গরমে কাচা আমের টক-মিষ্টি আচার, ঘরোয়া স্বাদে ভরপুর এক রেসিপি
হ্যালো স্টিমিয়ান বন্ধুরা,
সবাই কেমন আছেন?
অনেক দিন পর আজ আবার আপনাদের সঙ্গে একটি বিশেষ রেসিপি শেয়ার করতে এলাম। এই মুহূর্তে চলছে ফলের ভরপুর মৌসুম, আর গ্রীষ্মকাল মানেই চারদিকে কাচা আমের সমারোহ। হাতের কাছে সহজেই পাওয়া যাচ্ছে টাটকা কাচা আম, তাই ভাবলাম—চলুন আজ একদম ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলি একটি চমৎকার কাচা আমের আচার।
আজকের এই রেসিপিটি সহজ, মজাদার এবং একবার খেলেই মনে থাকবে!
আশা করছি, এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনিও একবার না একবার নিজের ঘরেই ট্রাই করে দেখবেন।
প্রয়োজনীয় উপকরণ :
| প্রধান উপকরণ | পরিমাণ |
|---|---|
| কাঁচা গুটি আম | ১ কেজি |
| লবণ | ২ টেবিল চামচ |
| হলুদ গুঁড়া | ১ টেবিল চামচ |
| সরিষার তেল | ১ কাপ |
| শুকনো মরিচ | ১০–১২টি |
| মেথি | ১ টেবিল চামচ |
| কালোজিরা | ১ চা চামচ |
| পাঁচফোড়ন | ১ চা চামচ |
| সরিষা দানা | ১ টেবিল চামচ |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| আখের গুড় | ৩০০-৪০০ গ্রাম |
আচার বানানোর পদ্ধতি :
ধাপ - ১ :
গুটি আম ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিন, খোসা সহ রাখলেই আচারে বাড়তি স্বাদ থাকবে। কাটা আম আবার পানি দিয়ে ধুয়ে নিন।
ধাপ - ২ :
একটি প্যানে সরিষার তেল দিয়ে কুচি রসুন আগে ভেজে নিবো। এবার আমের টুকরো, পরিমাণমতো পানি, ১ চামচ লবণ ও হলুদ দিয়ে হালকা সেদ্ধ করুন। এতে টকভাব কমে যাবে এবং কাঁচা গন্ধও দূর হবে।
ধাপ - ৩ :
এবার আচারের জন্য মশলা তৈরি করবো। শুকনো মরিচ, মেথি, কালোজিরা, পাঁচফোড়ন এই মশলাগুলো শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নেবো। এরপর ঠাণ্ডা হলে পাটনায় পিষে বা গুঁড়ো করে রাখবো।
ধাপ - ৪ :
এবার ফুটন্ত তেলে প্রথমে একটু পাঁচফোড়ন দিতে পারি। তারপর এতে আদা কুচি দিয়ে নেড়ে নেবো। এরপর গুঁড়ো করা মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভাজবো ২-৩ মিনিট।
ধাপ - ৫ :
এবার সেদ্ধ করা আমের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড় দিয়ে দিবো এবং ভালোভাবে মেশাতে থাকবো যতক্ষণ না গুড় গলে পুরো আমে মিশে যায় এবং একটু ঘন আকার ধারণ করে।
ধাপ - ৬ :
চুলা বন্ধ করে আচারের মিশ্রণটি সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিবো। ঠাণ্ডা হয়ে গেলে শুকনো কাচের বয়ামে ভরে রাখবো। চাইলে রোদে ২-৩ দিন দিতে পারেন এতে সংরক্ষণ ক্ষমতা আরও বেড়ে যাবে। চলুন দেখে আসি কেমন হলো আজকের বানানো আচার।
পোস্ট বিবরণ
| Category | Recipe |
|---|---|
| Device | Samsung M31 |
| Photographer | @mukitsalafi |
| Location | Dhaka, Bangladesh |
আপনি ভালো রান্না করেন জানতাম কিন্তু এত চমৎকার করে আচারও যে বানাতে পারেন সেটা জানতাম না। যারা আমের আচার বানাতে না জানে তাদের খুব কাজে লাগবে আপনার এই আচারের রেসেপি।
এত চমৎকার করে এই রেসেপিটা ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবসময় ।
এই গরমে টক জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। গরমকালে আম হওয়া থেকে শুরু করে সকলেই কিছু না কিছু বাড়িতে তৈরি করে থাকে। ছোটবেলায় আমরা গাছ তলা থেকে ছোট ছোট আম কুড়িয়ে নিয়ে আসতাম আর দিদা অনেক কিছুই তৈরি করতেন। আপনিও কাঁচা আম দিয়ে আমের আচার তৈরি করেছেন ভাতের সাথে আমের আচার খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আমের আচার তৈরি করেছেন ছবিসহ প্রত্যেকটা উপকরণ। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য। গরমের দিনে আমের আচার সাথে ডাল ভাত সব সময়ই অনেক পছন্দের একটা খাবার, এটা একদিকে খেতে যেমন সুস্বাদু, অন্য দিকে এর গুণাগুণ ও অনেক।