বিশ্বাস অর্জন করা অনেক কঠিন, কিন্তু বিশ্বাস ভেঙে ফেলা অনেক সহজ।
পৃথিবীর মায়া জিনিসটা বড় অদ্ভুত তাই না, কিন্তু এই মায়া জিনিসটা নষ্ট হয়ে যায় অবহেলা পেয়ে। যাকে অতিরিক্ত বিশ্বাস যার কাছ থেকে অতিরিক্ত আশা থাকে। দিন শেষে সেই মানুষটি কষ্ট দিয়ে চলে যায়, মায়া জিনিসটা কি একটা বড় অদ্ভুত জিনিস ভাবলে কান্না আসে। তবুও মানুষ মানুষের প্রতি মায়া নিয়ে আসতে কম করে না।
মানুষ জানে অতিরিক্ত মায়া দেখালে সেখানে কষ্ট পেতে হয় কষ্ট পাবে যেনো ও মানুষ কষ্টটা নিতে চায়। আর এক বার সম্পর্কের মধ্যে অবিশ্বাস ঢুকে গেলে সেই সম্পর্কটা টিকে থাকা অনেক কষ্ট হয়ে যায়। এবং এই অবিশ্বাস থেকে বিশ্বাস অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হয়।
যাই হোক বন্ধুরা এটা আপনারা বা আমি অনুভব করতে পারি যে। একটি সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং মূল্য এবং মায়া জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। তাই নিজের প্রিয় মানুষটির হাত ধরে রাখতে হলে। বা তার সাথে সারা জীবন থাকতে হলে তাকে অনেক বিশ্বাস করতে হবে।
বিশ্বাসের পাশা পাশি এমন কোনো কাজ করলে হবে না, সেই মানুষটি যেনো অবিশ্বাস করতে শুরু করে আমাদের। কারণ এক বার মানুষ যদি আমাদের অবিশ্বাস করে। তাহলে তার কাছে বিশ্বাস অর্জন করা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কারণ বিশ্বাসটা মানুষ করে মানুষের কথা শুনে। বিশ্বাসটা মানুষ করে মানুষের উপর ভরসা রেখে।
তাকে আসলে কোনো একটি সম্পর্কের মধ্যেও ভালোবাসে বলে তার উপরে অধিক ভাবে বিশ্বাস রাখে। এই বিশ্বাসটা অর্জন করতে অনেক সময় লাগে। কিন্তু বিশ্বাস ভেঙে যাতে কিছু সময় লাগে। ছোট ছোট ভুল বা ছোট্ট ছোট্ট কারণে মানুষের বিশ্বাস গুলো ভেঙে যায়। কিন্তু মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে বহু সময়ের প্রয়োজন হয়।
তাই জীবনে সব সময় ভেবে চিন্তে কিছু কাজ করতে হয় সব কাজ আবেগ দিয়ে হয় না। কারণ মানুষের বিশ্বাসটা অর্জন করে। সেই বিশ্বাসটা ভেঙে ফেলে কোনো লাভ হয় না। মানুষের বিশ্বাস ভেঙে হয়তো বা আপনি কষ্টে থাকবেন বা আমি কষ্টে থাকবো।
কারণ বিশ্বাসটা শুধু ভালোবাসার মানুষের কাছে থেকে যায় তা কিন্তু নয়। বিশ্বাসটি হয়ে থাকে পিতা-মাতার কাছে। বিশ্বাসটি হয়ে থাকে ভাই বোনের কাছে। বিশ্বাসটি হয়ে থাকতে পারে আপনার সন্তানের কাছে। যে কোনো মানুষের বিশ্বাস ভেঙে কখনো সুখী হওয়া যায় না।
পিতা মাতা অনেক পরিশ্রম করে আমাদের বড় করে। কিন্তু এমন একটি সময় আসবে। ছোট্ট একটি ভুলের জন্য পিতা-মাতার বিশ্বাসটি আমরা ভেঙে ফেলতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস নিয়ে টিকে থাকে। কিন্তু স্ত্রীর কাছে এমনও একটি কাজ করে ফেলতে পারি যার জন্য সে সারা জীবন অবিশ্বাস করে থাকবে আমার।
সন্তানরা বড় হয় বাবাকে দেখে কিন্তু সন্তানের সামনে বাবা যদি ছোট্ট একটি ভুল করে। এবং সেই সন্তানের মধ্য যদি সেই ভুলটি থেকে যায়। তাহলে পিতা কেও বিশ্বাস করতে পারে না সন্তান তখন। তাই বলছি বিশ্বাস অর্জন করা অনেক কঠিন। কিন্তু নিশ্বাস নিতে যতটা সময় লাগে না। তার চেয়ে কম সময় লাগে বিশ্বাস ভেঙে যেতে।
