নারী হয়ে জন্ম নেওয়া কি কোন অভিশাপের ফল?

in Incredible India2 months ago
pexels-usbofphotography-5856141.jpg
লিংক

Hello,

Everyone,

এই সভ্য আধুনিক যুগে এসেও কিছু মানুষ যে নিকৃষ্ট ঘটনা গুলো করছে ,তা আদিম যুগের সেই ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে৷ প্রতিদিন পত্রিকা কিংবা ফেসবুক, ইউটিউব অনলাইন মাধ্যম গুলোতে চোখের সামনে ভেসে ওঠে “শিশুকে ধর্ষণের পড়ে খুন “৷

“মানুষ সৃষ্টির সেরা জীব” কিন্তু সেই সেরা সে জীবের মনের মাঝে যে এত নোংরামি ,এত নিষ্ঠুরতা ,এত কুৎসিত, লোভ-লালসা, যা বলে প্রকাশ করা যায় না ৷ পশুর এত হিংস্র বা হৃদয়হীন হয় না ৷আমার আজকের এই পোস্টে সকল পুরুষ জাতিকে কটাক্ষ করে লিখছি না৷মনের ভেতর নানা প্রশ্ন, নানা দুশ্চিন্তা বাসা বেধে আছে তাই এই প্লাটফর্মে কিছু কথা শেয়ার করতে চলে এসেছি ৷

যেখানে সমগ্র বিশ্ব নারী‐পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে যাচ্ছে, যেখানে দেশ গড়ার জন্য পুরুষের পাশাপাশি নারীরা সমান ভূমিকা পালন করে আসছে , নারীরা এভারেস্ট জয় থেকে শুরু করে সমগ্র বিশ্বে ঘুরে বেড়াচ্ছে ৷এই ঘুরে বেড়ানোর মাঝে কিছু একটা ভয় থাকে৷

আমাদের সমাজে এখনো অনেক নারী, শিশু নিরাপত্তাহীনতা ভুগছে ৷ এখনো তারা স্বাধীন ভাবে বাঁচার অধিকার পায়নি ৷ কিছু পুরুষ নামক হিংস্র পশুদের হাত থেকে নারীরা আজও মুক্ত নয়৷ নারীদেরকে ভোগের বস্তু হিসেবে দেখে আসছে৷

Screenshot 2026-05-23 122739.png
ল্যাপটপ থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া

সেই আদিম যুগ থেকে শুরু করে আজও এই ভদ্র সমাজে নারীদেরকে ভোগের বস্তু হিসেবে গণ্য করা হয় ৷ একজন সাধারণ গার্মেন্টস নারী শ্রমিক, সে আট দশটা পুরুষের সাথে সমানতালে কাজ করে যাচ্ছে৷ তার উপার্জিত অর্থে তার ছোট পরিবার চলছে ৷সে তার পরিবারের ভাগ্যের চাকা ঘুরানোর সাথে সাথে দেশের ভাগ্যের উন্নয়নের চাকা ঘুরাচ্ছে ৷

ম্যানেজারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় , সেই নারী শ্রমিককে ওভার টাইম করার ছলে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে দেওয়া হয় কোন এক নিস্তব্ধ এলাকায় । এর পূর্বে আমরা শুনেছি চলন্ত বাঁসে, চলন্ত ট্রেনে নারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে ।

নারী সতীত্ব বাঁচানোর জন্য চলন্ত বাস থেকে লাফ দিয়ে পড়েছে ।একটু লক্ষ্য করে দেখবেন, এখন শুধু প্রাপ্তবয়সী নারীরা ধর্ষিত হচ্ছে না, এই হিংস্র কুৎসিত মনের পুরুষের হাত থেকে ছোট শিশু ,কিশোরী কেউ নিরাপদ নয় ।

দেশ বলুন, বিদেশ বলুন , সমগ্র বিশ্বে এমন ঘটনা ঘটছে । যেহেতু, এখন অনলাইন সুবিধা সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে তাই এই ঘটনা গুলো সবার কাছে পৌঁছাতে বেশি সময় লাগে না ।এই ঘটনাগুলো যতটা সহজে সবার কাছে পৌঁছাতে পারে ততটা দ্রুত অপরাধীকে শাস্তি দেয়া যাচ্ছে না।

ধর্ষিতা নারী তার সঠিক বিচার পায়নি। কোন সন্তানহারা মা তার মেয়ের হত্যার সঠিক বিচার পায়নি । আমরা সব সময় দেখে থাকি ধর্ষকের আগে ধর্ষিতার মৃত্যু হয়ে থাকে ।ধর্ষক অপরাধ করেও সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে । মনে হচ্ছে, আমরা সেই ”আইয়ামে জাহিলিয়াত” সেই যুগে চলে গেছি।

এখন তো মনে হয় ,তার থেকেও খারাপ অবস্থায় আমরা বসবাস করছি ।সেই যুগে কন্যা শিশু জন্ম নেয়ার সাথে সাথে তাকে জ্যান্ত কবর দিত। এখন মেয়েদের সম্মান হারিয়ে,সমস্ত কিছু হারিয়ে কঠিন মৃত্যু বরণ করতে হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান সময়ে শিশু, কিশোরী এরাই বেশি ধর্ষিত হচ্ছে ।

নারী হলো মা ,জন্মদাত্রী ।সেই ধর্ষক একবারও মনে করে না যে আমি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি । তবে কিছু দেশে কঠিন আইন চালু রয়েছে। শুনেছি, ওম্যান শহরে ধর্ষককে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। আমার মতে ,এমন আইন সারা দেশে জারি করা উচিৎ ।এমন ঘৃণ অপরাধ করার আগে অন্তত একবার ভাববে।

কখনো কি শুনেছেন? যে কোন পুরুষ ধর্ষিত হয়েছে ।এমন সংবাদ কখনো ইউটিউব, ফেইসবুক অনলাইন মাধ্যমেও কখনো দেখিনি । এটাই বাস্তব ,নারীরা আগেও ভোগের বস্তু ছিল এখনো ভোগের বস্তু হয়ে আছে।

নারী যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হোক কিন্তু স্বাধীনভাবে বাঁচার অধিকার আজও আদায় করতে পারিনি। নারী হিসেবে জন্ম নেওয়াটাই মনে হচ্ছে, পূর্বজন্মের কোন কর্ম ফল। ছোট্ট একটা তিন বছরের শিশু সে কি অন্যায় করেছে তাকে কেন এমন শাস্তি পেতে হয় ।

নারী -শিশু তার বাসাতেও নিরাপদ নয়। রামিসা হত্যার খবরটি আপনার অবশ্যই সবাই দেখেছেন। নিজের ফ্লাট থেকে মাত্র দুই হাত দূরত্ব হবে তারই প্রতিবেশী এই নিশংস ঘটনা ঘটিয়েছে । এই নৃশংস ঘটনা সমগ্র সচেতন সমাজকে নাড়িয়ে দিয়েছে ।

pexels-tima-miroshnichenko-7203384.jpg
লিংক

নারীর অধিকার দেয়ার পাশাপাশি নারীর স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটা কার্যকর করা উচিত ।নারীরা যেন স্বাধীনভাবে চলতে পারে, তার বাসা, স্কুল-কলেজ, সর্বক্ষেত্রে নারী নিরাপদে বাঁচতে পারে। ধর্ষণ মামলায় আইন আরো কঠোর করা উচিত এবং ধর্ষককে সর্ব উচ্চ শাস্তি দেওয়া উচিত ।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...
 2 months ago 

Thank you,Sir, @oswaldocuarta.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39