পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ২৪ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ২৪ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর আইসোলেশন ওয়ার্ডে একটা ছোট মেয়ে ছিল। কিন্তু সে অন্যদের মতো বদলে যায়নি পুরোপুরি। সে ভয় পেত এবং অর্ণব তাকে লুকিয়ে খাবার দিত। বিস্ফোরণের আগে সে মেয়েটাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। এরপর অর্ণব ফিসফিস করে বললো- তুমি বেঁচে আছো? মেয়েটা মাথা নাড়ল এবং বললো- আমি বেরোতে পারিনি, আমি এখানেই আটকে আছি। মেয়েটি বলছে আর তার চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। এরপর বললো- তুমি যদি দানব হও, তাহলে আমাদের আর কেউ বাঁচাবে না। অর্ণবের শরীর কাঁপতে শুরু করলো।

সেখানে রক্তমাখা অর্ণব গর্জে উঠল- ও শুধু স্মৃতি! দুর্বলতার স্মৃতি! দানবগুলো তখন চিৎকার করতে লাগল- নেতা! নেতা! নেতা! মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলল- তুমি কি সত্যিই আমাদের মতো হয়ে যাবে? অর্ণব চোখ বন্ধ করল। কারণ তখন তার মাথার ভেতর চিৎকার, স্মৃতি, রক্ত, আগুন, সব একসাথে ঘুরছে। তারপর ধীরে ধীরে সে দাঁড়িয়ে উঠলো এবং চোখ খুলল। তার চোখের রঙ আবার স্বাভাবিক। এরপর সে রক্তমাখা অর্ণবের দিকে তাকাল এবং বললো- আমি, তোমার মতো নই। রক্তমাখা অর্ণবের হাসি বন্ধ হয়ে গেল। এরপর বললো- তাহলে তুমি মরবে। এরপর দানবটা গর্জে উঠল এবং অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে- অর্ণবের হাত থেকে অদ্ভুত আলো বেরোল। একটা তীব্র সাদা আলো এবং সাথে সাথে দানবটা পিছিয়ে ছিটকে পড়ল দেয়ালে।.....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61409.26
ETH 1609.40
USDT 1.00
SBD 0.47