ছোট ছোট সমস্যা গুলো সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছোট ছোট ভুল গুলো সংশোধন না করে আমরা এড়িয়ে যাই। তবে এই ছোট ছোট ভুল গুলো একটি সময় অনেক বড় ভুল হয়ে দাঁড়ায়। বিশেষ করে নিবন্ধন ভোটার আইডি কার্ড পাসপোর্ট এগুলো ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে আমরা বাঙালি এই ভুল গুলো সংশোধন না করে চলছে তো এটা ভেবেই চলে যায়। তবে একটি সময় এই ছোট্ট ছোট্ট ভুল গুলো সংশোধন না করার জন্য অনেক বড় খেসারত আমাদের দিতে হয়।
বাড়ি থাকতে আমিও একটি ভুল করেছিলাম যে ভুলের জন্য অনেক বড় সমস্যার পরিস্থিতি আমার চলে আসে। তবে সেই ভুলটি সংশোধন করার চেষ্টা এখন করে যাচ্ছি হচ্ছে তবে কিছুটা খরচ বেশি হচ্ছে।
আসলে আমি পাসপোর্ট করেছিলাম ২০১৭ সালে তখন আমি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছিলাম। কিন্তু যে নিবন্ধন দিয়ে আমি ভোটার আইডি কার্ড তৈরি করি সেটা দিয়ে আমার পাসপোর্ট তৈরি করা হয় নাই। কারণ তখন আমার বয়স ঠিক ছিলো না পাসপোর্ট করার জন্য সঠিক যে বয়স টি প্রয়োজন বিদেশ আসার জন্য সেটা আমার হয় নাই।
তখন আমি আরও একটি জন্ম নিবন্ধন কার্ড তৈরি করে নিয়ে ছিলাম। যেটা দিয়ে আমি পাসপোর্ট তৈরি করি তবে আমার সমস্যার জন্য আমি সেই সময় বিদেশ আসতে পারি নাই। যার জন্য পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় আমার বাড়ি থাকতে থাকতে।
তার মধ্য থেকে আমার ভোটার আইডি কার্ড তৈরি হয়ে চলে আসে। তখন আমি অনেক চেষ্টা করি পাসপোর্ট তৈরি করার জন্য কারণ পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করে অনেক জায়গায় গিয়ে আমি হতাশ হয়ে পড়েছিলাম। অনেক জায়গায় ঘোরাঘুরি করতে করতে একটি জায়গায় গিয়ে আমি পাসপোর্ট তৈরি করতে পারি।
কিন্তু সেই সময় লিগালে পাসপোর্ট তৈরি করতে আমার ৫ হাজার টাকা খরচ হওয়ার কথা ছিলো। কিন্তু সেই সময় আমার ৩০ হাজার টাকা খরচ হয়ে যায় পাসপোর্ট তৈরি করতে। কারণ আমার কাগজের সমস্যা ছিলো ভেবে ছিলাম বিদেশে এসে এটা হয়তো বা সমস্যা হবে না।
মাঝে আমি পাসপোর্ট তৈরি করেছিলাম তখন আমার কোন সমস্যা হয় নাই। কারণ যে নিবন্ধন কার্ড দিয়ে আমি পাসপোর্ট তৈরি করেছি সেটা দিয়েই আমার পাসপোর্ট হয়ে যায়। কিন্তু এই বার মালয়েশিয়াতে নতুন নিয়ম তৈরি করেছে যার জন্য আমি অনেকটা চিন্তিত আছি।
এবং মামুন ভাই মাঝে বলছিল সে ভোটার আইডি কার্ড সংশোধন করেছে অনলাইনের মাধ্যমে। তখন তাকে আমি বিষয়টি জানালাম সে আমাকে বলল এটা হয়তোবা একটু দেরি হবে কিন্তু ঠিক হবে। আমি চার বার অনলাইনে আবেদন করেছি অল্প অল্প করে সংশোধন হয়ে এসেছে।
এখন বর্তমানে সবকিছু সংশোধন আমার করে দিয়েছে তবে বাংলা নামের একটু সমস্যা আছে। যেটা পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন কার্ডে সমস্যা আছে তাই ভোটার আইডি কার্ডে ঠিক হচ্ছে না। তার জন্য আবার বাংলাদেশে ফোন দিয়ে আমার জন্ম নিবন্ধন কার্ড ঠিক করতে হয়।
আজ দীর্ঘদিন পরে জানতে পারলাম জন্ম নিবন্ধন কার্ড ঠিক হয়েছে সামনে আবার অনলাইন এপ্লিকেশন করে ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে। দেখা যাক কবে ঠিক হয় তার পাশাপাশি এখন জমি জায়গা নিতে গেলেও ভোটার আইডি কার্ড সংশোধন করাটা অনেক প্রয়োজন।
সব মিলিয়ে এই জিনিস গুলো বাড়ি থাকতে খুব বেশি প্রয়োজন ছিলো না বলে এতটা গুরুত্ব দেয়া হয় নাই। তবে এখন বুঝতে পারছি এটা আমার জন্য কতটা জরুরী। আমরা অনেকেই ভেবে থাকি চলছে তো এভাবেই চলে যাবে। আসলে এটা ভুল ধারণা এই ছোট ছোট ভুল গুলো সংশোধন না করে একটু সময় আমরা বড় সমস্যায় পড়ে যায়।
তাই বর্তমান সময়ে বাংলাদেশ সরকারে অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে বলেছে । আমি মনে করি এখানে অনেক বাঙালি আছে তারা চাইলে তাদের ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আমাদের জন্য।
আমি আমারটা ঠিক করতে পেরেছি এবং অল্প একটু সমস্যা আছে সেটা হয়তোবা দুই একের মধ্যে ঠিক হয়ে আসবে আপনারটা সমস্যা থাকলে আপনিও আবেদন করে ঠিক করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এবং যেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তার লিংকটা আমি নিচে দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার সাথে আমিও সহমত পোষণ করছি আমাদের মধ্যে অনেকেই আছে ছোট ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আপনি যখন প্রতিনিয়ত আপনার ছোট ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন একটা সময় দেখা যাবে আপনি সঠিকভাবে কখনোই কাজ করতে পারবেন না কারণ আপনার ছোট ভুলগুলো ধীরে ধীরে অনেক বড় হওয়া শুরু হবে।
ছোট ভুলগুলোকে সংশোধন করে আমরা যখন একটু একটু করে এগিয়ে যাব তখন কিন্তু আমাদের জীবনের সমস্যা খুব বেশি থাকবে না আপনি আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন দেখে বেশ ভালো লাগলো ইনশাল্লাহ খুব দ্রুত আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে।