You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 27 December

in Incredible India3 years ago

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার শ্বশুরকে দ্রুত সুস্থ করে দিবেন । টেনশন করবেন না তাহলে আপনিও অসুস্থ হয়ে পড়বেন ।আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার বাচ্চাদেরকে কে দেখবে এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে কে সাহস দিবে? তাই মনে সাহস রেখে আপনি এগিয়ে যান আল্লাহ আপনার সঙ্গে আছেন ।আপনি এত কঠিন পরিস্থিতির ভিতরে আপনার সকল দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করে আসছেন সেজন্য অবশ্যই সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ ।
সৃষ্টিকর্তা আপনাকে ধৈর্য শক্তি দিক ।আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ।মিষ্টি কুমরা ফুল গুলো অনেক সুন্দর দেখতে। আপনি আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখবেন ।আপনার জন্য শুভকামনা রইল ।

Sort:  
 3 years ago 

আসলে আমি নিজেই অনেক বেশি ভেঙে পড়েছি। পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমি কি সাহস দেব। বারবার মনে হচ্ছে সৃষ্টি করতে এর কোন পরীক্ষায় আমাকে ফেলে দিল। সবকিছু সামলে নিতে গিয়ে একেবারে হাঁফিয়ে উঠেছি। কিন্তু তারপরেও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবকিছু ঠিক করে দিক। ইনশাল্লাহ সবকিছু ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62885.60
ETH 1754.15
USDT 1.00
SBD 0.39