নিরামিষ ভেজ ডালের রেসিপি
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি সকলেরই ভালো লাগবে।
শীতকাল আমার কাছে ভীষণ প্রিয় একটা ঋতু। শীতকালে যেমন চারিদিকে ঘুরতে গিয়ে অনেক আনন্দ পাওয়া যায় । ঠিক তেমনি শীতকালে বিভিন্ন রকমের শাকসবজি খেতেও খুব ভালো লাগে। শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। শীতকালীন বিভিন্ন রকমের শাকসবজি থেকে আমরা বিভিন্ন রকম উপকার পাই ।শাকসবজি খেলে আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। নিরামিষের দিনে আমাদের বাড়িতে বেশিরভাগ শাকসবজি খাওয়া হয়। তবে নিরামিষের দিন আমরা ডাল একটু বেশিই খাই ।তাই আজকে আমি নিরামিষ ভেজ ডালের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব।
অনেকে অনেক রকম ভাবেই ভেজ ডাল তৈরি করে থাকে ।আমি একদমই ঘরোয়া উপায়ে ভেজ ডাল তৈরি করেছিলাম ।আসলে ডালের মধ্যে অনেক কিছু সবজি দিয়েই ডাল রান্না করা যায়। তবে আমি বিশেষ কিছু সবজি দিইনি। আমরা যেসব সবজি প্রতিদিন সাধারণত খাই ।সেইসব সবজি দিয়েই আমি ডাল রান্না করেছিলাম। এইরকম ভেজ ডাল খেতে আমার বর ভীষণ পছন্দ করে ।তাই আমরা নিরামিষের দিন চটপট করে আমার বরের জন্য ভেজ ডাল রেসিপি তৈরি করে ফেলি। ডালের সাথে সাথে এইরকম শাকসবজি ও আমাদের খাওয়া হয়। এতে শরীর অনেকটাই ভালো থাকে। আমি ভেজ ডাল তৈরি করতে গাজর, বিন্স, টমেটো ,ধনেপাতা এগুলোই ব্যবহার করেছি। আপনারা চাইলে আরো অনেক কিছু এর সাথে অ্যাড করতে পারেন।
ভিডিও লিংক দেওয়া থাকলো |
|---|
তবে সবসময় সবকিছু সবজি ঘরে থাকে না। তাই হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি ভেজ ডালের রেসিপিটি তৈরি করেছি। সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক নিরামিষ ভেজ ডালের রেসিপি।
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | মুগডাল | হাফ কাপ |
| ২ | ছোট সাইজের গাজর | ২ টো |
| ৩ | বিন্স | ৫০ গ্ৰাম |
| ৪ | টমেটো | হাফ |
| ৫ | ধনেপাতা | পরিমাণ মতো |
| ৬ | কাঁচা লঙ্কা | ৩ টে |
| ৭ | সরষের তেল | ২৫ গ্ৰাম |
| ৮ | ছোট ছোট শুকনো লঙ্কা | ২ টো |
| ৯ | এলাচ | ২ টো |
| ১০ | দারচিনি | সামান্য |
| ১১ | পাঁচফোড়ন | ১ চামচ |
| ১২ | কিসমিস | ৬ টা |
| ১৩ | কাজুবাদাম | ৬ টা |
| ১৪ | লবণ | ২ চামচ |
| ১৫ | হলুদ | ১ চামচ |
| ১৬ | আদা বাটা | ১ চামচ |
| ১৭ | জিরে গুঁড়ো | ১ চামচ |
| ১৮ | চিনি | ১ চামচ |
প্রথম ধাপ
প্রথমে সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে গাজর ,বিন্স, টমেটো ,ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছু রেডি করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো মুগের ডাল হালকা আঁচে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হব।
তৃতীয় ধাপ
এরপরে মুগের ডাল টা ভালো করে ধুয়ে নিতে হবে।
চতুর্থ ধাপ
এবারে সমস্ত সবজি আর মুগের ডাল একসাথে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দুই থেকে তিনটে সিটি মেরে নিয়ে যেতে হবে।
পঞ্চম ধাপ
এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে শুকনো লঙ্কা ,এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি।
ষষ্ঠ ধাপ
