নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ২০ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ২০ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর ধীরে ধীরে বললো- আমি আসছি। এরপর তার হাত গুলো টানতে শুরু করলো। ধীরে, নিচে এবং আরও নিচে। জল তার বুক, গলা, মুখ ঢেকে দিল। শেষ মুহূর্তে তার চোখ দুটো পুরো সাদা হয়ে গেল। আর সে মিলিয়ে গেল জলের ভেতর। নদীর সেই কালো জলের ভেতর অয়ন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। উপরে থেকে দেখা গেল, সবকিছু যেনো এক মুহূর্তে শেষ হয়ে গেছে। তার মা চিৎকার করছে এবং হরিদাস কাকা তাকে ধরার চেষ্টা করছে। কিন্তু নদী কাউকে ফেরত দেয় না। অয়ন চোখ বন্ধ করে রেখেছিল এবং তার চারপাশে পুরো ঠান্ডা অন্ধকার। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারলো- সে এখনও আছে।

সে চোখ খুললো এবং যা দেখলো তা কোনো স্বাভাবিক জগত না। চারপাশে অদ্ভুত আলো, সবকিছু যেনো জলের ভেতর, তবুও সে নিঃশ্বাস নিতে পারছে। তার সামনে অনেকগুলো ছায়া। ঠিক মানুষের মতো দেখতে, কিন্তু পুরো মানুষ না। তাদের চোখ সাদা, ফাঁকা, ঠিক সেই ছায়ার মতো।তারা সবাই তার দিকে তাকিয়ে আছে। এরপর অয়ন ধীরে বললো- এরা কারা? ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো- এরা হলো যারা ফিরতে পারেনি। অয়ন তাকালো এবং সেই ছায়া- যে প্রথম দিন তাকে ডাকছিল। এবার একেবারে সামনে দাঁড়িয়ে ছিল। অয়ন ধীরে বললো- তুমি কি আমি? ছায়াটা মাথা নাড়লো- হ্যাঁ, তোর সেই অংশ, যেটা এখানে আটকে গেছিল। তাহলে, আমি এখন কি? তুই এখন পুরো…। অয়ন কিছুক্ষণ চুপ করে থাকলো।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38