পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ৬ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। তো অর্ণব ধীরে ধীরে হাসপাতালের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার কাছে ততই বিষয়গুলো অদ্ভূত লাগছিল। সে যখন হেঁটে যাচ্ছিল, তখন সে হঠাৎ লক্ষ্য করল- তার নিজের পায়ের শব্দ ছাড়াও আরেকটা পায়ের শব্দ হচ্ছে। অর্ণব হাঁটতে হাঁটতে থেমে গেলো, সেই সাথে হাঁটার শব্দও থেমে গেলো। আবার হাঁটা শুরু করলো, কিন্তু সেই একইরকম শব্দ। অর্ণব সাথে সাথে পেছনে ফিরে তাকালো। কিন্তু করিডোর পুরো ফাঁকা, কেউ নেই সেখানে। লাইট এর আলো ফেলতেই দেখতে পেলো ধুলো আর অন্ধকার।

এরই মাঝে উপরের তলার থেকে একটা বড়ো আওয়াজ আসলো। মেঝেতে ভারী কোনো জিনিষ পড়লে যেমন শব্দ হয়, তেমন একটা আওয়াজ হলো। অর্ণব মাথা তুলে উপরের দিকে তাকালো এবং সিঁড়িটা ঠিক করিডোর এর শেষের দিকে। অর্ণব একটু দ্বিধায় পড়ে গেলো অর্থাৎ সে উপরে যাবে, না ওখান থেকে ফিরে চলে যাবে। তার মনে ভয় কাজ করলেও তার মনে কৌতুহল ভরা। সে যাবেই যাবে বলে সিদ্ধান্ত নিলো। এরপর সে সিঁড়ির দিকে এগিয়ে গেলো এবং সে দেখলো সিঁড়িটা ভাঙাচোরা, ধুলোয় ঢাকা। প্রতিটা ধাপে পা রাখতেই অদ্ভূত শব্দ হচ্ছে। উপরে উঠতে উঠতে হঠাৎ তার মনে হল, নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তাকে দেখছে। সে উপরের থেকে নিচের দিকে তাকালো।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42