হাসির কিছু মুহূর্ত…[৬]

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

জীবনে হাসি-ঠাট্টা কতটা দরকারি, তা তো আর বলে দিতে হবে না। মন খারাপের দিনে হুট করে কারো বলা একটা দুষ্টুমি, কিংবা চোখের সামনে ঘটে যাওয়া কোনো মজার কাণ্ড মুহূর্তেই আমাদের মন ভালো করে দেয়।তাই ভাবলাম, আগের সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসি কিছু হাসির মুহূর্ত। মানে পুরাই দম ফাটানো কিছু কৌতুক।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...


1000069218.png

সোর্স

বুদ্ধিমান জামাই আর চালাক শ্বশুর

এক গ্রামে হাবলু নামের এক যুবক ছিল। বড়ই অলস আর বোকা টাইপের। একদিন সে প্রেমে পড়লো পাশের গ্রামের মালতির। মালতির বাবা ছিল এলাকার নামকরা চালাক মানুষ। তার ইচ্ছা ছিল, মেয়ের জন্য এক বুদ্ধিমান, পরিশ্রমী, হ্যান্ডসাম জামাই খুঁজবে।

কিন্তু প্রেমের নেশায় হাবলু কিছুই বোঝে না। মালতিকে বললো,
“দেখো, তোমার বাবা রাজি না হলেও আমি তোমাকে বিয়ে করবোই।”

মালতি তো ভালোই জানে, তার বাবা কোনো ভাবেই হাবলুকে জামাই করতে দেবেন না। তাই প্ল্যান করলো একটা বুদ্ধির খেলা খেলতে হবে।

একদিন হাবলু সাহস করে মালতির বাবার কাছে গেলো।

শ্বশুর: কিরে হাবলু, কি দরকার?

হাবলু: চাচা… মানে… আমি… আমি… আপনাকে একটা ধাঁধা দিতে এসেছি। যদি আপনি না পারেন, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করবো। আর যদি পারেন, তাহলে আমি দশ কিস্তিতে আপনার ক্ষেতে কাজ করবো।

শ্বশুর মনে মনে হাসলো। ভাবলো, এই বোকা ছেলে কি এমন ধাঁধা দেবে যে আমি পারবো না!

শ্বশুর: আচ্ছা, দে তো শুনি।

হাবলু: বলুন তো চাচা
“একটা জিনিস আছে, সেটাকে আপনি যতই কাটবেন, ততই বড় হবে। সেটা কি?”

শ্বশুর একটু ভাবলো। ঘামতে শুরু করলো।
কাটলে বড় হয় এমন জিনিস তো শুনে নাই কখনো।

একটু পরে বললো,
“বাবা রে হাবলু, আমার মাথায় কিছু আসতেছে না। তুই-ই বল।”

হাবলু হেসে বললো,
“চাচা, উত্তর হচ্ছে ‘গর্ত’। যত কাটবেন, তত বড় হবে!”

শ্বশুর অবাক! এই ধাঁধার উত্তর তো জীবনেও শোনে নাই!

তখন শ্বশুর আর না পারি বলে মাথা নিচু করলো। কথা রাখতে তো হবে।

শ্বশুর: আচ্ছা বাবা হাবলু, কথা তো দিয়েছি। তোকে আমার মেয়ে দেবো। তবে এক শর্তে।

হাবলু: কি শর্ত চাচা?

শ্বশুর: বিয়ের পর তুই ১০ কিস্তির জায়গায় ২০ কিস্তি আমার ক্ষেতে কাজ করবি!

হাবলু বললো,
“চাচা, একবার মালতির হাত পাইলেই ক্ষেতে কাজ কি, নদীতেও ঝাঁপ দিমু!”

মোরাল:

প্রেমে পড়লে মানুষের বুদ্ধিও বেরিয়ে আসে, আর চালাক লোকের চালাকিও কখনো কখনো হেরে যায়। 😜

1000069217.png

সোর্স

আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42