আজকে বিকালে আমার ধারণ করা কিছু ফটোগ্রাফি।
বিসমিল্লাহির রহমানির রহিম,, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন,, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন,, আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কিছু ফটোগ্রাফি ধারণ করা,, যেগুলো আমি শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের মাঝে।
এটা নতুন কিছু নয় নতুন করে কি আর বলবো আজকে কেনো ব্যস্ত ছিলাম,, আগেও পোষ্টের মাধ্যমে অনেক বার বলেছি,, যেদিন আমি জায়গা পরিবর্তন করি সেই দিন আমার কতটা ব্যস্তর মধ্য থাকতে হয়।
আজকে ও সেই ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়েছে আমার,, তবে আজকে একটু ব্যস্ততার মধ্যে থাকলেও বিকালে কিন্তু ভালোই লেগেছিল,, কারণ সন্ধ্যার কিছু সময় আগে আমি একটু হাঁটার জন্য বাহিরে আসি।
আসলে রান্নার কাজ গুলো শেষ করতে করতে প্রায় সাতটা বেজে যায়,, তখন আমাদের এখানে প্রায় সন্ধ্যা,, কারণ আর ১০-১৫ মিনিট পরে মাগরিবের আজান দিয়ে দিবে,, তবুও সারাদিন এই ব্যস্ততার মধ্যে ভালো লাগছিল না রুমে।
তাই নিজের মধ্যে চিন্তা নিয়ে আসলাম একটু বাহিরে হাঁটা চলাচল করে আসি,, কারণ জায়গাটি আমার পরিচিত এবং এখানে আমি আগেও ছিলাম,, হয়তোবা এখান থেকে দুই এক দিনের মধ্যে চলে যাবো আবার অন্য কোথাও।
যাই হোক আসার সময় দেখে এসেছিলাম সামনের দিকে সুন্দর একটি জায়গা তৈরি করেছে,, এবং সেখানে যাওয়ার জন্য মনটা অনেক ছটফট করছিল,, কারণ এই ব্যস্ততা সময়ের মধ্য থেকে,, নিজের জন্য সময় নিয়ে আসাটা আমাদের অনেক জরুরী।
সারাদিন কাজ এবং ব্যস্তত তো অনেক থাকি একটু ঘোরাফেরা করলে কি এমন সমস্যা হবে,, দেরি না করে ধীরে ধীরে একা একা চলে গেলাম সামনের দিকে,, সেখানে গিয়ে দেখতে পেলাম কিছু গাছ রোপন করা আছে।
এবং ঠিক সেই সময় আমার এক বন্ধু আমার কাছে ফোন দেয়,, অবশ্যই তার সাথে কথা হচ্ছে আমার অনেক দিন পরে,, কারণ এখন আর খুব বেশি ভালো লাগে না কারো সাথে কথা বলতে,, কেনো জানি নিজের মধ্যে অন্যরকম একটি পরিবর্তন চলে এসেছে।
যাইহোক তার সাথে কথা বলা শেষ করে আমি সেখান থেকে কয়েকটি ছবি ধারণ করি,, আমার ধারণা করা ছবি গুলো দেখে,, আপনারা বুঝতে পারছেন জায়গাটি কেমন সুন্দর হতে পারে,, এখানে বসার জন্য জায়গা তৈরি করে রাখা হয়েছে,, তার পাশাপাশি কিছু ফুল গাছ সেখানে রোপন করা আছে।
এখনো ভালো ভাবে সেখানে ফুল দারুন হয়নি হয়তো বা ভবিষ্যতে হবে,, যখন জায়গাটি ভালো ভাবে কাজ করা শেষ হয়ে যাবে,, তখন এই জায়গাটি অনেক আকর্ষণীয় লাগবে।
এবং আমার ধারণা করা সামনের এই বিল্ডিং টি আপনারা দেখতে পাচ্ছেন,, এই বিল্ডিং এর থাকা মানুষ গুলো এখানে এসে ঘোরাফেরা করবে,, অবশ্যই এই বিল্ডিংয়ে ৮ তলায় অনেক সুন্দর একটি জায়গা তৈরি করেছে,, হয়তো বা সেই জায়গাটি আমি আমার অন্য কোন পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করেছি।
তবুও মানুষ জন বিকালে বা সন্ধ্যার সময় এখানে এসে,, ঘোরাফেরা করবে তাদের ছেলে মেয়ে নিয়ে আসে,, কারণ তাদের ব্যস্ত সময়ের মধ্য থেকে,, তারা ঘোরাফেরা করতে পছন্দ করেন,, আসলে ঘোরাফেরা তো আমার ও পছন্দ হয় কিন্তু আমরা একটু বেশি ব্যস্ততার মধ্যে থাকি।
