♥️শুভ জন্মদিন মানবতার ফেরিওয়ালা ফিরোজ ভাই🤲||১০% @shy-fox
ফিরোজ ভাইয়ের একটা কথা ভাল লাগে যে তিনি সবসময় বলে থাকেন। আপনার কাছে যদি হাজার কোটি টাকা থাকে সৃষ্টিকর্তা যদি না চায় আপনি দান করতে পারবেন না। এটাই বাস্তব। আজ পর্যন্ত কোন ইউটিউবার তাকে রোস্ট করতে পারেনি।
আসলে বর্তমান সময়ে তার মত যদি হওয়া যায় তাহলে মানুষ অনেক ছোট চোখে দেখে আসলে এগুলো মানুষের মন মানসিকতা সমস্যা আছে।একটা মানুষ যদি ভাল হতে চায় তাকে কখনোই উপরে উঠতে দেয় না। আরো চেষ্টা করে তাকে কিভাবে নিচে নামানো যায়।আসলে তারা এমন মন্তব্য করে যে দান করছে। টাকা দেখানোর কি দরকার। আসলে আপনি দান করছেন আপনাকে দেখে আরেকজন উৎসাহিত পাচ্ছে। এটাইতো সৃষ্টিকর্তা তো জানে তার মনে কি আছে।
দান কখনো টাকা দিয়ে পরিমাপ করা হয় না। আপনার যা আছে তাই দিয়ে সাহায্য করুন। হয়তো একটি সাহায্য আপনার জীবন বদলে দিতে পারে। আসলে আপনি এই দোয়া ভালোবাসা হয়তো আপনি চেয়ে পাবেন না। মন থেকে যে দোয়া ভালোবাসা এটি একজনকে সাহায্য করার মাধ্যমেই আপনি পেয়ে থাকবেন। ফিরোজ ভাইয়ের ভিডিও যত দেখি তত অনুপ্রেরণা বাড়ে তার মত হওয়া। আসলে তার মতো হতে না পারলেও থাকে অনুসরণ করে যাব।
Twitter Link
ফিরোজ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা । উনি সত্যিই একজন মানবতার ফেরিওয়ালা । আপনার পোস্ট কনসেপ্টটি খুব ভালো লেগেছে আমার কাছে ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
খুব ভালো মানুষ ফিরোজ ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়ার প্রতি। অনেক সুন্দর লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া
সত্যিই ফিরোজ ভাইয়ের মত মানুষ হয় না। তার মত মানুষ আমাদের সমাজে দরকার। অনেক অনেক শুভেচ্ছা রইল ফিরোজ ভাইয়ের জন্য। যেন তিনি সারা জীবন এভাবে মানুষের হয়ে কাজ করতে পারেন। আর আপনাকে অনেক ধন্যবাদ ফিরোজ ভাইয়ের কর্মকাণ্ড গুলো আমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
হুম ভালবাসার ভাই ♥️
প্রথমেই ফিরোজ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।
আমি যেদিন প্রথম ফিরোজ ভাইয়ের ভিডিও দেখি সেদিনই তার ককর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। আমি তার লুচনি কেনার ভিডিওটি প্রথম দেখেছিলাম। খুব ভালো লাগে মানুষটি অসহায় মানুষ দেখলেই পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
হুম আমাকেও মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাইয়া
কথা গুলো সঠিক বলেছেন। সত্যি তো দান করার জন্য কিংবা সাহায্য করার জন্য খুব বেশী অর্থের প্রয়োজন হয় না। মানসিকতাটাই আসল বিষয়। সাহায্যের হাত বাড়িয়ে দিলে তেমন একটা ক্ষতি কিন্তু হয় না। যে যেখান থেকে পারুক যেভাবে পারুক সাহয্য করা উচিত। তবে আমি ব্যক্তিগত ভাবে দান কিংবা সাহায্য যাই বলুন তা গোপন রাখতেই পছন্দ করি। লেখার বিষয়বস্তু ভাল লেগেছে। ধন্যবাদ।
গোপনে দান করাই উত্তম কিন্তু আপনার দ্বারা আরেকজন অনুপ্রাণিত হবে।
সঠিক অনুপ্রেরণা। যে অনুপ্রাণিত হবে সেও গোপনেই অনুপ্রাণিত হবে। কথায় আছে কাটার আগা চোক্ষা করা লাগে না। যাহা হয় ৯ তেই হয় যাহা হয় না তাহা ৯০ তেও হয় না।
দারুন একজন মানুষ।অনেক যতই দেখি অনুপ্রাণিত হই,আসলে উনি মানুষটাই এমন,এই সময়ে এসেও এরকম একজনকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।আর খুব সুন্দর লিখেছেন ওনাকে নিয়ে।শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
আমি মনে করি হেটার্স বিহীন একজন লোক ফিরোজ ভাই । তার প্রত্যেকটি ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে । সে অনেক দরিদ্র লোকদের কে সাহায্য করে তাকে তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে । ফিরোজ ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল । আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন ফিরোজ ভাইকে নিয়ে । ফিরোজ ভাইয়ের জন্য দোয়া রইল তিনি দীর্ঘজীবী হোক সেই দোয়াই করি
ধন্যবাদ ভাইয়া
প্রথমেই ফিরোজ ভাইকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।আপনি ঠিকই বলেছেন ভাইয়া,মানুষ মানুষকে কিছু দান করলে সমাজের কিছু মানুষ সেটিকে সমালোচনার চোখে দেখে।যেটি মানুষের হীন মনের ভাব প্রকাশ পায়।আমিও খেয়াল করেছি এটি।কিন্তু মানুষ মানুষের জন্য এটি ভুলে গেলে চলবে না।ধন্যবাদ ভাইয়া সুন্দর উপস্থাপন করেছেন।
হুম আপু।মানুষ মানুষের জন্য। ধন্যবাদ প্রিয় আপু