জীবনে কষ্ট পেলে মানুষ চেনা যায়। মাঝে মাঝে জীবনে কষ্ট পাও অনেক ভালো।
মানুষ যখন কষ্ট পায় তখন যতটা কষ্ট পায় সেই কষ্ট মুছে যেতে অনেক সময় লেগে যায়। মানুষ যখন কষ্ট পেতে পেতে আর সহ্য করতে পারে না। তখন নিজের জীবন আর রাখতে চাই না। একটি মানুষের মুখ দিয়ে তখনই এই কথা গুলো বেরিয়ে যাই । আমি এই জীবন রাখতে আর চাই না। তখন বুঝে নিতে হয় সেই মানুষটি কষ্ট আর সহ্য করার ক্ষমতা রাখে না।
আপন জন মানুষের কষ্ট গুলো সহ্য করার ক্ষমতা সবার থাকে না। তাই তো অনেক মানুষ নিজের জীবন দিয়ে দেয়। তাই তো অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আপন জন মানুষের আমরা অনেক বেশি বিশ্বাস করি। আপন মানুষদের আমরা অনেক বেশি ভালোবাসি। তাইতো তারা দিন শেষে আমাদের অনেক বেশি কষ্ট দিয়ে চলে যায়। একটি মানুষ চাই সব সময় সুখী হতে কিন্তু কষ্ট পেতে কেউ চায় না।
কষ্ট পেতে চায় না কিন্তু দিন শেষে কষ্ট আমাদের জীবনে চলে আসে। এই জীবনে চলতে গেলে কষ্ট পেতে হবে আমি এটা বুঝতে পারছি। কষ্ট ছাড়া আমাদের জীবন চলবে না জীবনে চলতে হলে কষ্ট অবশ্যই পেতে হবে। এবং কষ্ট পেলেও মানুষ কিন্তু একটি শিক্ষা সেখান থেকে নিতে পারে। সব চেয়ে বড় শিক্ষা আসে কে আপন হয়েছে আমাদের এবং কে পর এই শিক্ষাটা মানুষ কষ্ট পেয়ে নিয়ে থাকি।
অনেক মানুষ ভালোবেসে কষ্ট পায় অনেক মানুষ বাবা মায়ের কাছ থেকে কষ্ট পায়। অনেক মানুষ বন্ধুদের কাছ থেকে কষ্ট পায়। অনেক মানুষ ভালো থাকার অভিনয়ে দিয়ে কষ্ট দিয়ে যায়। বিভিন্ন ভাবে মানুষ কষ্ট পেয়ে থাকে কথার মাধ্যমেও অনেক কষ্ট পেয়ে থাকে। কিন্তু কষ্ট মানুষ পায় কেনো কষ্ট যদি না পেতো তাহলে কি তারা কখনো শিক্ষা নিতে পারতো। আমি মনে করি কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট না পেলে মানুষ চিনবো কি ভাবে।
মানুষ সবাই সুখের ভাগ নিতে চায় কষ্টের ভাগ কেনো নিতে চায় না। কারণ কষ্ট যে অনেক বেশি কান্না দিয়ে যায় কষ্ট যে মন খারাপ দিয়ে যায়। তাইতো মানুষ কষ্টের ভাগ নিতে চায় না। সুখ আরাম দিয়ে যায় সুখ ক্ষনেকের জন্য মানুষের মুখে হাসি দিয়ে যায়। তাইতো সবাই সুখের ভাগ নিতে চায় সবাই মুখে হাসি নিয়ে আসতে চাই। মানুষ যখন কষ্ট পায় তখন গলা ফাটিয়ে কান্না করা উচিত। দেখবেন কিছু সময় কান্না করলে অনেক কষ্ট জীবন থেকে চলে যায়।
যদি ফাঁকা জায়গায় গিয়ে কেউ চিৎকার করে কথা বলে কান্না করে তাহলে কষ্ট মন থেকে কিছুটা হালকা হয়ে যায়। জানি এই ব্যস্ত শহরে কষ্ট শোনার মতো মানুষ নাই। অন্য মানুষের কষ্ট শুনে আরো কিছু মানুষ মনে মনে হাসতে থাকে। তবুও নিজের কষ্টের কথা অন্য মানুষের কাছে শেয়ার করা উচিত। কারণ অন্য মানুষের সাথে নিজের কষ্টের কথা শেয়ার করলে নিজের মন ভালো হয়ে যায়।
কষ্ট আমাদের অনেক বেশি কান্না দিয়ে যায় তবুও কষ্ট পেলে মানুষটা চেনা যায়। কষ্ট মাঝে মাঝে পাও অনেক ভালো কারণ কষ্ট না পেলে এই স্বার্থপর মানুষ গুলো কি ভাবে চিনবো আমরা। তাই তো মানুষের জীবনে কষ্ট আসে শুধু মানুষ চেনার জন্য। না হলে শুধু মিথ্যা মানুষ নিয়ে চলতে হতো সারাটা জীবন আমাদের।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যিই জীবনে এগিয়ে যেতে গেলে কষ্ট পেয়েই হবে। কষ্ট পেতে পেতেই মানুষ অভিজ্ঞতা অর্জন করবে, জীবনটাকে রঙিন চোখে দেখার পরিবর্তে বাস্তবতা দিয়ে বিচার করতে শিখবে। আপনার লেখাটা পড়ে অনেক কিছু রিলেট করতে পারলাম। বেশ ভালো লাগলো।
কথায় আছে না ভুল না হলে শেখা যায় না। আর মানুষ মানুষকে কষ্ট না দেওয়া পর্যন্ত মানুষের আসল রূপ বোঝা যায় না আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।