নতুন প্রজাতির আমের সাথে পরিচিতি

in Incredible India7 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20260629_221417.jpg

বৈশাখ জৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। তবে গরম কালটা আমার একেবারেই অপছন্দ। তবে আমার অপছন্দ হলে যে সিজনটা চেঞ্জ হয়ে যাবে এমনটা নয়। আষাঢ় মাসে বেশ কিছুদিন হয়ে গেল তবুও বর্ষা নামার কোন বিন্দু বিসর্গ দেখতে পাচ্ছি না। কৃষ্ণনগরে বোধ হয় বৃষ্টিটা একটু কমই হয়। অন্যান্য জায়গায় যেমন মুষলধারে এক নাগাড়ে সাত দিন বৃষ্টি লেগে থাকে। কৃষ্ণনগরে এমনটা হয় না। খুব জোর দুই থেকে তিন দিন।যাইহোক এই গরমকালে অনেক মজাদার ফল পাওয়া যায়। যেমন- আম ,কাঁঠাল ,জাম,লিচু আরও অনেক কিছু ফল পাওয়া যায়। তবে আমি আম, কাঁঠাল খেতে ভীষণ পছন্দ। বলতে গেলে যদি সকালে ঘুম থেকে উঠেই আমি আম খাওয়া শুরু করি সারাদিন আম খেয়ে থেকে যেতে পারবো। আমার মত এইরকম আম প্রেমী মানুষ হয়তো অনেকেই পাওয়া যাবে ।যাইহোক আমরা সচরাচর বেশিরভাগ সময় হিমসাগর, আমরুপালি, বিশ্বনাথ, মল্লিকা, ল্যাংড়া ফজলি এইসব আম সাধারণত খেয়ে থাকে। আমাদের দেশে এই আম গুলো খুব ভালো ভাবেই পাওয়া যায়।এই আম গুলো আমাদের দেশে ফলন বেশি।

এই বছরে বেশ কিছু অপরিচিত আমের সাথে পরিচিত হয়েছি ।সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করে নেব। আমার ছোট বোনের বর বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ সমস্ত গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। বলতে গেলে ওদের বাড়িতে ছোটখাটো সমস্ত গাছ মিলিয়ে একটা নার্সারি মনে হয়।এমনকি গাছেদের প্রচন্ড পরিচর্যা করে। সমস্ত গাছগুলোকে পরিচর্যা করতেও ভীষণ ভালোবাসে। ওদের দেখে আমার ও গাছ লাগাতে ইচ্ছে হয়। কিন্তু আমি সঠিক ভাবে পরিচর্যা করতে পারিনা। বেশিরভাগ সময় ওদের বাড়ি থেকে আনা গাছ গুলো মরে যায়।তবে বেশিরভাগ কাজই ওদের বাড়িতে বিদেশি ।যে কয়েকটি আম গাছ রয়েছে সব গাছ গুলিতে বিদেশি আম হয়। প্রত্যেক গাছ গুলোতে এক গাছ করে খুব সুন্দর ভাবে ফল গুলো ঝুলে ছিল এ বছরে। আমি কিছু দিন আগে ষষ্ঠী উপলক্ষে বাড়িতে গিয়েছিলাম। তাই আমাদের সকলকেই একটা করে বিদেশি আম দিয়েছিল। তবে আমগুলোর নাম আমি আগে কখনো শুনিনি।আপনারা শুনলে ও হয়তো শুনতে পারেন। আমার কাছে একদমই অপরিচিত নাম। তাই আপনাদের মাঝে আমগুলো সম্পর্কে শেয়ার করে নেব।

