শীতকালীন সবজি দিয়ে মজাদার খিচুড়ি রান্নার পদ্ধতি
খিচুড়ি রন্ধন প্রণালী Hello Friends |
|---|
সবজি খিচুড়ি রান্নার পদ্ধতি |
|---|
Edited by Canva
শীতের সকালে যদি আপনার ঘুম ভাঙ্গে মজাদার কোন খাবারের সুগন্ধে এবং ঊঠে যদি দেখেন আপনার সামনে ধোঁয়া ঊঠানো এক প্লেট মজাদার সবজি খিচুড়ি তাহলে এর থেকে বেশি আর কি চাই!!
হ্যাঁ, আজকে আমি আপনাদের জন্যে শীতকালীন সবজি দিয়ে মজাদার ল্যাপ্টা খিচুড়ির রন্ধন প্রণালী নিয়ে চলে এসেছি। আশা করি এই পদ্ধতিতে যে কেউ খুব সহজে এই খিচুড়ি রান্না করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক
Edited by Canva
| উপকরণ | পরিমাণ | উপকরণ | পরিমাণ |
|---|---|---|---|
| মসুর ডাল | হাফ কাপ | মুগ ডাল | পরিমাণমতো |
| খেসড়ি ডাল | পরিমাণমতো | ছোলা বুট | হাফ কাপ |
| চাল | ১ কাপ | পুইশাক পাতা | ৪-৫ টি |
| হলুদ গুঁড়া | এক চামচ | মরিচ গুঁড়া | এক চামচ |
| লবণ | স্বাদমতো | সড়িষার তেল | পরিমাণ মতো |
| ঘি | ১ চামচ | এলাচ | ৩-৪ টি |
| লবঙ্গ | ৩-৪ টি | টমেটো | ১ টি |
| পেয়াজ কুচি | স্বাদমতো | কাচা মরিচ | ৪-৫ টি |
| লাউ | পরিমাণ মতো | ফুলকপি | পরিমাণ মতো |
আমি যেহেতু কয়েক রকমের ডাল দিয়ে এই খিচুড়ি রান্না করছি তাই সবার প্রথমে সব ধরণের ডালগুলো আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। আমি সব গুলো ডাল উপরের পরিমাণমতো নিয়ে একটি বাটিতে করে ভিজিয়ে দিলাম।
যেহেতু সবজি খিচুড়ি হবে তাই যে সবজি গুলো দিবো সেগুলো কেটে ধুয়ে নিতে হবে। প্রথমে লাউ কুচি করে কেটি নিলাম। পাশাপাশি টমেটো, কাচা মরিচ, পেয়াজ কুচি কেটে নিলাম। এবারে ফুলকপির অল্প কিছু ফুল নিবো। রান্না করার সময় হটাৎ মনে পড়লো আমার বারান্দা বাগানে পুইশাক আছে। সেটিও দেয়া যেতে পারে। তাই দ্রুত আমি বারান্দা থেকে কয়েকটি পুইশাকের পাতা নিয়ে এলাম।
আমি খিচুড়ি প্রেসার কুকারে রান্না করবো। এখন ভেজা ডাল, সবজি ও চাল প্রেসারে ঢেলে দিবো। পাশাপাশি অন্যান্য উপকরণ গুলো একে একে সব গুলো দিয়ে দিবো।
এখন আমি গুড়া মরিচ, হলুদ ও জিরা গুড়া ও অন্যান্য মসলা গুলো এড করবো।
এই ধাপে এসে আমি ১ চামচ ঘি দিয়ে দিবো। আমি তেল ছাড়া রান্না করছি। আপনি চাইলে ঘি বাদে তেল দিতে পারেন। তবে ঘি দিলে বেশি মজা হয়।
এবার এক বাটি পানি দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে প্রেসারের ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিবো। এবার ৮-১০ মিনিটের অপেক্ষা। নির্ধারিত সময় পর প্রেসারের ঢাকনা খুল্লেই দেখবেন হয়ে গেছে মজাদার সবজি খিচুড়ি।
📸পরিবেশন ও ফটোগ্রাফি📸
আমি প্রেসারের ঢাকনা খুলেই এর সুঘ্রাণ পেলাম। মনে হলো পেটের ক্ষিধে বেরে গিয়েছে। তারাতারি খেতে হবে।
নিজের রান্নার নিজে আর কি ফিডব্যাক দিবো। তারপরেও আমার কাছে খুব বেশি মজাদার মনে হয়েছে। অনেকদিন পর এরকম ল্যাপ্টা সবজি খিচুড়ি ভরপেট খেয়ে নিলাম। রেটিং দিলে ৪.৫*
আজকের খিচুড়ি রান্নার পদ্ধতি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সেই অব্দি সবাই ভালো থাকবেন। |
|---|
ফটোগ্রাফির বিবরণ:
| ডিভাইস | স্যামসাং মোবাইল |
|---|---|
| বিষয় | খিচুড়ি রান্নার রেসিপি ও ফটোগ্রাফি |
| স্থান | ঢাকা |
| ফটোগ্রাফার | @mukitsalafi |
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি রন্ধন প্রণালী শেয়ার করার জন্য সবজি খিচুড়ি আমার বেশ পছন্দ মাঝে মাঝে রান্না করার চেষ্টা করি, তবে আমার থেকে আমার মেয়ের আরো বেশি পছন্দ করে। তাছাড়া এই খিচুড়িতে রয়েছে অনেক বেশি পুষ্টিগুণ তাই এটা ছোট বড় সবার জন্যই বেশি উপকার। ধন্যবাদ খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য পরবর্তী আকর্ষণীয় রেসিপি অপেক্ষায় রইলাম।
