হারানো গয়নার বাক্স ( দ্বিতীয় পর্ব )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। এরপর সে বাক্সটা ঝেড়ে পরিষ্কার করল। তালাটা মরচে পড়া, কিন্তু খুব শক্ত। সহজে খুলবে বলে মনে হচ্ছে না। অরিত্র একটু খোঁজা খুঁজি শুরু করল। আলমারির ভেতর, বইয়ের তাক, টেবিলের ড্রয়ার- সব জায়গা তন্নতন্ন করে খুঁজল। প্রায় আধ ঘণ্টা পর একটা পুরনো কাপড়ের ব্যাগের ভেতর সে পেল একটা ছোট চাবি। চাবিটা দেখে তার মনে হলো- এটা হয়তো ওই বাক্সটারই। হাতটা কাঁপছিল একটু, কিন্তু সে ধীরে ধীরে চাবিটা তালায় ঢুকাল। এরপর কট করে একটা শব্দ হলো এবং তালা খুলে গেল। অরিত্রর বুকের ভেতর যেন ধক করে উঠল এবং সে ধীরে ধীরে বাক্সটা খুলল। কিন্তু ভেতরে কোনো গয়না নেই।

বরং একটা পুরনো কাগজ, আর একটা ছোট পিতলের লকেট। অরিত্র অবাক হয়ে গেল যে, এটা আবার কী? সে কাগজটা খুলল। কাগজটা খুব পুরনো, প্রায় হলদে হয়ে গেছে। তাতে কাঁপা হাতে লেখা কিছু লাইন লেখা ছিল- যদি এই বাক্স কেউ খুঁজে পায়, তবে জেনে রাখো, এই গয়না গুলো এখনো হারায়নি। সেগুলো লুকিয়ে রাখা হয়েছে। সেই জায়গায়, যেখানে আলো পৌঁছায় না, কিন্তু স্মৃতি বেঁচে থাকে। শোনার পরে অরিত্রর শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। এটা কি আসলে কোনো ধাঁধা? সে আবার লকেটটার দিকে তাকাল এবং লকেটটা খুলে দেখতেই তার চোখ বড় হয়ে গেল। ভেতরে একটা ছোট ছবি, আর সেটা একজন মহিলার ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়- মহিলার মুখটা ঠিক পরিষ্কার নয়, যেন ইচ্ছে করে মুছে দেওয়া হয়েছে।..

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38