মানুষ সমাজে বাঁচে সমাজের মানুষের সঙ্গে মিশে চলে প্রতিদিন আমরা নানা রকম মানুষের সঙ্গে দেখা করি কথা বলি কাজ করি জীবনে অনেক সময় আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখতে সবার কাছে ভালো হতে কিন্তু অনেক সময়ই দেখা যায় যতই চেষ্টা করি না কেন সবাইকে খুশি করা যায় না সবাইকে সন্তুষ্ট রাখা যায় না কারণ প্রত্যেক মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি অভ্যাস ও প্রত্যাশা এক নয় তাই এই বাস্তবতাকে মেনে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
Pexels:
সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজ আবার আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম।
আলোচনার মূল বিষয় যতই ভালো হই সবার কাছে ভালো হতে পারবো না।
ভালো হতে চাওয়ার চেষ্টাটা খারাপ নয়।
সবার কাছে ভালো হতে চাওয়ার ইচ্ছেটা একদমই খারাপ নয় এটা মানুষের একটি স্বাভাবিক মানসিকতা আমরা চাই আমাদেরকে সবাই পছন্দ করুক আমাদের কাজে প্রশংসা করুক আমাদের উপস্থিতিতে মানুষ আনন্দিত হোক এই ইচ্ছা থেকেই অনেকে সবসময় অন্যের উপকারে এগিয়ে আসে আত্মত্যাগ করে নিজের ইচ্ছা বা প্রয়োজনকে পাশে রেখে অন্যের কথা ভাবে এই মনোভাব সমাজে শান্তি ভালোবাসা ও সহানুভূতি গড়ে তোলে কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলি।
সবাইকে খুশি করা সম্ভব না কেন মানুষ ভিন্নরকম প্রত্যেক মানুষের মন চিন্তা রুচি পছন্দ-অপছন্দ আলাদা একজন যে কাজকে ভালো বলে মনে করে অন্যজন তা পছন্দ নাও করতে পারে একজনের কাছে আপনি দারুণ অন্যজনের কাছে আপনি বিরক্তির কারণ হতে পারেন এটাই বাস্তবতা অতিরিক্ত প্রত্যাশা কিছু মানুষ সবসময় আপনার কাছ থেকে ভালো কিছুই আশা করে কিন্তু যখন আপনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেন না তখন তারা মনোক্ষুণ্ণ হয় ফলে আপনি তাদের চোখে আর ভালো থাকেন না।

Pexels:
জীবনে আপনি যত ভালো কাজই করুন না কেন কিছু মানুষ থাকবেই যারা সমালোচনা করবে তারা আপনার ছোটখাটো ভুলগুলো বড় করে দেখাবে কারণ তারা হয়তো ঈর্ষান্বিত অথবা আপনার সাফল্য সহ্য করতে পারে না সবার মন জয় করা সম্ভব নয় ধরুন আপনি একদিন কোনো সামাজিক কাজে অংশ নিলেন কিছু মানুষ আপনাকে বাহবা দেবে, কিন্তু অন্য কেউ বলবে আপনি সেটা দেখানোর জন্য করেছেন মানুষের মন পড়ে ফেলা কঠিন এবং তাদের মন জয় করা আরও কঠিন।
ভালো হবার চেষ্টা করতে গিয়ে কী হারিয়ে ফেলি অনেক সময় আমরা সবার কাছে ভালো হতে গিয়ে নিজেদের চেনা পথ ভুলে যাই নিজেকে বদলে ফেলি শুধু অন্যের মনের মতো হতে এতে হয়তো সাময়িকভাবে প্রশংসা পাওয়া যায় কিন্তু দীর্ঘ মেয়াদে নিজের মধ্যে এক ধরনের শূন্যতা চলে আসে নিজের ইচ্ছা ও চাওয়া বিসর্জন দেওয়া সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিই না এটা একসময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়।
নিজস্বতা হারিয়ে ফেলা নিজের ভেতরের স্বকীয়তা নিজস্ব চিন্তাধারা হারিয়ে গিয়ে আমরা অন্যদের মত অনুযায়ী চলি এতে আত্মবিশ্বাস নষ্ট হয় মানসিক চাপ ও উদ্বেগ সব সময় যদি ভাবি কে কী বলল ওরা আমাকে পছন্দ করল কি না তাহলে মনটা কখনোই শান্ত থাকতে পারে না এতে মানসিক চাপ বাড়ে।
সবাইকে খুশি করতে গিয়ে নিজের ভালোটা যেন হারিয়ে না ফেলি সেটা বুঝে চলা দরকার নিচের কিছু বিষয় মনে রাখলে এই টানাপোড়েন থেকে অনেকটাই মুক্ত থাকা যায় নিজেকে ভালোবাসুন আপনি নিজে কী চান আপনি কোন কাজ করলে তৃপ্তি পান এই বিষয়গুলো বুঝে তেমনভাবেই জীবন চালান নিজেকে ভালোবাসলে অন্যের নেতিবাচক কথায় সহজে ভেঙে পড়বেন না।

Pexels:
সীমা নির্ধারণ করুন সবাইকে সাহায্য করতেই হবে এমন কোনো নিয়ম নেই কোথায় না বলতে হবে সেটা বুঝতে হবে নিজের মানসিক শান্তি রক্ষায় কিছু ক্ষেত্রে কঠোর হওয়াটা খারাপ না নিজের ভুল শিখুন কিন্তু দুঃখ করবেন না যদি কেউ আপনার ভালো কাজে নেতিবাচক মন্তব্য করে তবে তার পিছনের কারণ বুঝে নিন যদি ভুল থাকে শোধরান না থাকলে চিন্তা না করে নিজের পথে এগিয়ে যান।
যাদের মূল্যবোধ আপনার সঙ্গে মেলে তাদের গুরুত্ব দিন সব মানুষের কথা শুনে চলতে গেলে আপনি বিভ্রান্ত হবেন বরং যাদের সঙ্গে আপনি মানসিকভাবে মিল খুঁজে পান যারা আপনাকে সম্মান করে সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন সন্তুষ্ট থাকতে শিখুন আপনি যে ভালো কাজ করছেন তার জন্য নিজের প্রতি গর্ব বোধ করুন সবসময় বাহ্যিক স্বীকৃতির অপেক্ষা করবেন না নিজের মনের প্রশান্তিই সবচেয়ে বড় পুরস্কার।
একটি ছোট গল্প
রফিক ছিল খুব সহজ সরল ছেলে সবসময় চেষ্টায় থাকত সবাইকে খুশি রাখার অফিসে পরিবারে বন্ধুদের মধ্যে সে সবার উপকার করত কিন্তু এক সময় সে বুঝতে পারে সবাই তার এই উপকারের মূল্য দেয় না বরং কেউ কেউ সুযোগ নেয় কেউ কেউ বলে সে বেশি ভালো সাজতে চায় তখন রফিক একদিন নিজেকে জিজ্ঞেস করল আমি কী নিজেকে খুশি রাখছি উত্তরটা ছিল না তখন সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে নিজের মত করেই চলবে। সাহায্য করবে তবে নিজের সম্মান ও ভালো লাগা বজায় রেখে। তার জীবন তখন থেকেই অনেক সহজ হয়ে যায়।
যতই ভালো হই সবার কাছে ভালো হতে পারবো না এই কথাটার ভেতর গভীর সত্য লুকিয়ে আছে আমরা সবাই চাই ভালো থাকতে ভালো হতে। কিন্তু সেটা হতে হবে নিজের মূল্যবোধ আর আত্মমর্যাদাকে বজায় রেখে নিজেকে বদলে দিয়ে সবার মন রক্ষার চেষ্টায় যদি নিজের মনটাই কষ্ট পায় তবে সেই ভালো মানুষ হওয়া কোনো কাজে আসে না তাই নিজেকে বুঝুন নিজের পথেই হাঁটুন সম্মান দিন সম্মান নিন কিন্তু সবার কাছে ভালো থাকার অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেকে মুক্ত করুন।
আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন লেখার ভেতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.