হারানো গয়নার বাক্স ( পর্ব ৪ )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। এরপর দাদু প্রায়ই বলতেন- এই বাড়ির অনেক ইতিহাস আছে, যেগুলো কেউ জানে না। তখন অরিত্র হাসত আর ভাবত- এগুলো শুধুই গল্প। কিন্তু আজ সবকিছু যেন বাস্তব মনে হচ্ছে। হঠাৎ সে উঠে বসল এবং বললো- না, এটা এভাবেই ছেড়ে দেওয়া যাবে না, আর সে বিষয়টা দৃঢ়ভাবে বলল। রাত তখন প্রায় সাড়ে বারোটা, পুরো বাড়ি নিস্তব্ধ। বাইরে কেবল মাঝে মাঝে কুকুরের ডাকার শব্দ শুনতে পাচ্ছে। এরপর অরিত্র ধীরে ধীরে বিছানা থেকে নামল এবং মোবাইলের টর্চ জ্বালিয়ে আবার সেই দাদুর ঘরের দিকে এগোল। দরজাটা হালকা করে ঠেলতেই কিঁচ কিঁচ শব্দ হলো। ঘরটা আগের মতোই নিঃশব্দ, কিন্তু আজ যেন আরও রহস্যময় লাগছে।

এরপর সে টেবিলের নিচ থেকে আবার সেই বাক্সটা বের করল এবং ধীরে ধীরে খুলল। সেই কাগজটা আবার হাতে নিল এবং সে এবার লেখাটা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল- কাগজের এক কোণে হালকা করে আঁকা একটা চিহ্ন। একটা বৃত্ত আর তার ভেতরে একটা ত্রিভুজ এবং সে বললো মনে মনে-এটা আগে দেখিনি তো! সে লকেটটাও বের করল। লকেটের ভেতরের ছবিটা আবার দেখতে গিয়ে সে খেয়াল করল- ছবির পেছনে কিছু লেখা আছে খুব ছোট ছোট অক্ষরে। সে মোবাইলের আলোটা একটু কাছে এনে পড়ার চেষ্টা করল। বাগানের উত্তর কোণ শব্দটা পড়ে অরিত্রর বুক ধক করে উঠল। এরপর বললো- বাগানের উত্তর কোণ? তাদের বাড়ির পেছনে একটা পুরনো বাগান আছে। বহু বছর ধরে অবহেলায় পড়ে আছে। সেখানে কেউ যায় না প্রায়।.....

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62643.91
ETH 1737.30
USDT 1.00
SBD 0.39