অজানা একটি সুন্দর ফল এটা খেতে অনেক ভালো লাগে।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো এবং সুস্থ আছি এবং আপনাদের মাঝে কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করার জন্য চলে এসেছি।
আজকে যে ছবি গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি এই ফলের নামটি আমি জানিনা তবে এই ফলটি খেতে সত্যি অনেক সুস্বাদু লেগেছে আমার কাছে।
আমরা যেখানে কাজ করি তার পাশেই এই ফলের গাছটি আছে আমি জানি না তবে আমার ভাইয়েরা জানে কারণ এখানে তারা অনেক দিন ধরে আছে এবং এর পাশে ছোট্ট একটি মেহেদী গাছ আছে।
মেহেদি পাতা নিতে যাই আমার বড় ভাই তাই তার সামনে এই ফল পড়েছিল এবং এই ফলটির নাম সে ভালো জানে তবে আমি জানি না আমার সাথে অবশ্যই বলেছিল কিন্তু এখন মনে নাই।
প্রথমে ভাই আমার কাছে কিছু ফল নিয়ে এসেছিল আমাকে দেওয়ার জন্য আমি প্রথম দেখে অবাক আমি বলছিলাম এটা কি সত্যি খাওয়া যায় সে বলল খেয়ে দেখ এটা খেতে সত্যি অনেক সুস্বাদু এবং ভালো লাগে।
তবে এই ফলটি না পেকে গেলে খুব বেশি একটা স্বাদ বোঝা যায় না সবুজ রঙের ফল অনেক আছে যখন হালকা লাল হয়ে আসে তখন খেতে ভালো লাগে এবং হালকা টক টক লাগে যার জন্য এটা খেতে আরো বেশি ভালো লাগে।
আমি দুটি ফল আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে ছিলাম এবং আমি পরে সেখানে গিয়ে ছিলাম। পরবর্তীতে গিয়ে এই ফল দেখলাম অনেক উপরে আছে অনেক গুলো তাই সেখান থেকে ডাল হালকা নিচে করে কিছু ফল পেড়েছি।
তখন আমি কয়েকটি ছবি ধারণ করে রেখে ছিলাম আমার মোবাইলে আসলে ফলটি খাওয়া হয়েছে অনেক দিন আগে তবে সেই দিনের কথাটি আমার এখনো চোখের সামনে ভেসে বেড়াচ্ছে।
তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে সেই মুহূর্তটা তুলে ধরা যাক এই ফলটি হয়তো বা আপনারা অনেকেই পরিচিত আছেন যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমার এখন এই নামটি মনে নাই তবে এই ফলটি আমার যেটা মনে হয় অনেক জায়গায় দেখা যায় এবং অনেকেই হয়তো বা জানে না এই ফলটি খাওয়া যেতে পারে কারণ সত্য কথা বলতে এই ফলটি আমি বাড়ি থাকতে একবার দেখে ছিলাম।
কিন্তু আমি তখন জানতাম না এই ফলটি খাওয়া যায় এখানে এসে ভাই যখন আমাকে দিলো তখন আমি বলছিলাম এটা কি খাওয়া যায় এটা তো ফেলে দিতে হয় তখন সে বলল খেয়ে দেখো খেতে কতটা ভালো লাগে।
এবং আমি খাওয়ার পরে এটা বুঝতে পারলাম খেতে সত্যি ভালো লাগে এমন কি আজকে ও সেই গাছের ওখানে গিয়ে ছিলাম কিন্তু গিয়ে দেখলাম একটিও ফল নাই সেখানে কারণ এখানে অনেক মানুষ এই ফল সম্পর্কে জানে এবং কোথায় পাওয়া যায় তাও জানেন যার জন্য আমি আর আজকে গিয়ে ফল পেলাম না।
