আজকে KLCC ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত।

in Incredible Indialast year

সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। আজকে ঈদের দিনটা আশা করি আপনাদের অনেক সুন্দর ভাবে কেটেছে। আমার অনেক সুন্দর ভাবে কেটেছে এবং আজকের দিনটা কিছুটা ঘোরাফেরা করেছি। গতকালকে পোস্টে বলেছিলাম আজকে আমরা যাবো KLCC ঘুরতে।

আমরা তিন ভাই এক সাথে আজকে ঘুরতে বেরিয়ে ছিলাম। সকাল বেলা ঈদের নামাজ শেষ করে দুপুরের দিকে আমরা রওনা দিয়েছিলাম গাড়িতে করে। মালয়েশিয়াতে আসা পর্যন্ত আমার অনেক ইচ্ছা ছিলো আমি একটু KLCC ঘুরে দেখবো। যে কোনো কারণের জন্য সেটা আমার যাওয়া হয় নাই এর আগে।

এবং আজকে ভাইয়ের বন্ধুদের এখানে আমাদের দাওয়াত ছিলো। তাই ভাবলাম এক সাথে সব কাজ মিটিয়ে চলে আসব। আমরা ৭০ টাকা গাড়ি ভাড়া দিয়ে রওনা দিয়েছিলাম K L যেখানে আশতে আমাদের ৩০ মিনিট সময় লাগে। এবং এখানে এসে জানতে পারি আজকে এখানে অপরাছি দিতে পারে ইমিগ্রেশন থেকে। পাসপোর্ট থাক এবং না থাক সেটা কোনো বিষয় না সবাইকে নিয়ে যাওয়া হয় অপরাছি দিলে।

মনের মধ্যে ভয় নিয়ে তিন ভাই এক সাথে ঘুরা ফেরা করেছিলাম। এবং সত্যি বলতে অনেক দিনের ইচ্ছা আজকে আমার পূরণ হয়ে গেলো। সেখানে এসে আমি যে কতটা আনন্দ অনুভব করেছি তা বলে বোঝাতে পারবো না। বাংলাদেশে থাকতে আমার ইচ্ছা ছিলো আমি KLCC দেখব। শুধু ছবিতে অন্য মানুষকে সেখানে ঘুরতে দেখেছি তবে নিজে কখনো উপভোগ করতে পারি নাই।

তবে আজকে সেখানে গিয়ে দেখতে পেলাম অনেক মানুষ সেখানে ঘুরতে এসেছে। এবং বিশেষ করে এটা যারা বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে তাদের জন্য। আমরা যেহেতু এখানে কাজ করি তাই এটা আমাদের জন্য না। তবে এখানে আমাদের মতো বাঙালি হাজার হাজার আছে। এবং এখানে অনেক মানুষ বিভিন্ন ভাবে ব্যবসা নিয়ে বসে আছে।

যেমনটা অনেক মানুষ এখানে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু ছবি ধারণ করে দেওয়ার জন্য। প্রতিটি পিচ ৫ রিংকি করে লাগে এবং ছবি তোলার আগে দেখানো হয় অনেক সুন্দর ভাবে। তবে ছবি ধারণ করে দেয়ার পরে সেই ছবিটা আমার সত্যি পছন্দ হয়নি। অবশ্যই আমি নিজেও চারটি ছবি ধারণ করে নিয়ে ছিলাম। আমার মোবাইল যেহেতু বেশি ভালো না তাই তাদের মোবাইল থেকে মনে করেছিলাম ছবি ধারণ করে নেবো।

যাইহোক সেখানে এসে আরো অনেকটা ঘোরাফেরা করেছিলাম আমি। অবশ্যই নিজের মোবাইলে ধারণ করা সেই ছবি গুলো আপনাদের মাঝে আমি পরবর্তীতে শেয়ার করব। এবং মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা আছে এই জায়গায়। বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে এবং এটা আজকে এতটাই ভিড় ছিলো যে বলে বোঝাতে পারবো না।

যাইহোক বন্ধুরা পরবর্তী সময়ে আপনাদের মাঝে এখানে ঘোরাফেরার কিছু কথা অবশ্যই শেয়ার করব। আজকের মতো এখানে শেষ করে দিলাম । রাত অনেক হয়েছে এবং আজকে আমি আত্মীয়র বাসায় আছি। তাই খুব বেশি কথা এবং ছবি শেয়ার করতে পারছি না। অবশ্যই কালকে চেষ্টা করবো সব কিছু তুলে ধরার জন্য।

এই পোস্টের মাধ্যমে যে সকল ছবি গুলো ব্যবহার করা হয়েছে সব গুলো whatsapp থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

ঈদের সময় আনন্দ ভাগাভাগি করতে গিয়ে আপনার ওখানে ঘুরতে গিয়েছেন যেটা জানতে পেরে ভালো লাগলো আসলে প্রবাসে কাজ করতে করতে আপনারা একটা সময় অনেক বেশি বিরক্ত হয়ে যান তবে ঘুরাঘুরি করার মাধ্যমে নিজেদের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন যেটা জানতে পেরে ভালো লাগলো ঘোরাঘুরি করেছেন তিন ভাই মিলে অনেক বেশি আনন্দ করেছেন দেখে আরো বেশি খুশি হলাম ধন্যবাদ এভাবেই একজন আরেকজনের সঙ্গে থাকবেন তাহলে দেখবেন প্রবাস জীবনের কোন সমস্যা হবে না ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63092.89
ETH 1689.94
USDT 1.00
SBD 0.42