RE: কাঁচা টমেটোর চাটনি তৈরির পদ্ধতি।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। কাঁচা টমেটো চাটনি টা দেখে সত্যি আমার এত লোভ লেগে গিয়েছে যেটা বলে বোঝাতে পারবো না। আমি খুব ভালোবাসি কাঁচা টমেটো চাটনি খেতে আর এই রেসিপিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে।
আগে আমি তেমন একটা এই খাবারটা পছন্দ করতাম না। তবে, আমি যখন ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি তখন, একবার আমার খালামনির বাসায় গিয়েছিলাম বেড়াতে তখন খালামণি এই আপনার স্টাইলে কাঁচা টমেটো চাটনি করে খাইয়েছিলো। আমাকে সেই স্বাদ এখনো মুখে লেগে আছে, তাই বললাম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে।
আপনি খুব সুন্দর ভাবে উপকরণ সহ আমাদের মাঝে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন ।যে টা দেখে খুব সহজেই চাইলে বাসায় বানিয়ে নেয়া সম্ভব হবে ।তাছাড়া কাঁচা টমেটো তে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে এরকম আকর্ষণীয় পোষ্টের অপেক্ষায় থাকবো।
ধন্যবাদ আপু আমার পোস্টে সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Welcome 😊