নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১৪ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ১৪ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর হঠাৎ করে ঘরের কোণে একটা ছায়া জমতে শুরু করলো। এরপর ধীরে ধীরে অন্ধকার ঘন হয়ে একটা আকৃতি নিচ্ছে, অয়ন তখন উঠে দাঁড়ালো, তার গলা একপ্রকার পুরো শুকিয়ে গেছে। সে ফিসফিস করে বললো- তুমি আবার এসেছো! ছায়াটা এবার স্পষ্ট, ঠিক তার মতোই দেখতে। একই মুখ, একই চোখের জায়গা, কিন্তু চোখ দুটো ফাঁকা, সাদা। ছায়াটা তখন বললো-আজ পালাবি না? অয়ন দাঁত চেপে বললো- না, আজ আমি সব জানতে চাই। ছায়াটা একটু এগিয়ে এসে বললো- জানতে চাস? তাহলে মনে কর। হঠাৎ করে তখন অয়নের চারপাশ বদলে গেল, অর্থাৎ সে আর তার ঘরে নেই। সে দাঁড়িয়ে আছে নদীর ঘাটে।

কিন্তু এটা বর্তমান না, অনেক বছর আগের দৃশ্য।চারপাশে লোকজন রয়েছে। তার মধ্যে কেউ হাসছে আবার কেউ কথা বলছে। এর মধ্যে আবার ছোট্ট একটা অয়ন দৌড়েও বেড়াচ্ছে। তার হাতে রয়েছে সেই লকেট। সেখানে পাশে দাঁড়িয়ে একজন লোক- হ্যাঁ, ছবির সেই মানুষ! তিনি হাসছেন এবং বললেন- দূরে যাস না অয়ন! ছোট অয়ন হেসে বললো- আসছি! তারপর সে দৌড়ে নদীর কাছে গেল এবং জল ছুঁতে লাগলো। ঠিক তখনই কেউ দূর থেকে ডাকলো- এইদিকে আয়। ছোট অয়ন থেমে গেল এবং সে চারপাশে তাকালো। কিন্তু কেউ নেই। এরপর হঠাৎ সেই কণ্ঠ আবার- এইদিকে আয়। এরপর সে ধীরে ধীরে জলের দিকে এগোতে লাগলো। তার চোখে একটা অদ্ভুত শূন্যতা রয়েছে, সে যেনো নিজের ইচ্ছায় যাচ্ছে না।...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42