পিতা মাতা সন্তানের প্রতি মায়া হারিয়ে ফেলতে পারে অবিশ্বাসের কারণে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটি মায়ার বন্ধন থেকে হারিয়ে যেতে পারে অবিশ্বাসের কারণে। জীবনে সব সময় ভেবে চিন্তে চলতে হবে। মানুষ কষ্ট পাবে বা মানুষ অবিশ্বাস করবে তেমন কোন কাজ করলে হবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার সাথে আমিও এক মত৷ বিশ্বাস অর্জন করাটা কঠিন কাজ। কারণ, একবার কারুর প্রতি অবিশ্বাস জন্মেগেলে সেটা মুছে ফেলা কষ্ট।
অনেক সুন্দর ভাবে পোষ্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল।
একদমই তাই একটি মানুষের প্রতি যদি একবার অবিশ্বাস ঢুকে যায় তাহলে বিশ্বাস অর্জন করা সত্যি অনেক কষ্ট হয়ে যায়। তার পাশাপাশি বিশ্বাস অর্জন করতে হলে ধীরে ধীরে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু বিশ্বাস ভেঙে ফেলতে হলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
বিশ্বাস অর্জন ভাই তিলে তিলে করতে হয় একদিনে বা দুদিনে কখনও কারো প্রতি বিশ্বাস অর্জন করা যায় না ৷
আর বিশ্বাস ভেঙ্গে ফেলা মাত্র এক সেকেন্ডের ব্যাপার বিশ্বাস ভাঙ্গতে কোন সময়ে লাগে না ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ঠিকই বলেছেন ভাইয়া তাই আমাদের প্রত্যেকটি মানুষের উচিত নিজেদের কে সচেতন হয়ে থাকা বাবা-মায়ের কাছে স্ত্রীর সন্তানের কাছে বা নিজের প্রিয় মানুষের কাছে সেই মানুষটির বিশ্বাস আমাদের সব সময় ধরে রাখতে হবে কারণ বিশ্বাস একবার চলে গেলে আর বিশ্বাস অর্জন করা অনেক কষ্ট হয়ে যায়।
সব জিনিস গড়ে ওঠে তিল তিল করে কিন্তু যখন হঠাৎ করে সেই জিনিসটা ভেঙ্গে যায় তখন কিন্তু সময় তেমন একটা লাগে না প্রতিটা মানুষ চায় তার বিশ্বাসের মানুষগুলোকে নিয়ে ভেসে থাকবে কিন্তু বিশ্বাসের মানুষগুলো যখন তার বিশ্বাস অমর্যাদা করে তখন সত্যিই খুব খারাপ লাগে আমরা সর্বদাই চেষ্টা করি নিজেদের জীবনটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে।
আমরা যখন আমাদের মনের মানুষ কিনা আপন মানুষগুলোকে নিয়ে চলাফেরা করি তখন তাদের কিছু আচার আচরণ আমাদেরকে অনেক বেশি আঘাত করে তারপরেও আমরা তাদেরকে নিয়ে চলতে থাকি কারণ আমরা এটা বিশ্বাস করি আমরা যদি কখনো বিপদে করি তারা আমাদের পাশে থাকবে আপনি ঠিকই বলেছেন বাবা তার সন্তানদের কাছে সামান্য একটু ভুল করলে এটা সন্তানের মনে থাকে তবে সেই সন্তান চাইলেও কিন্তু সেটা ভুলে থাকতে পারে না বিশ্বাস তৈরি করা যতটা কঠিন বিশ্বাস রক্ষা করা তার চাইতেও আরো বেশি কঠিন তাই চেষ্টা করব কেউ যদি আমার উপর বিশ্বাস রেখে কোন কাজ করে তার বিশ্বাসের মর্যাদা দেয়ার ধন্যবাদ।
জীবন মানে দুঃখ কষ্ট সব কিছু নিয়ে তবুও মানুষ মানুষের উপরে বিশ্বাস রেখে চলে আসছে যুগের পর যুগ। এবং বিশ্বাস সব মানুষের ওপরে রাখা যায় না। যে মানুষটি আপনার ওপরে বিশ্বাস রাখবে আপনি সব সময় চেষ্টা করবেন তার বিশ্বাসের মর্যাদা দেয়ার জন্য। কারণ সে হাজারো মানুষের মধ্য থেকে আপনার উপরে বিশ্বাস রেখেছে। ভালো লাগলো আপনার মন্তব্য পড়তে পেরে শুভকামনা রইল।
যেকোনো সম্পর্কেই সর্বপ্রথম দরকার বিশ্বাস যদি এই জিনিসটা অর্জন করতে না পারে তাহলে কোন সম্পর্কই টিকে থাকতে পারে না।।
আর হ্যাঁ মায়া সত্যি অনেক জটিল একটা জিনিস যেটা একবার কারো উপর পড়ে গেলে অত সহজে আর সেটা ফিরে আনা যায় না।। আর ভালোবাসায় অবহেলার কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়।। তাই ভালোবাসার মধ্যে সবকিছুর প্রয়োজন আছে
।।