নিজের মনে জমে থাকা কিছু কথা।
আমরা যখন ভালো কিছু করতে যাই তখন অনেক মানুষ আমাদের সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তবে যখন জানা যায় সেই কাজে নিজের প্রিয় আপন জন মানুষ গুলো বাধা দিচ্ছে তখন অনেক টাই খারাপ লাগে আমি আমার নিজের ব্যক্তিগত জীবন গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি ঠিক তেমনি এক অনুভূতির কথা শেয়ার করার জন্য আজকে উপস্থিত হয়েছি।
কিছু মানুষ এখানে জানে আমি একটি জমি নেওয়ার চেষ্টা করছিলাম বর্তমানে আমি বাহিরে আছি এবং মাসে মাসে যে টাকা গুলো পায় এক জায়গায় করতে অনেকটা কষ্ট হয়ে যায় এবং সেই টাকা নিয়ে কোনো একটি ভালো কাজ করতে গেলেও অনেকটা সময় লেগে যায় তাই ভেবে ছিলাম ব্যাংকে থেকে কিছু টাকা লোন নিয়ে একটি জমি নিবো।
সব কিছু ঠিক ছিলো বিষয়টি যখন আমার বাবার কাছে যাই তখন সে গিয়ে ব্যাংকে বারন করে দিয়ে আসে বিষয়টি যখন আমি জানতে পারি সত্যি তখন অনেকটা খারাপ লাগে তার সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না যবে থেকে আম্মা মারা গিয়েছে তবুও তার প্রতি যতটুকু ভালোবাসা সম্মান ছিলো সব কিছু জেনো এখন শেষ হয়ে গিয়েছে।
আমি কখনো ভাবতে পারিনি সে এমন একটি কাজ করবে ঝামেলা আছে হয়তো বা দুই দিন পরে ঠিক ও হয়ে যেতে পারতো কিন্তু সে হয়তো বা ঝামেলাটা রেখেই দিতে চাই তাই বলে এমন কাজ করে এসেছে বিষয়টি আমরা দুই ভাই জেনে অনেক কষ্ট পেয়েছি তার প্রতি আর কোনো ভালোবাসা থাকলো না।
ব্যাংকে থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে চেয়ে ছিলাম কারণ মাসে মাসে পরিশোধ করে দিতে আমাদের খুব একটা সমস্যা হতো না দুই ভাই মিলে এই টাকা টি নিতে চেয়ে ছিলাম কিন্তু একটি শুভ কাজে অশুভ হয়ে গিয়েছে ব্যাপার না আমরা এখানে বসে আরো কিছু মানুষের সাথে যোগাযোগ করি তারা আশ্বাস দিয়েছে ঈদের পরে সব ঠিক হয়ে যাবে।
এখন বাংলাদেশে ঈদের ছুটি পড়ে গিয়েছে সব জায়গায় শুধু বাংলাদেশ নয় বরং সব দেশে ঈদের ছুটি লেগে গিয়েছে ঈদের আনন্দ জমে উঠেছে ঈদের ছুটি শেষ হয়ে গেলে হয়তো বা লোন ঠিক হয়ে যাবে তবে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা সারা জীবন মনে থাকবে বাবার প্রতি নাই কোনো ভালোবাসা নাই কনো সম্মান অনেকেই আমার কথা বুঝতে পারবে না এটা আমি জানি।
তবে আসলে এই লেখাটি লেখার কারণ কারো সাথে তো মনের কথা শেয়ার করতে পারি না তাই কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি পারিবারিক সমস্যার কারণে বাবার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে আমাদের দুই ভাইয়ের তবে তার কাছ থেকে এমন আমরা আশা করি নাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে কারো ভালো কেউ দেখতে পারে না আপনার বাবা যেহেতু আলাদা একটা সংসার করছে সে সংসারে যিনি রয়েছেন তিনি হয়তোবা চাইছেন আপনারা ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছান হয়তোবা আপনার বাবাকে দিয়েই তিনি এই কাজটা করানোর চেষ্টা করছেন।
তবে আমি ঠিক বুঝতে পারছি না বাবা হয়ে সন্তানের সাথে কিভাবে এই কাজ করতে পারে সকল বাবারাই চায় তার সন্তানরা যেন ভালো থাকে শান্তিতে থাকে তবে আপনার বাবা কেন বারণ করে দিল এটা বুঝতে পারছি না আমি ঠিক জানিনা আপনাদের সমস্যা সমাধান হয়েছে কিনা তবে চেষ্টা করবেন সঠিক বিষয় জানাশোনা করার পরে কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার।