পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ২৫ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ২৫ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর পুরো হাসপাতাল কেঁপে ওঠে। তখন রক্তমাখা অর্ণব চিৎকার করল- তুমি এটা কীভাবে-?! অর্ণব নিজেও অবাক হয়ে গেলো। তার হাত কাঁপতে লাগে, কিন্তু আলো এখনও জ্বলতে থাকে। তখন ছোট মেয়েটা ফিসফিস করে বলল- তুমি শুধু দানব নও, তুমি ওদের থামানোর জন্যও বদলেছিলে। এরপর চারপাশের দেয়ালে ফাটল ধরতে শুরু করল এবং সেই সাথে মেঝে ভেঙে যেতে লাগলো। মনে হচ্ছিলো যেনো পুরো হাসপাতাল ভেঙে পড়বে। এরপর রক্তমাখা অর্ণব ক্রোধে গর্জে উঠল- তুমি যদি আমাদের না হও, তাহলে কেউ থাকবে না! অন্ধকার আবার ঘন হয়ে উঠল আর অর্ণব বুঝতে পারল, শেষ লড়াই শুরু হয়ে গেছে।

এরপর পুরো হাসপাতাল ধীরে ধীরে ভেঙে পড়তে লাগে। দেয়ালের ফাটলগুলো মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগে চারদিকে। ছাদ থেকে কংক্রিট ঝরে পড়ছে, আবার কোথাও কোথাও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, আবার কোথাও ঘন কালো ধোঁয়া।অর্ণব মাঝখানে দাঁড়িয়ে আছে। একদিকে বিকৃত রোগীদের দল, অন্যদিকে রক্তমাখা “অন্য অর্ণব” - তার নিজের অন্ধকার সত্তা। আর সামনে সেই বিশাল দানব, প্রথম রোগী। এদিকে সেই ছোট মেয়েটা তার পেছনে সঙ্কুচিত হয়ে দাঁড়িয়ে আছে।দানবটা তখন গর্জে উঠল আর বললো- সব শেষ হবে, যদি তুমি আমাদের না হও। তারপর সে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু অর্ণব এবার পালাল না, সে চোখ বন্ধ করল। তার ভেতরে এখনও সেই সাদা আলো জ্বলতে লাগে। কিন্তু এবার আলো নয়- একটা অনুভূতি।....

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47