বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন

in Incredible India11 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260606100404.jpg

গত দুদিনের পোস্ট পড়ে আপনারা মোটামুটি জেনেই গেছেন আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে মিস্ত্রি কাজ করছে। বাড়িতে ঘরের ছাদ ঢালাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, প্রত্যেকের বাড়িতে ছাদ ঢালাই দিন ভীষণ আনন্দ হয়। আসলে এই দিনটিকে আশেপাশে সমস্ত প্রতিবেশীকে আনন্দ করে খাওয়াতে হয়। এটাও একটা রীতির মধ্যেই পড়ে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আমি একা শাশুড়িমার বয়স হয়েছে তাই তেমন রান্নাবান্না করতে পারবে না ।তাই রান্নাবান্নার কোন ঝামেলা সেদিন রাখা হয়নি। আগের দিন রাতের বেলায় কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। কিন্তু পরের দিনকে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি ছিল। তাই পরের দিনকে আর ছাদ ঢালাই করা হয়নি। গত 6 জুন অর্থাৎ শনিবারের দিনকে বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম শনিবার দিন করব না ।কারণ একটা শুভ দিন দেখে একটা শুভ কাজ করা ভীষণ জরুরী।

IMG20260606100935.jpg

বাড়ি ছাদ ঢালাই করার আগেই একটা রিচুয়াল থাকে ।সেই কথা আমি আগের পোস্টে শেয়ার করেছিলাম । ছাদ ঢালাইয়ের দিন সেই মতো ঢালাই এর আগে শাশুড়ি মা সমস্ত পুজোর জিনিস নিয়ে ছাদে উঠে পড়েছিল নিজে নিজেই। যেহেতু তখন ও সিঁড়ি হয়নি। তাই ওঠা নামা করতে একটু অসুবিধা হয়। তবুও খুশির দিনে সমস্ত কিছু পিছনে ফেলে ওপরে উঠে পড়ে ছিলাম।পুজো সম্পূর্ণ করেছিল দুটো হেড মিস্ত্রিকে গামছা দিয়ে এরপর নিজেই তিনবার ঢালাইয়ের মসলা বাড়ির ঈশান এক কোণে দিয়েছিল। এরপর যেহেতু শুভ কাজ শুরু তাই সকলকে প্রথমে একটা করে মিষ্টি দিয়ে দিয়েছিল। আর বাড়ির মিস্ত্রি গুলো বলেছিল খাবার করতে হবে না আমাদের টাকা দিয়ে দিলেই হবে। এরপর খুব ভালো ভাবে কাজ শুরু হয়েছিল।কিন্তু প্রথম থেকেই আবহাওয়া নিয়ে একটু ভয় ছিল।

IMG20260606133402.jpg

এখন প্রায় প্রত্যেকদিন বৃষ্টি লেগেই ছিল। তাই আমরা শনিবার দিনটাকে মিস করতে চাইনি। আর যেহেতু রড বাধার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। রডে অলরেডি জল পড়ে গিয়েছিল। এখনকার লোহাতে সামান্য জল পরলে মরচে ধরে যায়। তাই গত দু-তিনদিন ধরে পড়ে থাকলে মরচে ধরে যেতে পারে। তখন আর ঢালাইয়ের সময় মসলা ধরবে না। এই ভেবে আমরা শনিবারের দিনকে ছাদ ঢালাই করার সিদ্ধান্ত নিয়েছিলাম ।সকাল থেকে ভালোই ছিল ।বেশ ভালো রোদ উঠেছিল ।কিন্তু প্রত্যেকের বাড়ির ছাদ যখন ঢালাই হয় তখন কম বেশি বৃষ্টি লেগেই থাকে। বৃষ্টি হলে নাকি শুভ।ছোটবেলায় মামার বাড়িতে ছাদ ঢালাইয়ের সময় দেখেছিলাম সে কি পরিমাণে বৃষ্টি বলে বোঝানো যাবে না।

কিন্তু আমাদের সকাল থেকেই আবহাওয়া ভালো হলেও দুপুরের পর থেকেই ঘন অন্ধকার কালো মেঘ জমে ছিল। এই বুঝি ঝমঝম করে বৃষ্টি নামবে। এই ভয়ে ভয়ে আমরা সকলেই ছিলাম। কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল ।কিন্তু সেভাবে মুষলধারে বৃষ্টি হয়নি। তাই আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়। আমাদের বাড়ির ছাদ ঢালাই এদিকে পাড়ার সকলেরই চিন্তিত ছিল ।এই বুঝি বৃষ্টি নামলে সমস্ত মসলা ধুয়ে যাবে। যাই হোক সেই রকমটা একদমই হয়নি। ঠাকুরের অশেষ কৃপায় আমাদের বাড়ির কাজ একেবারে খুব সুন্দর ভাবে সুসম্পন্ন হয়েছিল। এমনকি কাজ সম্পূর্ণ হয়ে যাবার পরে কিন্তু কোন রকম ভাবে বৃষ্টি হয়নি।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64185.80
ETH 1735.97
USDT 1.00
SBD 0.43