অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির একমাত্র উপায় নীরবতা পালন

in Incredible India2 years ago

নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন । আমিও ভালো আছি। আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম কারণ সব স্কুলের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই। তাই পড়া না থাকলেও পরীক্ষার জন্য একবার করে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে যেতেই হচ্ছে পড়ানোর জন্য।

human-730204_1280.jpg

লিংক লোকেশন
সারাদিনে এত জনকে পড়ানোর পর হঠাৎ আমার খুব চুপ থাকতে ইচ্ছা করছে কারণ সকাল থেকে অনেক কথা বলা হয়ে গিয়েছে। এই কথা বলার পরিপ্রেক্ষিতেই হঠাৎ আমার নীরবতা বিষয়টি মাথায় এলো।

হ্যাঁ নীরবতা কথাটি খুব ছোট হলেও তার মাহাত্ম্য অনেক বড়। এই নীরবতা শব্দটির মধ্যে বৃহৎ এক মর্মার্থ রয়েছে যা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করলে আমাদের জীবনের সকল সমস্যা দূর হয়ে যেতে পারে ।কেমন করে, এই ধরুন বাড়িতে মা খুব বকাবকি করছে যেহেতু আজকে মাসকাবারি বাজার টা করতে যেতে পারিনি। আমি মায়ের কথার কোন উত্তর না দিয়ে চুপ থেকে গেলাম তার ফলে মায়ের রাগটা আর বাড়লো না এবং কোন সমস্যাও তৈরি হলো না।

woman-8563442_1280.webp

লিংক লোকেশন
একই রকম ভাবে আমাদের বাড়িতে এরকম যদি কোন সমস্যা তৈরি হয় যেখানে কথা বললে সমস্যা আরো বেড়ে যাবে সেখানে চুপ থাকাটাই শ্রেয় । তাতে সমস্যা বাড়ার থেকে কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটি শুধুমাত্র বড়দের জন্যই প্রযোজ্য নয়, ছোট রাও এখান থেকে অনেক শিক্ষা পেয়ে থাকে। বাড়ির ছোট শিশুটি যদি আমাদের দেখে আমরা বড়দের কথার উত্তর দিচ্ছি না চুপ থেকে সে কথাগুলি শুনে নিচ্ছি তাহলে ছোটটিও আমাদের থেকে একই শিক্ষা পাবে এবং তাকে যখন আমরা কোন বিষয় নিয়ে বকাঝকা করব সে তার প্রতি উত্তরে কোন উত্তর দেবে না। বা আমাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে না।

বাড়ি বয়স্ক মানুষটা যেমন ঠাকুমা দাদু এদেরকে খুব বলতে শুনেছি, বোবা কালার শত্রু নেই। এই কথাটা এখন মনে হয় যে সত্যিই তাই বোবা কালার শত্রু হয় না কারণ তারা কোন কথার জবাবও করেনা বা প্রতিবাদও করে না তাই তাদের শত্রু তৈরি হয় না। এই কথাটির মধ্যে দিয়ে বড়রা আমাদের এটাই শিক্ষা দিতে চাই যে সব কথার উত্তর দেওয়া উচিত নয় তাতে অনিষ্ট হতে পারে। অর্থাৎ কিছু কিছু জায়গায় নিরব থাকাটাই শ্রেয়। উত্তর বা জবাব দিলে বিপরীত ঘটনা ঘটতে পারে।