হ্যা, পুষ্টিগুণ এর ব্যাপারটা আসলে আমি মিস করে গিয়েছিলাম, যেটা উচিত হয় নি। ধন্যবাদ আপনাকে।
Welcome
আমার কাছে মনে হয় শীতকালে সবজি খিচুড়ির স্বাদ না পেলে তার জীবনই বৃথা!! শীতকালে হরেক রকম সবজি বাজারে ওঠে।এসব সবজি দিয়ে আপনি খিচুড়ি কিভাবে রান্না করতে হবে তার রেসিপি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
আসলে কখনো রান্না করাই হয়নি। তবে আপনি খিচুড়ি রান্নার যে রেসিপি প্রদান করেছেন এবং পদ্ধতি বলেছেন। সেটা পড়ে খিচুড়ি রান্না করার প্রতি আগ্রহ সৃষ্টি হলো। একদিন আমি খিচুড়ি রান্না করবো ইনশাল্লাহ।
খিচুড়ি রান্নার রেসিপি এবং রান্না করার পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
শীতকালে খিচুরি স্বাদ অসম্ভব সুন্দর লাগে ৷ আমি প্রায় সময় বাজারে খিচুরি কিনে খেয়ে থাকি ৷ তারপর আজকে আপনি শীতকালীন সবজী দিয়ে খেচুরি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দারুন সুন্দর হয়েছে খিচুরির রেসিপি টা ৷ আপনি বেশ সুন্দর ভাবে খিচুরির উপকরণ গুলো উল্লেখ করেছেন এবং তার পাশাপাশি প্রস্তুতি পদ্ধতি টাও ধাপে ধাপে বেশ সুন্দর ভাবে উপাস্থাপনা করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার আজকের শীতকালীন সবজীর খিচুরির রেসিপি টা ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
অসংখ্য ধন্যবাদ ভাই আমার লেখা সম্পূর্ণ পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্যে।
হুম ভাই আপনার জন্য শুভকামনা রইলো ৷ এভাবেই সামনে এগিয়ে যান দেখবেন অনেক ভালো কিছু হবে ৷ ভালো থাকবেন ৷ আপনার দিনটি শুভ হোক ৷
খিচুড়ি খেতে যেমন মজা তেমনি এই খাবার আমাদের সাস্থের পক্ষে খুবই উপকারী। খিচুড়িকে বলা হয় সুষম খাবার। খুবই সুন্দরভাবে খিচুড়ি রান্নার রেসিপিটি দেখিয়েছেন। আমিও মেসে মাঝে মাঝে খিচুড়ি রান্ন করে থাকি।
ধন্যবাদ ভাই। সব ধরণের ডাল দিয়ে রান্না হয় বলে এটি অনেক উপকারী।
শীতকালে গরম গরম ধোঁয়া ওড়া খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। আজকে আপনি আমাদের সাথে সবজি খিচুড়ি নিয়ে চমৎকার রংধন প্রণালী আলোচনা করেছেন। আমিও চেষ্টা করব একইভাবে খিচুড়ি রান্না।
আপনার পোস্ট এর মধ্যে উল্লেখিত প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ।যেটা দেখে অনেক বেশি ভালো লাগলো। আমার মনে হয় অনেক বেশি মজাও হয়েছে।
আসলেই শীতকালে কগিচুড়ি বেশি মজা লাগে। আমার ফটোগ্রাফি এর প্রশংসা শুনতে ভালো লাগে। চেষ্টা করি ভালো করে ছবি ক্যাপচার করার।
ধন্যবাদ আপু
শীতকাল এলেই এই খিচুড়ি টা আমার আব্বু রান্না করে।।আব্বুর হাতের সবজি খিচুড়ির স্বাদ মুখে লেগে থাকার মতো।
তবে আমি সবজি খিচুড়ি ঝার ঝরে করে রান্না করে থাকি।।।এভাবে নরম খিচুড়ি কখন করা হয়নি।।
ঝরঝরে টা মূলত ভূনা খিচুড়ি, ওইটার মজা এক রকম আর এইটার মজা অন্যরকম। একদিন খেয়ে দেখবেন।
জি অবশ্যই একদিন চেষ্টা করবো।।
শীত কাল আমরা কাছে খুব ভালো লাগে। এই ঋতুতে নানা নানা ধরনের সবজি পাওয়া । আপনি বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছেন। রান্নার প্রতিটি ধাপ সুন্দর ভাবে তুলে ধরেছন। আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছে।
আপনার জন্য শুভকামনা রইল।
হ্যা, আসলেই খেতে অনেক মজা হয়েছিল।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে। ভালো থাকবেন।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে এত সুন্দর একটি পোস্ট করার জন্য। খিচুড়ি আমার অনেক পছন্দের খাবার আরো যদি সাথে বেগুন ভাজি ও ডিম ভাজি থাকে তাহলে তো কোন কথাই নেই। আপনার জন্য শুভকামনা রইল।
আপ্নাকেও অসংখ্য ধন্যবাদ। খিচুড়ি লাভারদের আমার এই রেসিপি ভালো লাগবে এটাই মনে মনে ভাবছিলাম।