এরপর পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। ওই তেলের মধ্যেই আমি কাজুবাদাম আর কিসমিস গুলো ভেজে তুলে নিয়েছি।
সপ্তম ধাপ
ওই তেলের মধ্যেই কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর ওর মধ্যেই পরিমাণ মতো লবণ ,হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
অষ্টম ধাপ
এরপর কড়াইতে আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা ডাল কড়াইতে ঢেলে দিতে হবে।
নবম ধাপ
ডাল যখন ফুটে উঠবে তখনই ভেজে রাখা কাজু ,কিসমিস ডালের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর কেটে রাখা ধনেপাতা গুলো ছিটিয়ে দিতে হবে। খানিকক্ষণ ফোটানোর পর এক চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে।
তৈরি
এইভাবে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ভেজ ডাল।
আমি খুব সাধারন ভাবেই বাড়িতে ভেজ ডাল তৈরি করেছিলাম। বিশেষ কোনো উপকরণ ব্যবহার করিনি। তবে এই রকম পদ্ধতিতে খুব সহজেই তৈরি করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আমরা বাড়িতে এই ভাবেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খায়। আশা করি আপনারা তৈরি করে খেলেও খুবই ভালো লাগবে। শীতকালে এরকম ডাল তৈরি খেতে ভালোই লাগে। আমি সবকিছুই আমার পরিমাণ মতো জিনিস ব্যবহার করেছি ।আপনারা চাইলে বেশি করেও ব্যবহার করতে পারেন। ভিডিওর লিংক দেওয়া থাকল আপনারা চাইলে দেখতে পারেন।
আজ এখানেই শেষ করছি ।আশা করছি সকলেরই ভালো লাগবে। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
আপনার নিরামিষ ভেজ ডালের রেসিপিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয় খেতে অনেক সুস্বাদু হবে। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটির বর্ণনা দিয়েছেন যা দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।
খুব সুন্দর এবং বিস্তারিত রেসিপি! নিরামিষ ভেজ ডালের ধাপগুলো একদম পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন। শীতকালের সবজির সাথে এমন ডাল খেতে সত্যিই দারুণ লাগে। আপনার রেসিপি দেখে একবার বানিয়ে দেখতেই হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
@mou.sumi আপনার এই দল রান্নার পদ্ধতি একবার চেষ্টা করে দেখবো বাড়িতে।
আপনার সাথে আমার ডালের রেসিপিতে পার্থক্য আমি এই ডালে কখনও টমেটো এবং ধনেপাতা ব্যবহার করিনি কোনোদিন!
এছাড়া, আপনি দেখলাম পাঁচ ফোড়ন ব্যবহার করেছেন, সেটাও বেশ আলাদা, মুগ ডালের মধ্যে পাঁচ ফোড়ন ব্যবহার করিনি আমি সাদা জিরে ফোড়ন দিয়ে থাকি সাধারণত।
আমি সাধারণত শুধুমাত্র ডাল টমেটো দিয়ে রান্না করে থাকি কিন্তু আজকে আপনার ভেজ ডাল তৈরি করার পদ্ধতি দেখে অনেক বেশি ভালো লাগলো প্রতিটা স্টেপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন অবশ্যই এভাবে ভেজিটেবল দিয়ে ডাল তৈরি করার চেষ্টা করব এটা দেখতে অনেকটা লোভনীয় দেখাচ্ছে খেতেও নিশ্চয়ই অনেক বেশি মজা হয়েছে ধন্যবাদ চমৎকার ডাল রান্না করার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
প্রথমেই বলবো ডাল আমার খুব বেশি পছন্দ না তারপরও মাঝে মাঝে পরিস্থিতির জন্য খেতে হয়।। আজকে আপনি আমাদের মাঝে নিরামিষ ডালের রেসিবি শেয়ার করেছেন।। এবং সবকিছু ধাপে ধাপে এবং সুন্দর করে গুছিয়ে দিয়েছেন।