শ্বশুর মশাই কে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি সকলেরই ভালো লাগবে।
গত দুদিন ধরে শশুর মশাইয়ের শরীরটা একদমই ভালো নেই। বেশ কিছুদিন ধরে প্রচন্ড ঠান্ডা লেগেছিল ।আসলে দিনের বেলায় প্রচন্ড রোদ গরম। আর রাত হলেই কিছুটা ঠান্ডা আবহাওয়া ।এরই মধ্যে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডা গরমে ওনার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। বয়স হয়েছে তাই যেকোনো কিছু হলেই সহজে সারতে যায় না। গত দুদিন আগেই হঠাৎ করে বলছিল মাথার মধ্যে ঝাপ ধরে আছে। আমরা মনে মনে ভাবছিলাম ঠান্ডা লাগলে অনেক সময় কান মাথা ঝাপ ধরে থাকে ।কিন্তু গত বুধবার দিন ওনার অফিসে একটা মিটিং ছিল। মিটিং থেকে আসার পর একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে ছিল। হঠাৎ কানের ভিতর সুড়সুড় করে ওঠে ।তখন তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসতেই কান দিয়ে আপনা আপনি রক্ত বের হতে থাকে। আমি তো প্রথমেই দেখে অবাক হয়ে গিয়েছিলাম ।কি করব ভেবে উঠতে পারছিলাম না ।সাথে সাথে বরকে ডেকেছিলাম বর সেদিন বাড়িতেই ছিল।
কিন্তু ওকে ডাকতে কোন কাজ হলো না ।কারণ ওর এইসব খুব একটা গুরুত্ব দেয় না। নিজের বাবা মায়ের শারীরিক অসুস্থতা হলে আমাকে ছুটে নিয়ে বেড়াতে হয়। ওর কাছে এইসবের কোন গুরুত্ব নেই। এখনকার দিনে ছেলের বউরা শশুর শাশুড়িকে দেখেনা। কিন্তু আমাদের বাড়িতে ঠিক উল্টোটা। ছেলে তার বাবা মা কাউকে কোন গুরুত্ব দিতে চাই না। যাই হোক আমি তো দেখে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। সাথে সাথে ছোট মামাকে ফোন করে জিজ্ঞেস করলাম কি করব ।সেদিন ছোট মামা বাড়িতে ছিল না। সন্ধ্যা বেলায় ডাক্তার দেখাতে কোথায় নিয়ে যাব ভেবে উঠতে পারছিলাম না। বাড়ির কাছাকাছি একটা হোমিওপ্যাথি ডাক্তার-খানা রয়েছে সেখানে যেতে বললাম গিয়ে সেখান থেকে ওষুধ দিয়েছিল।
গত দুদিন ধরে সেইসব ওষুধ খেয়েছিল ।তবুও মনের ভিতর একটা ভয় থেকে গিয়েছিল। তাই আমরা যে ডাক্তারকে দেখাবো সেই ডাক্তার বাবু বৃহস্পতিবার ও শুক্রবার বসেন না ।মানে এই দুদিন উনি চেম্বারে বসেন না। তাই আজকে দুপুর আড়াইটা নাগাদ গিয়েছিলাম শ্বশুর মশাই কে নিয়ে ডাক্তার দেখাবার জন্য। এখানে আগে থেকে নাম লেখাতে হয় ।আমরা একজনকে দিয়ে নামটা লিখে রেখেছিলাম ।আমাদের নাম ছিল 26 নম্বরে ।সেই অনুযায়ী আমাদের তিনটের সময় যেতে বলেছিল। আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয়।তাই আমরা আড়াইটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম পৌঁছেছিলাম পৌনে তিনটে নাগাদ। গিয়ে দিয়েছি তখন ১৯ নম্বর চলছে।
আমরা যাওয়া মাত্রই আমাদের ভিতরে বসতে বলে। দুই থেকে তিনজনের পর আমাদের ডাকে ।কারণ সবসময় নাম লেখা হয়ে থাকলে সমস্ত রোগী আসে না। তাই তাড়াতাড়ি হয়ে যায়। আমাদেরও বেশিক্ষণ বসে থাকতে হয়নি। খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু শ্বশুর মশাই কে দেখে বলল কানে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে ।এছাড়াও উনি কানে একটু কম শোনে ।অনেকটাই বয়স হয়ে গেছে ।তাই শরীরে নানা অসুবিধা দেখা দিচ্ছে। শাশুড়ি মা বাড়িতে নেই। তাই আরো বেশি অসুবিধা হচ্ছে। ডাক্তার দেখিয়ে একেবারে ওষুধ কিনে নিয়েই বাড়ি চলে এসেছিলাম। আবারো গতকালকে যেতে হবে কিছু টেস্ট দিয়েছে সেগুলো করাবার জন্য।
আজ এই পর্যন্তই। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