You are viewing a single comment's thread from:

RE: বাবার টাকা নিয়ে স্বপ্ন দেখা অনেক সহজ,, কিন্তু নিজে উপার্জন করে স্বপ্ন পূরণ করা অনেক কঠিন।

in Incredible India2 years ago

আমার কষ্টের টাইটেল আপনার কাছে ভালো লেগেছে তাই সর্বপ্রথম জানাই আপনাকে ধন্যবাদ। আসলে বাবার টাকা আছে কি নেই সেটা বড় কথা না। বড় কথা আমরা এই জিনিসটা ভাবি না বাবা কিভাবে উপার্জন করছে এবং বাবা টাকা কোথা থেকে নিয়ে আসছে। আমরা উপার্জন করে যখন তখন কিন্তু বুঝতে পারে এই টাকাটা উপার্জন করতে আমাদের কতটা কষ্ট হয়েছে। ঠিক একটা সময় আমাদের বাবাকেও কষ্ট করতে হয়েছে সংসারের জন্য টাকা উপার্জন করে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তাই নিজেদের একটু ভেবেচিন্তে চলতে হবে এবং বাবার টাকায় চলাফেরা করার চেয়ে নিজে উপার্জন করে ভালোভাবে চলা অনেক ভালো বলে আমার মনে হয়।

Sort:  
 2 years ago 

নিজে টাকা ইনকাম না করলে টাকা রোজগারের কষ্টটা বোঝা যায় না। বাবার কি আছে না আছে সেটা ভেবে কোনো লাভ নেই। বাবার টাকায় ফুটানি দিয়ে ক্ষনিকের শান্তি পাওয়া গেলেও সারাজীবনের সুখ পাওয়া যায় না। যখন সংসারের দায়িত্ব বাবার কাঁধে থাকে তখন দায়িত্ব পালনলর কষ্টটা অনুভবও করতে পারি না। তবে যখন সব দায়িত্ব আমাদের উপর পড়ে তখন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42