করে সকল ভাই-বোন মিলে পিঠার নিমন্ত্রণে যেতাম। ঐ দিন গুলো আর ফিরে আসবে না।

আপনার পুলি তৈরির রেসিপি সংক্রান্ত লেখাটা দূর্দান্ত ছিল। পরিদর্শন করে বুঝলাম আপনার রান্নার হাত বেশ পাকা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61627.21
ETH 1695.14
USDT 1.00
SBD 0.38