You are viewing a single comment's thread from:

RE: ফুল গাছের মধ্যে উপকারিতায় ভরপুর

in Incredible India3 years ago

পাথরকুচি গাছ দেখতে পেলাম অনেকদিন পরে।আর পাথরকুচি গাছের ফুলও এই প্রথম দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে।

পাথরকুচি গাছ যে কতোটা উপকারী তা আমি হাড়ে হাড়ে জানি।কারণ আমি যখন ক্লাস এইট এ পরতাম তখন একদিন রাতে আমার খুব পেট ব্যাথা শুরু হয়েছিলো।তখন রাত বাজে আনুমানিক ১১.৩০ এর বেশি।আমার বাবাও বাসায় ছিলো না, তাই ডাক্তারের কাছে নিয়ে যাবার মতোও কেউ ছিলো না।তখন আমার দাদি কোথা থেকে যেন এই পাথরকুচি গাছের পাতা নিয়ে এসে সেগুলো ভালো করে ধুয়ে তারসাথে কিছু লবন দিয়ে আমায় খেতে দেয়।বেশ কয়েকটি খাওয়ার পরে নিজ চোখে দেখতে পেলাম এর কার্যকারিতা।

মাত্র কিছু সময়ের মধ্যেই আমার পেট ব্যাথা সম্পুর্ণ সেরে না গেলেও কিছুটা কমে এলো।ফলে চমার চিৎকার চেচামেচিও কমে গেলো।

তারপর রাত সারে বারোটার পরে আমার বাবা বাসায় এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে।

সেদিন সত্যিই পাথরকুচি পাতা না খেতে পারলে আমার অবস্থা কি হতো ভাবতেও কেমন জনি গা শিওরে ওঠে।কারণ আমার পেট ফুলতে ফুলতে বেশ অনেকটা বড় হয়ে গেছিলো।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা ঔষধী গাছ সম্পর্কে আমাদের মাঝে একটা উপস্থাপনা তুলে ধরার জন্য।

Sort:  
 3 years ago 

হ্যাঁ ভাই এটা অনেক উপকারী একটা গাছ।আপনি নিজেও প্রমাণিত হয়েছেন এই পাথরকুচি গাছের উপকারিতা সম্পর্কে। জেনে খুশি হলাম যে আপনি এই পাথরকুচি গাছ দ্বারা রীতিমত উপকৃত। ধন্যবাদ জানাই আপনার উপকৃত হওয়ার তথ্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62537.07
ETH 1762.09
USDT 1.00
SBD 0.39