You are viewing a single comment's thread from:
RE: মেয়ে থেকে মা হয়ে উঠার গল্প@shawlin
মেয়ে থেকে মা হয়ে ওঠা সহজ ব্যাপার নয়। এজন্য অনেক কঠিন রাস্তা পার হতে হয়। মৃত্যুর মতো প্রচন্ড ঝুঁকি নিয়ে একজন নারী মা হয়। আর মা হওয়ার পরে তার সমস্ত কিছুর প্রতি ধারণা বদলে যায়। পৃথিবী কে সে নতুন ভাবে দেখতে শুরু করে ।কারণ সে নতুনভাবে জন্ম নিয়েছে। মা হওয়ার পরে তার ভাবনাটা বদলে গেছে। তার অন্তরে এসেছে প্রচন্ড ভালোবাসা, নিঃস্বার্থ শ্রম আর সন্তানের প্রতি এক অজানা মমত্ব। এক অনন্য অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না।
আমার এই কথাগুলো সবচেয়ে ভালো তারাই বুঝতে পারবেন যারা মা হয়েছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল নারীকে যেন মাতৃত্বের সেই প্রশান্তি অনুভব করার তৌফিক দান করেন।