IMG_20260629_221537.jpg

Banana mango:-এই আমটির নাম আমার কাছে একেবারেই অপরিচিত। এর আগে আমি কখনোই আমটি সম্পর্কে শুনিনি। কিংবা খায়নি।যখনই আমটির নাম শুনেছিলাম তখনই ভীষণ অবাক লাগছিল ।আমটাকে দেখার আগ্ৰহ আরো বেড়ে গিয়েছিল।তাই তখন থেকেই ভেবে রেখেছিলাম আপনাদের মাঝেও আমি শেয়ার করে নেব। এই আমটি বিদেশি আম। এই আম মূলত থাইল্যান্ডের অধিবাসীদের কাছে খুব জনপ্রিয় একটি আম।আমটি দেখতে অনেকটাই কলার মত। কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, আমটি যখন পাকে তখন একেবারে কলার মত হলুদ হয়ে যায়। এই আমটির ওজন প্রায় আড়াইশো থেকে ৩৫০ গ্রামের মধ্যেই হয়। তবে আমি আমটি কাঁচা অবস্থায় বাড়িতে নিয়ে এসেছিলাম। বেশ কিছুদিন পর ঘরে থেকে আপনা আপনি পেকে একেবারে গাঢ় হলুদ রঙের হয়ে গিয়েছিল। এই আমটিতে আঁটি একেবারে থাকে না বললেই চলে। সমস্ত আমটিতে শাসে ভরা রসালো একেবারে পাতলা আঁটি হয়। কোনো আশ থাকে না। খেতে অত্যন্ত সুস্বাদু। আমাদের বাড়ির সকলের ভীষণ ভালো লেগেছে।

IMG20260622105339.jpg

চৌসা:-এই আমটির নাম ও আমি কখনো এর আগে শুনিনি। আমরা ছোট থেকে যে আম খেয়ে অভ্যস্ত সেই সব আম খেতেই ভালো লাগে। তবে এখন আমাদের দেশে বলে নাই এখন সব জায়গাতেই সবরকম আম পাওয়া যায়। এখনকার দিনে সব কিছুই সম্ভব হচ্ছে।এই আমটি দক্ষিণ এশিয়ার মানুষদের কাছে খুব জনপ্রিয় একটি আম ।এই আমটি খেতে অত্যন্ত সুস্বাদু। এই আমের গায়ে একেবারেই আশ থাকে না। তবে এই আমের সাইজটা বেশ বড় হয়। এক একটা ওজন প্রায় পাঁচশোর কাছাকাছি হয়ে যায়।এর থেকে বড় ওজনের ও পাওয়া যায়।

IMG20260622105440.jpg

কাটিমন:-এটি ও আমার কাছে অচেনা আমের নাম। সত্যিই এ বছরে বেশ কয়েকটি অচেনা আমের সাথে আমি পরিচিত হয়েছি। এমনকি খেয়ে তার স্বাদও গ্রহণ করেছি। এই আমটি ও থাইল্যান্ডের একটি পরিচিত আম। এই আম মোটামুটি সারা বছরই ফলতে থাকে। বোনের বাড়িতে সারা বছরই পাওয়া যায়।এই আমটির আকৃতি খুব একটা বড় হয় না। তবে বিদেশি আম আমাদের দেশে চাষ করলে তার সাইজ একটু হেরফের হয়। তবে এই আমটিও খেতে অত্যন্ত সুস্বাদু ।আমি গাছ থেকে বেশ কয়েকদিন পেড়ে রেখে দিয়েছিলাম ।কয়েকদিন পরেই আমটি পেকে একেবারে হলুদ হয়ে গেছে। তবে একেক টি আমের স্বাদ একেক রকম।

যাই হোক এই তিনটি আম আমি আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ।ওখানে রাতের বেলাতেই গাছ ভর্তি আমগুলো দেখতে অসাধারণ লাগছিল। তখন কোন ছবি তোলা হয়নি। বোনের বর আমাকে সমস্ত আম একটা একটা করে পেড়ে দিয়েছিল। সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। তবে বিদেশি আম সম্পর্কে আমার খুব একটা বেশি কিছু জানা নেই ।যেটুকুনি শুনেছিলাম সেটুকুনি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। তবে এই আমগুলোর সাথে আপনারা হয়তো পরিচিত থাকতে পারেন ।কিন্তু আমার কাছে একেবারেই অজানা তিনটি আম আপনাদের মাঝে শেয়ার করলাম ।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল ।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60270.93
ETH 1610.85
USDT 1.00
SBD 0.41