অর্থাৎ নীরবতা পালনে দুটি উপকার এক ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখা যায় আর দুই নিজের মনের মধ্যেও কোন অশান্তি সৃষ্টি হয় না। আর আমাদের মন একমাত্র স্থির হয় নীরবতা পালনের মাধ্যমে অর্থাৎ আমরা যত চুপচাপ থাকবো, আমাদের মনও ততই শান্ত থাকবে।

trees-4767678_1280.jpg

লিংক লোকেশন

কিন্তু এক্ষেত্রে আরেকটি কথা বলার আছে নিরব মনে কেবলমাত্র মুখ দিয়ে শব্দ বের করলাম না কিন্তু মনের ভিতরে রাগ হিংসা ও অশান্তি নিয়ে দিন কাটালে সেখানে নীরবতা পালন করা হয় না। বরং সকলের সামনে চুপ থেকে নিজের মনকে আরো বেশি অশান্ত করে তোলা হয়। তাই নীরব বলতে মুখে ও মনে দুদিক থেকে নীরব থাকতে হবে।
তাছাড়াও নীরবতা পালনে আমাদের মনোবল অনেক বৃদ্ধি পায়। আমরা নিজেদের অভ্যন্তরীণ শক্তিকেও বাড়াতে পারি। বর্তমান পরিস্থিতিতে আমাদের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির এই একটাই উপায় নীরবতা পালন ।কারণ বাইরের কোন কিছু প্রয়োগ করে কখনোই নিজের অভ্যন্তরকে শান্ত করা যায় না । তাই নীরবতা পালন করে আমাদের নিজেদের আভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করতে হবে। এর জন্য দ্বিতীয় কোন উপায় বা রাস্তা নেই।

Sort:  
Loading...

TEAM 6
Congratulations!
Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags



image.png

Curated by : @fjjrg
 2 years ago 

@papiya.halder আপনার লেখাগুলো প্রায়শই আমার অন্তরাত্মা কে ছুঁয়ে যায়, বিশেষত জীবন দর্শন নিয়ে যখন আপনি কোনো লেখা তুলে ধরেন।

আমাদের প্রত্যেকের মধ্যে দুটো সত্ত্বা বিরাজমান, যার একটি আমাদের সঠিক পথ প্রদর্শন করলেও অপরটি ঠিক বিপরীত পথে পরিচালিত করবার প্রয়াস করে যায়।

ধ্যান এমন একটি বিষয়, যেটিকে আপনি নির্বাক হয়ে থাকার সাথে খানিক তুলনা করেছেন, আপনার শব্দটি যদি ধরে নিজের অভিমত পোষণ করতে হয়, তাহলে বলবো, নিজেকে শান্ত করবার জন্য হোক অথবা নিজেকে খুঁজে পাবার জন্য হোক কিংবা মনের কোন সিদ্ধান্ত মেনে আগামীতে চলা উচিত সেটা বুঝতে কখনও কখনও নিজ ব্যক্তিত্ব কে অনেকখানি শিক্ষিত করা যায়।

আরেকটি বিষয় আপনি একদম সঠিক বলেছেন, চুপ মানে কিন্তু অন্যায় কে মেনে নিয়ে মুখ বুজে থাকা নয়।

সেক্ষেত্রে রুখে দাঁড়ানোর মনোবল অবশ্যই দেখাতে হবে শালীনতার বজায় রেখে।
শব্দের ধার ছুরিকাঘাতের চাইতেও অধিক, আর একবার কথা বেরিয়ে গেলে তাকে ফেরত নেওয়া সম্ভব নয়, তাই অর্থের চাইতেও কথা হিসেবের প্রয়োজনীয়তা বেশি।

আপনার মত আমিও এটাই শুনেছি বোবা, কালা দের শত্রু নেই, কিন্তু তার মানে এই নয় সুস্থ্য দেহে জন্মগ্রহণ করে ঘর তথা সমাজের মানুষকে আহত করবো!

সবটাই আসলে শৈশব শিক্ষার অন্তর্ভুক্ত, আমি বিশ্বাস করি বাঁশ গাছের গোড়া থেকে বাঁশ গাছই জন্মায়! কথাটা পূর্বেও উল্লেখিত।

তাই অন্যদের পরিবর্তন, সমালোচনার পরিবর্তে নিজের নিজের কম দিকগুলো নিয়ে যদি কখনও চুপ থেকে ভাবা যায়, তাহলে সেটা বোধহয়, নিজ নিজ অন্তরাত্মা বিশুদ্ধিকরণের কাজে লাগবে!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39