বিপদ কোনো ভাবে আমার কাছ থেকে যাচ্ছে না।

in Incredible Indialast year

জীবনটা দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে খুবই আতঙ্কে আছি কখন জানি কি হয়ে যায়। মানুষের সমস্যা থাকে তবে আমার মতো সমস্যা আমি অন্য মানুষকে দেখি না। সবার সমস্যা কম বেশি আছে তবে একটি মানুষের প্রতি নিয়ত সমস্যা হলে তার মনটা ভেঙে যায়। ঠিক তেমনি আমার মনটা দিন দিন ভেঙ্গে যাচ্ছে একটি পা বাড়াতে গেলে কতটা চিন্তা করে বাড়াতে হয় সেটা আজকে বুঝলাম।

1000059473.jpg

আজ কয়েক দিন ধরে নিজে শারীরিক ভাবে এতটাই বেশি অসুস্থ যে দিন দিন মনটা খারাপ হয়ে যাচ্ছে। কাজের মধ্য থেকে হাতের আঙ্গুল একটি কেটে যায় তার কয়েক দিন পর পায়ে পেরেক ঢুকে যায়। এবং এমন একটি জায়গা সমস্যা হয়েছে সেটা বলতে পারছি না। সেই বিষয় নিয়ে আজকে আমার ক্লিনিকে যাওয়ার কথা ছিলো। তবে আজকে বস টাকা না পাঠানোর জন্য যেতে পারি নাই।

আমরা টুকটা কাজ করছিলাম আজকে আমার শরীরটা খুব বেশি ভালো না বলে কাজের মাঠে গিয়ে খুব বেশি কাজ করি না। তবে রান্না না করলে তো আর খাওয়া হবে না রান্নার জন্য মাছ ফ্রিজ থেকে বের করে রাখা হয়। মাছ রাখছিল আমার বড় ভাই আমি মাছ দেখতে গিয়ে ছিলাম। তার মধ্য থেকে রান্নার প্রস্তুতি ও নিয়ে ছিলাম।

1000059472.jpg

যখন বাহিরে বের হয়েছি মাছ দেখার জন্য ঠিক সেই সময় পা একটি গর্তর মধ্য পড়ে মচ কে যায়। এতটাই পরিমাণ ব্যথা পাই যে বলে বোঝানো সম্ভব না। সাথে সাথে মলম দিয়ে পা টেনে দেয়া হয় এবং রাতে ভাত খেয়ে ব্যথার ঔষধ খেয়েছি। সকাল না হলে অবশ্যই বুঝতে পারছি না এখানের ব্যথাটা কেমন অবস্থা আছে।

এখন মোটা মুটি ব্যথাটা অনেকটা কম লাগছে তবে আমার মনে অনেক ভয় চলে এসেছে। কারণ একটি মানুষ সমস্যাতে পড়তে পারে কিন্তু এতটা সমস্যা তার জীবনে আসলে কি ভাববো। আমার জীবনে এতটাই বেশি সমস্যা ধীরে ধীরে চলে আসছে যে আমি দিন দিন ভেঙ্গে পড়ছি।

অনেক সতর্ক ভাবে চলার চেষ্টা করেও বিপদ যেনো আমার পিছু থেকে যেতে চাচ্ছে না। আমি মন থেকে এখন ধীরে ধীরে অনেকটা ভেঙে পড়েছি। এতটাই গভীর ভাবে চিন্তা করে ফেলছি যে দিন দিন নিজের মন অন্যদিকে চলে যাচ্ছে। চিন্তা করে করে আজ কয়েক দিন শরীর অনেকটা খারাপ আরো বেশি হয়েছে।

1000059471.jpg

আগে থেকে এতটাই সমস্যা নিয়ে আমি ভুগছি তার পাশা পাশি আজকে যে সমস্যাটি পায়ে আঘাত লেগেছে এটা আরো বেশি ভেঙে ফেলার কারণ হয়েছে মন। নিজে একা একা চলার চেষ্টা করি কারো সাথে কোন ঝামেলাতে জড়াতে চায় না। জানি না কারো কোন ক্ষতি করেছি কি না তবে মন থেকে সব সময় বলি সৃষ্টিকর্তার কাছে যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি তুমি খোদা মাফ করে দাও।

তুমি যে পরীক্ষা নিচ্ছো তুমি যে কষ্ট দিচ্ছো এটা সহ্য করতে পারছি না মাকে হারিয়ে বাবাকে হারিয়েছি আছে শুধু পাশে ভাইটি বুক ভরা কষ্ট নিয়ে আছি তার পাশা পাশি শারীরিক ভাবে এতটাই কষ্ট দিচ্ছো আর সহ্য করতে পারছি না মাঝে মাঝে এটাও মনে ইচ্ছা আসে যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে এতো দিন আত্মহত্যা করতাম।

কারণ এই কষ্ট গুলো দিন দিন এতটাই বেড়েছে যে আমি সহ্য করার বাহিরে চলে গিয়েছি। যে দিনটা সামনে আমার আছে সে দিনটা যেনো খুবই খারাপ ভাবে কাটছে। হয় হাত কেটে যাচ্ছে নয়তো পা কেটে যাচ্ছে নয়তো পা ভেঙে যাচ্ছে। কালকে ক্লিনিকে যাওয়ার কথা আছে যদি বস টাকা পাঠায়। সেখানে গিয়ে পায়ের কথাটিও ডাক্তার কে বলতে হবে কারণ পা নিয়ে এখন নাড়াতে পারছি না।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

আমাদের জীবনে বিপদ কখন আসবে সেটা আমরা কেউ বলতে পারি না তবে আমার মনে হয় সব সময় আল্লাহর সন্নিকটে থাকার চেষ্টা করবেন অন্ততপক্ষে কিছুটা হলেও ভালো থাকতে পারবেন আল্লাহ তায়ালা সব সময় বলে যারা তার সন্নিকটে থাকে তারা দিনশেষে ভালো থাকতে পারে।

বেশ কয়েকদিন যাবত আপনার শরীর অসুস্থ থাকার কারণে আপনি সঠিক ভাবে কাজ করতে পারছেন না তবে আপনি এটা ঠিকই বলেছেন রান্না না করলে তো আর খাওয়া হবে না আসলে আমাদের পেট এমন একটা জিনিস আপনি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন সেটা কখনো চিন্তা করবে না যাইহোক বর্তমান সময়ে আশা করি আপনি অনেক ভাল আছেন সুস্থ আছেন সব সময় নিজের খেয়াল রাখবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38