RE: "আমার শখের কোয়েল পাখি বিক্রি করে দেওয়া সিদ্ধান্ত"
আজকে আপনি কোয়েল পাখি বিক্রি করার মুহূর্ত তুলে ধরেছেন। আপনার শখের কোয়েল পাখি দেখাশোনার জন্য কোন কর্মচারী না পাওয়ার জন্য সমস্ত ফার্মের পাখিগুলো বিক্রি করে দিতে হচ্ছে আপনার মত একই সমস্যা আমাদেরকে ক্ষেত্রে হয়েছিল। আমাদেরও গ্রামের বাড়িতে একটা ছোট্ট ফার্ম ছিল। সেখানে আমার বর শখ করে সোনালি মুরগির ব্যবসা শুরু করে দিয়েছিল। তবে ওই মুরগি দেখাশোনার জন্য একটা মহিলা রাখা হয়েছিল সে সমস্ত দায়িত্ব নিয়ে কাজকর্ম করতো। এমনকি আমার বরকে ওই মহিলাটি উৎসাহ দিয়েছিল যে আমি সমস্ত দেখাশোনা করব কিন্তু মাঝপথ থেকে যখন সরে যায় তখন আমাদেরও সমস্ত মুরগি বিক্রি করে দিতে হয়েছিল। আপনার পোষ্টে পড়ে আমারও সেই ফার্মের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। তবে এই গরমে কোয়েল পাখি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছেন কারণ এই গরমের সময় মুরগি বলুন কিংবা পাখিদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়।