যাই হোক বন্ধুরা আমি আশা করি আমার ধারণ করা এই ফলের ছবি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং কখনো খেলে বলবেন যারা খেয়েছেন আমি মনে করি তাদের কাছে এটা খেতে সত্যি অনেক ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফলটি দেখতে একদমই অন্যরকম লাগছে। এর আগে কখনো ওই ধরনের ফল দেখিনি। তবে ফলটি দেখতে খুব সুন্দর লাগছে। পৃথিবীতে এইরকম বহু অজানা ফল রয়েছে সেগুলো হয়তো আমরা চোখেই দেখিনি আপনার পোস্টের মাধ্যমে একটা নতুন ধরনের ফলের সাথে পরিচিত হলাম। ফলটি খেতে অত্যন্ত সুস্বাদু আপনারা সকলে মিলে ফলটি খেয়েছেন। সুন্দর ফলের ছবিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদমই তাই অজানা ফল এই পৃথিবীতে অনেক আছে যেগুলো হয়তোবা আমরা এখনো দেখি নাই এবং সেটা খাওয়া যায় আমরা তাও জানি না তবে এই ফলের দেখা পেয়ে এবং খেয়ে আমি এটা উপলব্ধি করতে পেরেছি সত্যি এই ধরনের ফল খেতে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
এমনও অনেক সুস্বাদু ফল আছে যেগুলো আমরা নাম জানিও না। আমাদের দেশীয় ফল এক রকম আবার বিদেশী ফল অন্যরকম । প্রতিনিয়ত আমরা নতুন নতুন ফলের সাথে পরিচয় হয়, ঠিক তেমনি আপনিও আপনার ভাইয়ের সাথে গিয়ে একটি নতুন ধরনের ফল চিনেছেন।
প্রথমে ভাবছিলেন এটা কেমন হয়, এটা কি খাওয়া যায় কিনা কিন্তু আপনি ভাইয়ার কাছে নাম শুনেছেন এবং খেয়ে এর সুস্বাদু স্বাদ অনুভব করেছেন ।হয়তো এটির নাম আপনার এখন মনে নেই প্রথম শুনেছেন তো তাই।আবার ভাইয়ার কাছে শুনলে অবশ্যই মনে থাকবে ।সত্যি ফলটি দেখতে অন্যরকম লাগছে ।
নতুন একটি ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ,তবে এই ফলের সঠিক নামটা ভাইয়ার কাছ থেকে জেনে আমাদেরকে জানাবেন ।
আসলে আপনার ফটোগ্রাফি ভালো করে দেখার পরেও আমি এই পথ সম্পর্কে কোন কিছুই জানতে পারলাম না এই ফল আসলে কোথায় পাওয়া যায় সেটাও জানিনা তবে আপনারা যেখানে থাকেন সেখানে এই ফল পাওয়া যায় এবং আপনারা সেটা খেয়েছেন জানতে পেরে ভালো লাগলো আসলে দেখতেই তো অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে খেতেও নিশ্চয়ই অনেক বেশি মজা হয়েছে যাই হোক অচেনা ফলের স্বাদ গ্রহণ করেছেন যেটা জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন।
এই ফল সম্পর্কে আমিও খুব বেশি ভালো জানি না তবে এখানে এটা অনেক জায়গায় দেখা যায় এবং এটা খেতে অনেক সুস্বাদু এবং এই ফল গাছটি আমি একটি স্কুলে গিয়েও দেখেছিলাম তখন বুঝতে পেরেছি এটা খেতে এবং এটা সবার পরিচিত এই দেশে ভালো লাগলো আপনার মন্তব্য দেখতে পেয়ে শুভকামনা রইল।
আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছুই সৃষ্টি করেছে যার সম্পর্কে আমাদের কোন ধারণা নেই এই ফল সম্পর্কে আপনার ধারণা নেই অথচ এই ফল খাওয়ার পর আপনি বুঝতে পেরেছেন এই ফল অনেক বেশি সুস্বাদু এখানকার একটা স্কুলের পাশে আপনি এটা দেখে ওখান থেকে নিয়ে খেয়েছেন আসলে বিভিন্ন ধরনের জিনিস আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে অথচ আমরা তার নাম জানিনা বা তার সাধ কেমন সেটা আমরা কখনোই গ্রহণ করতে পারি না যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।