You are viewing a single comment's thread from:

RE: কলার মোচা

in Incredible India3 years ago

আপনি তো খুব সুন্দর করে কলার মোচার ফটোগ্রাফি পাশাপাশি এর উপকারিতা আলোচনা করেছেন তা জেনে অনেক উপকৃত হলাম। আসলে কলার মোচায় অনেক উপকারিতা রয়েছে যেমন কলার মোচা উপকারী এবং এটি বেশ সহজলভ্যও। বাজারে সবজির প্রায় সব দোকানেই মোচার দেখা পাবেন। এতে থাকা প্রচুর আয়রন হাড়ের গঠনে কাজ করে। এটি নারীদের জন্য বিশেষ করে গর্ভবতীদের জন্য অনেক বেশি উপকারী। শুধু আমাদের দেশে নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কলার মোচা জনপ্রিয়।
যারা বিষণ্নতা বা হতাশায় ভুগছেন তারা পাতে রাখতে পারেন কলার মোচা। কলার মোচায় আছে ম্যাগনেশিয়াম। এটি হতাশা, উদ্বেগ ইত্যাদি কমাতে সাহায্য করে। এটি মন ভালো রাখে। বিষণ্নতা কাটিয়ে উঠতে সাহায্য করে। তাই পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে কলার মোচা খাওয়ার উপকারিতা বর্ণনা করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38