মায়া, মায়া বড় কঠিন জিনিস এক বার মানুষের প্রতি মায়া আসলে তাকে ভোলা অনেক কঠিন হয়ে যায়।
মায়া যদি কোনো মানুষের উপরে মায়া একবার হয়ে যায় সেই মানুষটি যদি চলে যায় তাহলে আমাদের অনেক কষ্ট হয়। মানুষটি হয়তো বা পাশে থাকে না কিন্তু সেই মানুষটির কথা সব সময় মনে পড়ে। একটি জায়গায় থাকতে থাকতে মানুষের উপরে মায়া সৃষ্টি হয়। আমাদের এখানে ও কিন্তু মানুষের মায়ায় আমরা পড়ি। কারণ একটি জায়গায় থাকতে থাকতে আমরা নিজের পরিবার ভেবে ফেলি আমাদের পাশের মানুষদের।
আজকে অনেক মনটা খারাপ কারণ যে জায়গায় ছিলাম সেখান থেকে আজ একটি ভাই আমাদের ছেড়ে চলে গেলো। বেশ কিছু দিন ধরে আমাদের এখানে কাজের অনেক সমস্যা। এবং ওই ভাইয়ের এখনো পাসপোর্ট হয়ে ওঠেনি। এবং আমাদের বস এখন অল্প মানুষ রাখতে চাই। তাই যে সকল মানুষের পাসপোর্ট হয়নি তাদেরকে আর কাজে রাখতে চায় না। তাই আগে থেকে তাদেরকে জানিয়ে দিয়েছিল কাজ দেখার কথা।
আজকে যে ভাইটি চলে গেছে এই ভাইটি আমাদের এলাকার পাশের এলাকায় বাড়ি। তাদের সাথে এক বছর থাকার জন্য তাদের প্রতি একটি অন্যরকম একটি মায়া তৈরি হয়েছে। এই ভাইটি তার চাচার সাথে যোগাযোগ করে একটি কাজ ঠিক করেছে। আজকে সকালে কাজে যাওয়ার সময় আমাকে বলেছিল বিকালে সে চলে যাবে। বিষয়টি জানার পরে কেনো জানি নিজের মনে একটু একটু খারাপ লাগা কাজ করছিল।
কারণ তাদের সাথে আছি অনেক দিন হলো তাদের প্রতি অন্যরকম একটি ভালোবাসা মায়া আছে। কাজ করছিল আমার সাথে খারাপ লেগেছিল মনে তবুও কিছু না বলেছিলাম। যখন কাজ শেষ করে রুমে আসি সে গুছিয়ে নিচ্ছিল তার জিনিস গুলো। তখন জানি আরো মনটা অনেক খারাপ হয়ে যায়। তার মনটাও অল্প অল্প খারাপ ছিলো দেখে বোঝা যাচ্ছিল। সবশেষে আমি গোসল করে তাকে গাড়িতে উঠে দেওয়ার জন্য চলে যায়।
যখন এই ভাইটি চলে যাচ্ছিল তখন আরো মনটা অনেক খারাপ হয়ে যায়। তার কিছু জিনিস নিয়ে রাস্তার দিকে ধীরে ধীরে হাঁটা শুরু করি। সেখানে গিয়ে কিছু সময় গাড়ির জন্য অপেক্ষা করি। গাড়ি আসার পরে যখন তার গাড়ির ভেতরে দিয়ে আসি তখন আরো আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন তাকে শুধু একটি কথাই বলেছিলাম পৌঁছে গিয়ে আমাদের কাছে ফোন দিবে। বিকাল থেকে আজকে মনটা সত্যি অনেক খারাপ হয়ে যায়।
কারণ এই মানুষটির সাথে একটি বছর অনেক স্মৃতি হয়ে আছে আমার সাথে। বাহিরে গেলেও তাকে নিয়ে ঘুরতে যেতাম তাকে নিয়ে কাজে যেতাম। তাদের সাথে হেসে খেলে কথা বলতাম তাদের সাথে রাগারাগী করতাম। কিন্তু আজকে এই ভাইটি আমাদের এখান থেকে চলে গিয়েছে বলে তাকে অনেক মিস করছি। একটি মানুষের সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। যখন সেই মানুষটি চলে যায় তখন সেই অভ্যাস ভুলা যায় না অতি সহজ।
এটার নামই হয়তো বা বিদেশ এখানে মানুষকে আপন করে নিতে হয় আবার মানুষকে পর করে ফেলতে হয়। মানুষটি সাথে ছিলো অনেক আপন হয়ে চলে গিয়েছে পর হয়ে। জানি না কখনো তার সাথে হবে কি না আর দেখা। তবে মাঝে মাঝে মনে পড়বে তার কথা। মনে পড়বে তার সাথে চলাফেরা করার সময় গুলো। মনে পড়বে তার সাথে থাকা সময় গুলো অনেক বেশি। যাইহোক ভাইয়ের জন্য দোয়া রাখি সে যেখানে যাক না কেনো ভালো থাকুক সুস্থ থাকুক।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মায়া খুবই খারাপ জিনিস। কোন জিনিসের প্রতি যদি মায়া পড়ে যায়। সেটা ভোলা একটা মানুষের পক্ষে খুবই কষ্টকর। একসাথে কাজ করতে করতে একদিন চলে গেলে সত্যিই খুব খারাপ লাগে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।