বড়ো ভাই।

in Incredible Indialast year

বড় ভাই বড় ভাই বাবার দায়িত্ব পালন করে এটাই বাস্তব আজকে বড় ভাই আছে বলে বুঝতে পারছি। বড় ভাই যাদের আছে তাদের ভাগ্যটা সত্যি অনেক ভালো। তাইতো তারা সবাই বড় ভাই নামক একটি উপহার পেয়েছে। আপন মানুষ সবাই থাকে তবে বড় ভাইয়ের মতো আপন কেউ হয় না। বাবা-মায়ের পরে বড় বোন বড় ভাই তারাই হয় নিজেদের গার্জিয়ান।

1000067916.jpgPexels:

যে কোনো সমস্যা তে বাবার পরে যদি কাউকে পাওয়া যায় সেটা থাকে বড় ভাই। সামনে হাজার সমস্যা থাকলেও সে মাথা পেতে নিতে রাজি থাকে। আমিও একটি বড় ভাই পেয়েছি সে বাবার দায়িত্বের চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করছে এখন।

অনেকেই হয়তো বা জানেন বাবা থেকেও আজ বাবা নেই আমার। আজকে নিজের বাবাই পর হয়ে গিয়েছে সে বাংলাদেশে আমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। তবে বড় ভাইকে কাছে পেয়েছি এই বিপদের সময় । বাবার সাথে পারিবারিক সমস্যার জন্য তার সাথে যোগাযোগ নাই। এবং সে এমন একটি কাজ করেছে এখন তার কথা ভাবতেও ঘেন্না লাগে।

যাই হোক বাবার দায়িত্ব বড় ভাই ঠিক পালন করতে ভুলে নাই। সাথে ভাবি টি কেউ পেয়েছি যে আমাদের বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে। অনেক পরিবারে দেখেছি ভাই ভাবির সাথে সম্পর্ক ভালো নেই। আমি কিন্তু এখন ভাইদের সাথে সংসারে নাই। তবুও এই বিপদের সময় বড় ভাই পাশে এসে দাঁড়িয়েছে। এটাই তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার।

1000067917.jpg
Pexels:

যাদের বড় ভাই আছে তারাই বলতে পারে বড় ভাই থাকাটা কতটা ভালো। বিপদ আসলে তার আগে পাওয়া যায় দোষ করলে তার আগে পাওয়া যায়। সবাই ফেলে দিতে পারে বড় ভাই কখনো ফেলে দিতে পারে না। বড় বোন মায়ের সমান মায়ের আদর স্নেহ বড় বোন দিতে ভুলে যায় না। আমার কোনো বোন নাই তবে মনের মধ্যে একটু হলেও খারাপ লাগা কাজ করে।

1000067918.jpg Pexels:

কিন্তু কিছু করার নাই খারাপ লাগা থাকলেও নিজের মনেই চাপা আছে বড় ভাই সে সব সময় দুঃখ গুলো কষ্ট গুলো ভাগ করে নিচ্ছে এবং এই বিপদের সময় সে প্রমাণ করে দিয়েছে সে একটি বট গাছ সে আমার মাথার উপরে আছে ছায়া হয়ে বাংলাদেশের যে সমস্যাটা হয়েছে সে এমন কোন মানুষ নাই তার কাছে ফোন দিয়ে সমস্যাটি সমাধান করার চিন্তা করে নাই।

আশা করা যায় গতকালকে এই সমস্যার জন্য ভালো কোনো ফল পাওয়া যাবে আমি মাঝ পথে গিয়ে হেরে গিয়েছিলাম তবুও বড় ভাই বিশ্বাস জাগিয়ে ছিলো সে এই সমস্যাটি সমাধান করবে এবং আমার পাশে থাকবে আছে এই চাওয়া পাওয়াটা আমার কাছে সত্যিই অনেক বড় এবং তার মতন ভাই পেয়ে আমি সত্যিই আনন্দিত।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

@shiftitamanna অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।

 last year 

কথায় বলে বড় ভাই কিংবা বড় বোন আসলে বাবা-মায়ের দায়িত্ব পালন করে থাকে যেহেতু আপনার মা মারা গেছে ওখানে দাঁড়িয়ে আপনার কোন বোন নেই তার ওপর আপনার বাবার এমন আচরণ সে জায়গা থেকে আপনার ভাবি এবং আপনার বড় ভাই আপনার সঙ্গে ভালোবাসার আচরণ করছে এটা দেখে আসলে বেশ ভালই যাচ্ছে। আমি দোয়া করি সব সময় যেন তারা আপনার পাশে থাকে আপনার বিপদে-আপদে আপনাকে সঙ্গ দেয় কারণ এই পৃথিবীতে যদি আমরা একাকী হয়ে পড়ি তখন কোন কাজ করতে গেলে আমাদের অনেক ভয় হয় বড় ভাই যেমন বাবার দায়িত্ব পালন করে ঠিক তেমনি একটা বোন মায়ের দায়িত্ব পালন করে তবে আপনি দুর্ভাগা আপনার কোন বোন নেই অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে নিয়ে আপনার মনের অনুভূতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

নিজের মনে কিছুটা খারাপ লাগা কাজ করে একটি বড় বোন নাই বলে তবে বড় একটি ভাই আছে যে নিজের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করে এবং সাথে একটি ভাবি পেয়েছি মাটির মানুষ তাতে অনেক খুশি।

 last year 

আসলে বড় বোন থাকলে হয়তো বা আপনার মায়ের কিছুটা অভাব আপনি দূর করতে পারতেন কেননা প্রতিটা জায়গাতেই দেখেছি বড় বোন সবসময় মায়ের জায়গায় ভালোবাসা আদর স্নেহ মমতা সবকিছু দেয়ার চেষ্টা করে তবে আপনার ভাই আপনার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যেটা দেখে আমার কাছেও বেশ ভালো লাগছে দোয়া করি আপনাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের ভাইয়ের মধ্যে এই ভালোবাসা এরকমই থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64559.21
ETH 1683.31
USDT 1.00
SBD 0.41