বাহিরের জীবন কি আর করার তবুও নিজের জন্য সময় কিছুটা বের করতে হয়,, যাহোক বন্ধুরা আমি আশা করি আমার ধারণা করা ছবি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে,, আজকের মতো আমি এখানেই শেষ করছি,, আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই কালকে অন্য কোন বিষয় নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MDbayez29442036/status/1894778006104879598?t=yOOG6rJYiiUz5s9AqGT7HA&s=19
আপনার ধারণ করা ছবিগুলো অসাধারণ হয়েছে। পরিবেশটা যেন নিরিবিলি লাগেছিল। প্রকৃতি যেন নিশ্চুপ হয়ে আছে। এই ধরনের পরিবেশে হাটতে আমার অনেক ভালো লাগে হালকা শীতল বাতাস বইবে।
আসলে সত্যি বলতে বাড়ী বলেন আর মেস পাল্টানোটা হলো খুব বিরক্তি এবং কষ্টের কাজ৷ আমিি মাঝে মাঝে মেস পাল্টায় এজন্য এই কষ্টটা বুঝি। ধন্যবাদ পোষ্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালো লাগলো আপনার মন্তব্য দেখতে পাই,, এবং আমার ধারণা করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে সেটা জানতে পেরে সত্যি আনন্দিত,, যাইহোক আপনি মেস পরিবর্তন করার জন্য কষ্টটা বুঝতে পারেন এটা জানতে পেরে ভালো লাগলো,, আসলে একটি জায়গা পরিবর্তন করতে হলে সেখানে সব জিনিস নিয়ে যেতে হয় এবং সুন্দর করে আবারও সাজাতে হয়,, আবার কিছুদিন পরে আমাদের সেই জিনিসগুলো নষ্ট করে আবার অন্য কোথাও রওনা দিতে হয় এটাই খারাপ লাগা।
ব্যস্ততার মধ্য থেকেও সুন্দর আগ মুহূর্তে বাইরে হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম আর কিছু ফটোগ্রাফি ও করেছেন।। আসলে কর্ম জীবন এমনই যেখানে চাইলেও অনেক সময় অনেক কিছু করার সময় হয়ে ওঠে না।।
ব্যস্ত তো সারাটি জীবন আমরা থেকে যাব তবে নিজের শরীরের জন্য মনের জন্য কিছুটা সময় দেয়া অনেক প্রয়োজন ঠিক আমিও এই ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় হাটাহাটি করে ভালো অনুভব করেছে তার কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
প্রবাস জীবনটা অনেক কষ্টের সারাদিন পরিশ্রম করার পর আবার বাহিরে গিয়ে নিজেকে কিছুটা সময় দেয়া আসলেই অনেক কঠিন হয়ে যায় কারণ কাজ করতে করতে সময় এত পরিমাণে ব্যাজ হয়ে যায় পরবর্তীতে সময় পাওয়া যায় না।
তারপরেও আপনি নিজেকে কিছু সময় দেয়ার জন্য বাহিরে গিয়েছেন অনেকক্ষণ ঘোরাঘুরি করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো সেইসাথে চার বছর পরিবেশ আমাদের সাথে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আসলে সন্ধ্যার সময় এই সুন্দর পরিবেশে গিয়ে ভালো লেগেছিল এবং এই জায়গাটি আমি আগে থেকে চিনতাম তাই সেখানে গিয়ে চলাফেরা করার জন্য খুব বেশি সমস্যা আমার হয়নি এবং সেখানে গিয়ে কিছু ছবি ধারণ করে আমি সত্যি ভালো একটি সময় পার করেছি।
যে কোন জায়গায় আপনি যখন আগে থেকে জানাশোনা থাকে তখন সেই জায়গায় ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে জায়গাটা যেহেতু আপনি আগে থেকে চিনতেন এবং জায়গা সম্পর্কে আপনার ভালো ধারণা ছিল তাই আপনি ওখানে গিয়ে বেশ কিছুটা সময় পার করেছেন এবং ওখানকার সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করেছেন।