নদীর ঘাটে অচেনা ছায়া ( ১৮ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ১৮ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর কাকা অয়নকে বললো- সেদিন তুই ডুবে গেছিলি, এটা ঠিক। কিন্তু অয়ন কাঁপা গলায় বললো- কিন্তু আমি তো বেঁচে আছি। এরপর কাকা ধীরে মাথা নাড়ল- তোর শরীর বেঁচে ছিল ঠিকই, কিন্তু তোর আত্মার একটা অংশ তখনই নদীর ভেতর আটকে গেছিল। অয়ন শুনে চুপ হয়ে গেলো, অর্থাৎ তার যে অংশটা ভয় পেয়েছিল। এরপর বললো- শেষ মুহূর্তে মরতে চাইছিল না, আর সেই অংশটাই এখন তোকে ডাকছে। অয়ন মাথা নিচু করে বসে রইলো। তার মনে হচ্ছে-সবকিছু পরিষ্কার হচ্ছে, কিন্তু ততটাই ভয়ংকর হয়ে উঠছে। এরপর সে ধীরে জিজ্ঞেস করলো- তাহলে, আমি কি করবো? কাকা বলল- দুইটা পথ আছে। অয়ন জিজ্ঞাসা করলো- কি?
এক- তুই ওই টানকে অস্বীকার করবি, কিন্তু এতে তুই ধীরে ধীরে দুর্বল হয়ে যাবি। শেষ পর্যন্ত হয়তো নিজে থেকেই চলে যাবি। এরপর অয়ন চাপা গলায় জিজ্ঞাসা করলো- দুই? দুই- তুই নিজে থেকে নদীর কাছে যাবি, আর যা হওয়ার, সেটা মেনে নিবি। অয়নের বুক কেঁপে উঠলো- মানে…আমি মারা যাবো? কাকা সরাসরি কিছু বললো না এবার। কিন্তু তার চুপ থাকার মধ্যেই উত্তর ছিল।সেদিন বিকেলে অয়ন একা বসে ছিল, তার সামনে সেই লকেট রয়েছে। সে বারবার খুলছে আর বন্ধ করছে। ছবিটা আবার বদলাচ্ছে, কখনো সে একা, কখনো সেই অচেনা মানুষ, কখনো দুজনেই। কিন্তু চোখ সাদা। সে বুঝে গেছে- সময় ফুরিয়ে আসছে। এরপর রাত নামলো এবং আজকের রাতটা অন্যরকম। আকাশে চাঁদ নেই, একদম পুরো অন্ধকার। অয়ন ধীরে ধীরে ঘর থেকে বের হলো। কেউ তাকে আটকায়নি। মনে হচ্ছিল- সবাই যেনো ঘুমিয়ে আছে।....
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