You are viewing a single comment's thread from:

RE: প্রতিভা তথা আই কিউ

in Incredible India3 years ago

আমাদের বড় হওয়ার সাথে সাথে আত্মবিশ্বাসের লেভেল নিচে নামতে থাকে এরকমটাই আপনি লেখার মধ্যে উল্লেখ করেছেন। তবে সত্যি বলতে আমি কখনোই এটা বিশ্বাস করি না যে উন্নত প্রযুক্তির বিভিন্ন ডিভাইসের জন্য এটা হয়।

বরং আমার কাছে এটাই বেশি প্রাধান্য পায় যে শুধুমাত্র এখন না অতীতেও এরকমটাই হতো। সেটার কারণ হিসেবে আমি উপস্থাপন করব যে আমরা যখন ছোট থাকি তখন আমাদের পারিপার্শ্বিক কোনো চিন্তা থাকে না।

কিন্তু একটু বড় হওয়া শুরু করলেই আমাদের পারিবারিক পরিবেশ আমাদেরকে প্রভাবিত করে। অর্থনৈতিক বা অন্যান্য বিভিন্ন বিষয়ের জন্য আমরা সেদিকে মনোনিবেশ করি এবং এটার জন্য কিছুটা হলেও আমরা সেই ছোট থাকা অবস্থায় যে আত্মবিশ্বাসের লেভেলে থাকি এখান থেকে সরে যাই বা ছিটকে পড়ি।

একটা শিশু বড় হয়ে তার ভবিষ্যৎ স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারে যখন সে একটা উপযুক্ত পরিবেশ পায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63307.59
ETH 1704.34
USDT 1.00
SBD 0.42