ছাত্র জীবনে পাঠ্যপুস্তকে পড়া একটি লাইন মনে পড়ে গেল।
"জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর"
আজকে তনুজা বৌদির কোয়েল পাখি অসুস্থ হয়ে যাওয়ার পরের অবস্থা শুনে লাইনটি মনে পড়লো। আসলে একজন ভাল মনের মানুষই পারে সকল সৃষ্টিকে ভালবাসতে।
আর হ্যাঁ দিদি কাকাবাবু কিন্তু যথার্থই বলেছিলেন তোষক ও বালিশ রৌদ্রে দিলে উচ্চ তাপমাত্রায় অনেক জীবাণু ধ্বংস হয়। আমিও আমার বাবার কাছে এই জিনিসগুলো শিখেছি। আসলে সব বাবাদের কাছেই এরকম অনেক কিছুর উত্তর আছে।
যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন দিদি। ফুল গুলো অনেক সুন্দর এটা মানছি, কিন্তু আপনার ফটোগ্রাফি এর সৌন্দর্য্য অনেক বাড়িয়ে দিয়েছে। আবারো নির্দ্বিধায় মেনে নিতে হচ্ছে আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
স্বামী বিবেকানন্দের বাণী এটি, ভালো লাগলো আপনার শিক্ষণীয় বিষয় বস্তুর অন্তর্ভুক্ত বাণীটি।
ধন্যবাদ দিদি।
আবারো বলছি ফুলের ফটোগ্রাফ গুলো অসাধারণ ছিল।