জুয়া খেলা আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি অভ্যাস।

in Incredible Indialast year

জুয়া, জুয়া এমন একটি জিনিস যেটা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। জুয়া এমন একটি জিনিস যা মানুষকে ঘুম থেকে বঞ্চিত করে। জুয়া খেলাটা কতটা ভয়ানক হতে পারে এটা আমরা কিছু দিন গেলে বুঝতে পারি। যখন প্রথম প্রথম কোনো জুয়া খেলা খেলি তখন সেটা খুবই ভালো লাগে।

1000064490.jpgPexels:

অনেক সময় আমরা আমাদের আশে পাশের বন্ধুদের দেখি তারা জুয়া খেলে অনেক টাকা উপার্জন করেছে। সেই লোভে আমরাও ভাবি আমরাও জুয়া থেকে অনেক টাকা উপার্জন করবো। আসলে জুয়া খেলতে ভাগ্য লাগে এটা আমার মনে হয় বা অনেকটা কৌশল আছে। তবে জুয়া খেলে চিরস্থায়ী কেউ ধনী হয়ে থাকতে পারে নাই।

বাবা-মা অসুস্থ তাদের কে চিকিৎসা করানোর মতো টাকা কাছে নেই। তবে জুয়ার মাঠে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা ওড়ানোর মতো টাকা আছে। সংসারের চাল চুলো ঠিক নেই কিন্তু জুয়া খেলার টাকা আমাদের কাছে আছে। যখন একটি পুরুষ বা মহিলা জুয়া খেলা থেকে হেরে আসে তখন সে মনে করে পৃথিবীর সব চেয়ে বড় অসহায় মানুষ সে।

1000064491.jpgPexels:

আবার যখন জুয়া খেলে অনেক টাকা উপার্জন করে নিয়ে আসে তখন সে মনে করে পৃথিবীর এক মাত্র ধনী ব্যক্তি সে। আসলে ক্ষণিকের জন্য এই ধনী থাকে সে। কারণে একটি সময় যে পথ থেকে এই টাকা এসেছে ঠিক সেই পথেই আবার চলে যায়। আমার দেখা চোখে আমি একটি মানুষও পায় নাই জুয়া খেলে বড়লোক হয়ে আছে। জুয়া খেলে অনেক টাকা উপার্জন করেছে তবে কিছু দিন পরে সেই টাকা গুলোই জুয়া খেলে নষ্ট করেছে।

এবং জুয়া খেলা কতটা ভয়ানক হতে পারে পরিবেশের জন্য সেটা হয়তোবা আপনারা সবাই কম বেশি জানেন। এই জুয়া খেলার জন্য মানুষ চুরি ডাকাতি শুরু করতে বাধ্য হয়। যখন নিজের সম্পত্তি শেষ হয়ে যাই জুয়া খেলতে খেলতে তখন তারা খারাপ পথ বেছে নেয়। এমনও মানুষ আছে গাড়ি চুরি করে মানুষের সোনা চুরি করে বা মানুষকে খুন পর্যন্ত করে ফেলে।

1000064492.jpgPexels:

সেখান থেকে টাকা পেয়ে তারা চলে যায় জুয়ার আসরে সেখানে গিয়ে চেষ্টা করে আবারো ফিরে আসবে তার পুরোনো টাকা। কিন্তু আমরা এটাই ভুলে যাই প্রত্যেকটা মানুষ যদি জুয়া খেলাতে জিতে যেতো তাহলে আজ প্রত্যেকটি মানুষ কোটিপতি হয়ে থাকতো। সেখানে উপার্জন আসে এটা আমিও মানি কিন্তু ক্ষণিকের জন্য চিরস্থায়ী নয়।

অল্প সময়ের মধ্যে আমরা অনেক বড় কিছু করে ফেলব এই আশা নিয়ে জুয়া খেলতে যাই। তবে দিন শেষে ফকির হয়ে যেতে হয় আমাদের। কি লাভ সেখানে গিয়ে খেলা করে সেই টাকা কতো সময় থাকবে আপনার কাছে। কিন্তু আপনি আজকে যে খারাপ পথে গিয়েছেন এটা আপনার জন্য খারাপ শুধু তা নয়। এটা আপনার পরিবারের জন্য পরিবেশের জন্য অত্যন্ত খারাপ অভ্যাস।

এমন কি আপনাকে দেখে ও অনেক মানুষ জুয়া খেলায় আসক্ত হতে পারে। তাই সমাজ সুস্থ রাখতে এবং নিজের পরিবার সুখে রাখতে সৎ পথে পরিশ্রম করতে হবে। আসলে সৎ পথে পরিশ্রম করে যে শান্তি অনুভব করা যায় এই শান্তি টি অন্য পথ থেকে টাকা উপার্জন করে পাওয়া যায় না তাই সৎ পাথ থেকে টাকা উপার্জন করুন নিজে সুস্থ থাকুন।

