You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary Game || 9th January 2024||

in Incredible India2 years ago

আপনার সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করেছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি গ্রাম বাংলার প্রকৃতি এত সুন্দর আপনার ছবিগুলো না দেখলে বোঝা যায় না। যেহেতু আপনি গ্রামে বসবাস করতেছেন তাই এই প্রকৃতির সৌন্দর্য আপনি খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন।

আমাদের মামা বাড়িতে ছোটবেলা দেখতাম গরু দিয়ে হাল চাষ করা হতো। গরু দিয়ে ধান মাড়াই করা হতো যা এখন দেখা যাচ্ছে না। আধুনিক প্রযুক্তির কারণে সেই সব হারিয়ে গেছে। তারপরও আপনাদের গ্রামের রাখাল এখনো গরু নিয়ে তার জমি চাষ করেন। আপনার ভাইদের সাথে আড্ডা দিয়েছেন এবং অনেক সুন্দর ফুলের ছবি দিয়েছেন। আমার এখনো সৌভাগ্য হয়নি সেই ফুটন্ত সরিষা ফুলে সাথে একটা ছবি তোলার। অনেক স্বপ্ন আমার কোন একদিন হয়তোবা আমি এত সুন্দর একটা পরিবেশে গিয়ে ছবি তুলতে পারবো।
আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

Sort:  
 2 years ago 

এজন্যই আমি গ্রাম বাংলার সৌন্দর্য্য আমার মুঠোফোনে ধারণ করতে ভীষণ পছন্দ করি। আপনাকে অনেক ধন্যবাদ দিদি, আমার দিনলিপি পরিদর্শন করার জন্য এবং এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62060.69
ETH 1734.56
USDT 1.00
SBD 0.39