রুই মাছের ডিমের রেসিপি

in Incredible India2 years ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি সকলেরই ভালো লাগবে। গত দুদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটে গেছে। তাই দুদিন ধরে পোস্ট করতে পারিনি। ব্যস্ততার কারণ আমি আপনাদের মাঝে পরের কোন পোস্টে শেয়ার করে নেব।

IMG-20241205-WA0015.jpg

আমরা সকলেই মাছ খেতে তো ভীষণ পছন্দ করি। কিন্তু মাছের যে ডিম সেগুলো খেতেও খুবই সুস্বাদু লাগে। আসলে মাছের ডিম আমি আগে একদমই খেতাম না ।কারণ মাছের ওই ডিম ফুটে কত হাজার হাজার মাছ জন্মাবে তার ঠিক নেই।এই সব ভেবে।আগে বেশিরভাগ বর্ষাকালেই মাছের পেটে ডিম পাওয়া যেত। কিন্তু এখন বারোমাস মাছের পেটে ডিম পাওয়া যায়। তবে মাছের পেটে ডিম ভর্তি মাছ গুলো যখন নদী বা পুকুর থেকে ধরা হয় তারপরেই তো মাছগুলো মারা যায়। সকলেই তো মাছ চাষ করে কিছু অর্থ উপার্জনের জন্য। তবে সারা বছর যে মাছগুলোর পেট থেকে ডিম পাওয়া যায় সেগুলো চালানে মাছ। বরফ দিয়ে মাছগুলোকে স্টোর করে রাখা হয়।যাই হোক এখন ওই সব কিছু ভাবি না ।এখন আমি মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করি আর খেতেও যেন খুব ভালো লাগে। মাছের ডিম ভাজা থেকেই খেতে ইচ্ছে করে।এছাড়া আমরা যে খাবারগুলো খাই সবকিছু থেকেই কিছু না কিছু উপকারিতা আমরা পেয়ে থাকি। মাছের ডিম খেলে আমাদের শরীরে ভিটামিন এ এর অভাব হয় না।

এছাড়াও মাছের ডিম খেলে আমাদের রক্ত পরিষ্কার থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। আরো অনেক উপকারিতা আমরা পেয়ে থাকি। মাছের ডিম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। বাজারে আলাদা করে মাছের ডিম বিক্রি করা হয়। আজকে আমি বড় বড় রুই মাছের ডিমের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকে মাছের ডিম দিয়ে রেসিপি ।আশা করছি সকলেরই ভালো লাগবে।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
মাছের ডিম২৫০ গ্ৰাম
আলু৪ টে
সাদা তেল৭৫ গ্ৰাম
পেঁয়াজ১ টা
রসুন৫ কোয়া
জিরে১ চামচ
ধনে গুঁড়ো১ চামচ
কাঁচা লঙ্কা১৫ টা
আদা৫০ গ্ৰাম
১০মিট মসলা১ চামচ
১১কালো জিরেহাফ চামচ
১২লবণ২ চামচ
১৩হলুদহাফ চামচ
১৪গরম মসলা১ চামচ

IMG-20241205-WA0001.jpg

প্রথম ধাপ

প্রথমেই মাছের ডিম গুলো কে ভালো করে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি।

IMG-20241205-WA0027.jpg

দ্বিতীয় ধাপ

এরপর সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি।

IMG-20241205-WA0032.jpg

IMG-20241205-WA0006.jpg

তৃতীয় ধাপ

এবারে সমস্ত মসলা রেডি করে নিয়েছি পেস্ট করার জন্য। আর পরিমাণ মতো আলু পিস পিস করে কেটে নিয়েছি।

IMG-20241204-WA0012.jpg

IMG-20241205-WA0025.jpg

চতুর্থ ধাপ

এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছের ডিম গুলো ভালো করে দুই পিঠ লাল লাল ভেজে নিতে হবে।

IMG-20241205-WA0030.jpg

পঞ্চম ধাপ

মাছের ডিম গুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি।

IMG-20241205-WA0005.jpg

IMG-20241205-WA0020.jpg

ষষ্ঠ ধাপ

এবারে ওই তেলের মধ্যে আর খানিকটা তেল এড করে দিয়েছি। তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি।

IMG-20241205-WA0010.jpg

সপ্তম ধাপ

এরপরে কেটে রাখা আলু গুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ ,হলুদ দিয়ে দিয়েছি।

IMG-20241205-WA0023.jpg

IMG_20241212_205147.jpg

অষ্টম ধাপ

আলু ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা সমস্ত মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মশলা ব্যবহার করেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, মিট মসলা। সমস্ত মসলা পেস্ট করার সময় মিট মসলা পেস্ট করা মসলার মধ্যে মিশিয়ে নিয়েছি।

IMG_20241212_205609.jpg

নবম ধাপ

কষানোর সময় মসলা থেকে যখন তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
খানিকক্ষণ পর যখন মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে।

IMG-20241205-WA0021.jpg

IMG-20241205-WA0011.jpg

দশম ধাপ

যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন মাছের ডিম গুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।মাছের ডিম গুলো ঝোলের মধ্যে দিয়ে আবারো খানিকক্ষণের জন্য ঢেকে দিতে হবে।

IMG-20241205-WA0014.jpg

শেষ ধাপ

এবারে ঢাকনা খুলে সামান্য গরম মসলা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আমি এখানে সান রাইজের গরম মসলা ব্যবহার করেছি।

IMG-20241205-WA0008.jpg

তৈরি

নাড়াচাড়ার পর গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি।এই ভাবেই তৈরি হয়ে যাবে বাড়িতে তৈরি মাছের ডিমের রেসিপি।

আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের মধ্যে আমি এখানে আলু ব্যবহার করেছি ।আপনারা চাইলে শুধু মাছের ডিম রান্না করতে পারেন। সমস্ত কিছু আমি আমার পরিমাণ মতো জিনিস ব্যবহার করেছি। খুব সহজেই অল্প সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমরা তো প্রায়ই বাড়িতে রেসিপিটি তৈরি করে খাই। আমি সমস্ত রান্নায় ঘরোয়া পদ্ধতিতে করি। আমরা প্রত্যেকদিন এইভাবে তরকারি রান্না করে খায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।


আজ এখানেই শেষ করছি। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...

TEAM 6
Congratulations!

Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


banner post.JPG

Curated by : @sduttaskitchen

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38