1000045708.png

1000046883.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাই আপনি খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝখানে শেয়ার করেছেন। জুয়া খেলা অত্যন্ত খারাপ একটি নেশা যেটা আমরা সবাই কম বেশি জানে। জুয়ার নেশায় যে মানুষ একবার পড়ে যায় তার ধ্বংস ছাড়া আর কিছুই হয় না। আপনার পোস্টে লেখাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। যে জুয়া খেলে তার মা-বাবাকে চিকিৎসা করানোর মতো টাকা থাকে না। পরিবার চালানোর মতো টাকা থাকে না কিন্তু সে জুয়ার মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিতে পারে। আপনার পোস্ট পড়েও অনেক মানুষ সচেতন হতে পারবে এই বিষয় নিয়ে। এখন আধুনিক যুগে অনলাইন জুয়া খেলা হয় অনেক বেশি। এই বিষয়ে সচেতন থাকা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 last year 

একদমই তাই এখন বর্তমান সময় অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে জুয়া খেলা যায় কিন্তু দিন শেষে দেখা যায় সেখান থেকে আমাদের ক্ষতি ছাড়া লাভ হয় না এবং যে পথে উপার্জন হয় ঠিক সেই পথেই টাকা গুলো নষ্ট হয়ে যায় তাই আমাদের সতর্ক ভাবে থাকতে হবে এবং এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।

Loading...
 last year 

জুয়া খেলা সত্যি খুব বাজে জিনিস। এই খেলাতে যে কোন মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। জুয়া খেলা করে কত মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় আবার অনেকে সম্পত্তি থাকা সত্ত্বেও সমস্ত কিছু বিক্রি হয়ে যায়। আবার যদি কপাল ভালো হয় তাহলে যারা যেতে তাদের সোনায় সোহাগা জুয়া খেলে তারা বাড়িঘর সংসার সমস্ত কিছু চালায়। তাই মানুষ সর্বদা সৎ পথে উপার্জন করার মতো শান্তি এই পৃথিবীতে আর নেই। আজকে আপনি খুব সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

জুয়া খেলা থেকে মানুষ ক্ষনিকের জন্য উপার্জন করলেও একটি সময় সেই টাকাগুলো সেই জুয়া খেলা থেকেই নষ্ট করে ফেলে এটা থেকে কেউ কখনো শান্তি অনুভব করতে পারে না বরং চিন্তা নিয়ে আসে সৎ পথে উপার্জন করে অল্প টাকা করে হলেও সেখান থেকে একটি শান্তি অনুভব আসে রাতে ঠিকমতো ঘুম হয় তাই সৎ পথে পরিশ্রম করা উত্তম আমাদের প্রত্যেকটি মানুষের।

 last year 

বর্তমান সময়ে দাঁড়িয়ে যাদের বয়স ১৮ থেকে ২০ তাদের মধ্যে এই জুয়া খেলার প্রবণতা অনেক বেশি দেখা যায় এখন তো অনলাইনের মধ্যেই ছেলেরা জুয়া খেলায় মত্ত হয়ে পড়ে জুয়ার ফেলার মত খারাপ কাজ হয়তোবা এই পৃথিবীতে আর কিছুই নেই কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় টাকা না পাওয়ার কারণে বাবা-মায়ের প্রতি ছেলেরা অত্যাচার শুরু করে।

তারা মনে করে তারা জুয়া খেলে রাতারাতি অনেক বড় হয়ে যাবে আসলে এটা কখনোই হয় না আমার মনে হয় প্রতিটা মানুষের পরিশ্রম করা উচিত জুয়া এমন একটা জিনিস যেটা আপনার ফ্যামিলিকে ধ্বংস করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জুয়া খেলা থেকে বিরত থাকাটাই উত্তম অসংখ্য ধন্যবাদ বর্তমান পরিস্থিতি নিয়ে চমৎকার একটা লেখা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

একদমই তাই বর্তমান সময়ে জুয়া খেলা এতটাই অনলাইনে বেড়েছে যে পরিবার থেকে অনেক ছেলে নষ্ট হয়ে যায় এবং তারা হয়তো বা ভাবে রাতের মধ্যেও বড়লোক হয়ে যাব যদি সবাই বড়লোক হতো তাহলে গরিব এই পৃথিবীতে আর থাকত না সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এই জুয়ার পরিমাণটা যত পরিমানে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে যুবসমাজ তত বেশি নষ্ট হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হচ্ছে তার সাথে কিছু পরিবার ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে সঠিকভাবে যখন তার সন্তানকে টাকা দিতে পারছে না সন্তান ঘরের মধ্যে ভাঙচুর করছে বাবা-মায়ের শরীরের মধ্যে হাত তুলছে যেটা করা মোটেও ঠিক না আশা করি আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা এ জন্য অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42