জন্মদিনে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া উপহার

in Incredible India9 hours ago

নমস্কার বন্ধুরা ,সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20260626_234321.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া সুন্দর উপহার। জন্মদিন কেটে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। জন্মদিনের সমস্ত মুহূর্তই আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম। তবে অন্যান্য বছরে তুলনায় এ বছরের জন্মদিনটা একেবারে অন্যরকম হয়েছিল। ঠিক যেমন খুশি হয়েছিলাম তেমনি রাগও হয়েছিল । সবকিছু মিলিয়ে দিন টা কেটে গেছে।সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে আমার মত সকলেই উপহার নিতে পছন্দ করে ।আমিও উপহার নিতে ভীষণ পছন্দ করি। তবে ভালোবাসার মানুষগুলো ঠিক যেমন ভালোবেসে উপহার দেয় তেমনি আমিও ভালোবেসে সেগুলো যত্ন করে রেখে দিয়। তবে বিশেষ করে ছোটদের কাছ থেকে উপহার পাওয়া সেগুলো আমার ভীষণ ভালো লাগে।

IMG20260601125729.jpg
বোনের দেওয়া উপহার

আজকে আপনাদের মাঝে কিছু উপহার শেয়ার করে নেব। মাঝে মধ্যেই আমার পোস্টে আমি আমার মামার মেয়ে সম্পর্কে বলি। মামার মেয়ের বয়স মাত্র ১৩ বছর । এখন বড়ো হয়েছে তাই আমি যেখানেই যায় সেখানেই যাবার জন্য পিছনে লাগে।আমার জন্মদিনে বেশ কিছুদিন আগে থেকে সকলকে জিজ্ঞেস করছিল দিদির জন্মদিন কবে ।তবে কেউ সঠিকভাবে বলতে পারছিল না। আবার কেউ কেউ মজা করছিল। এই নিয়ে বোন শেষে কনফিউশনে পড়ে গিয়ে ছিল। যাই হোক অবশেষে তারিখটা জানতে পেরেছিল। আসলে মা দিদা তারিখ মনে রাখতে পারে না।জন্মদিনের আগে থেকেই তার বায়না ছিল আমি দিদিকে একটা গিফট দেব ।সেইমতো বোন তার মামির সাথে চলে গিয়েছিল মেলাতে। তখন পাশেই একটি মেলা চলছিল।প্রথমে কি দেবো সেটা ভেবে উঠতে পারছিল না ।এখনকার দিনে অতটুকু মেয়ের মাথায় এত বুদ্ধি সত্যি ভাবা যায়। যাই হোক ওর মামীর সাথে মেলা থেকে একটা সুন্দর কাপ কিনেছিল আমার জন্য।

IMG20260530182612.jpg
ছোট মামার দেওয়া উপহার

তবে পরের দিন এসে আমাকে কিছুতেই স্বীকার করছি না যে দিদি তোর জন্য আমি একটা সারপ্রাইজ গিফট কিনেছি। বাড়িতে গল্প করেছিল আর দিদা আমাকে বলে দিয়েছিল। যাই হোক পরের দিনকে ও সুন্দর গিফটটাকে আমাকে দিয়েছিল। আমি ভীষণ খুশি হয়েছিলাম। এরকম ছোটখাটো গিফট পেতে আমার ভীষণ ভালো লাগে ।আমি কখনোই নিজের জন্য বড় বড় গিফট চাই না ।তবে ছোট্ট একটা মানুষের এই ছোট্ট একটা উপহার আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমার কাছে এটা ভীষণ দামি।এই উপহারটি আমাকে সত্যিই ভীষণ আনন্দ দিয়েছিল।কাপটি আমার ভীষণ পছন্দ হয়েছিল ।এমনকি বাড়ির সকলে অবাক হয়ে গিয়েছিল। যাই হোক ছোটমামা জন্মদিন একটা চকলেট দিয়েছিল। এছাড়াও দিদা টুকটাক অনেক কিছু জিনিসপত্র দিয়েছিল। সেগুলো আপাতত ছবি তোলা হয়নি।

IMG20260601144651.jpg
ঈশানের দেওয়া উপহার

এরপরে যখন আমার জন্মদিন যখন শুনেছিল ঈশান। সাথে সাথে আমার জন্য একটা চকলেট নিয়ে হাজির হয়েছিল। আসলে এই ছোট ছোট বাচ্চাগুলোর মনে আমি এতটা জায়গা জুড়ে আছি ।সেটা সময় বোঝা যায়। বৌদির জন্মদিন বলে কথা সে নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এসে হাজির ।সত্যি ভীষণ অবাক লাগে। জিনিসটা হয়তো অনেকের চোখে ছোট লাগে। কিন্তু আমার কাছে এটা ভীষণ দামি। এরপরে দুদিন পরে ঈশা যখন আমার জন্মদিন সেলিব্রেশন করেছিল। তখন সে আমাকে গিফট দেওয়ার জন্য পাগলামি কর ছিল। জন্মদিনের সমস্ত কিছু অ্যারেঞ্জ ও নিজে করেছিল। এছাড়াও বারবার বলছিল বৌদি তোমার জন্য একটা গিফট দেব তোমার কি পছন্দ সেটা বল। আমি প্রথমে নিতে চায়নি।

IMG20260620174024.jpg
ঈশার দেওয়া উপহার

যাই হোক অনলাইন থেকে আমার জন্য একটা পছন্দমত জামা অর্ডার করে দিয়েছিলো। জামাটাও ভীষণ সুন্দর এসেছিল। আমারও ভীষণ পছন্দ হয়েছিল ।আসলে জন্মদিনে সকলের সাথে কাটানোর উপহার পেতে সত্যি খুব ভালো লাগে। ঈশা প্রত্যেক বছরই আমাকে একটা করে জামা কিনে দেয়। ভালোবাসার মানুষদের কাছ থেকে এটুকুই পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেক টা উপহার পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। প্রত্যেক টা উপহার আমার ভীষণ পছন্দের।

আজ এখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59954.55
ETH 1574.59
USDT 1.00
SBD 0.42